অভিযোগ তুলে নিয়ে ক্ষমা চাইলেন তিশা

আপডেট : ২৫ নভেম্বর ২০২৩, ০৫:৩৯ পিএম

অবশেষে দ্বন্দ্বের অবসান। সাংবাদিকদের সঙ্গে অপেশাদার আচরণের কারণে দুঃখপ্রকাশ করেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। আজ শনিবার দুপুর ১২টার দিকে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে বৈঠকে বসেছিলেন তিনি। তারপর বের হয়ে গণমাধ্যমের মুখোমুখি হলে দুঃখপ্রকাশ করে ক্ষমা চেয়েছেন।

এ সময় তিশা বলেন, ‘আপনাদের সকলের ভালোবাসা ও সহযোগিতায় আজকের তানজিন তিশা। আমি কয়েকদিন আগে হাসপাতালে অসুস্থ ছিলাম। সেখান থেকে বাসায় ফেরার পর দেখলাম, দুয়েকটি নিউজপোর্টাল আমার আত্মহত্যা চেষ্টা শিরোনামের নিউজ করেছে। এমন সময় সাংবাদিক তামিম (যার সঙ্গে আমার কোনো পূর্ব পরিচয় নেই) সে আমাকে একটা টেক্সট করে, যেটা ওই সময়ের জন্য আমার কাছে যৌক্তিক মনে হয়নি। আমি ভাবতেই পারিনি, এই সময়ে কেউ আমাকে এমন একটি টেক্সট করবে বা একজন নারীকে কেউ এমন প্রশ্ন করতে পারে। আমি সহ্য করতে না পেরে তাকে জানাই, টেক্সেটের বিষয়ে নিউজ করলে সর্বোচ্চ ব্যবস্থা নেব।’

ডিবি কার্যালয়ে আজ গণমাধ্যমের মুখোমুখি তানজিন তিশা। ছবি: সংগৃহীত

তিনি আরও বলেন, ‘তার সঙ্গে ফোনে যেসব শব্দ উচ্চারণ করেছি, আমি জানি তা সঠিক নয়। সেটার জন্য আমি দুঃখপ্রকাশ করেছি, এখনও করছি। এরমধ্যে আমার সঙ্গে কথা বলার কলরেকর্ড অনুমতি ছাড়া প্রচার করা হয়েছে। তা শুনে অন্যান্য সাংবাদিকরা রেগে যায়, যা খুবই যৌক্তিক। তবে আমাকে ও আমার পরিবারকে নিয়ে অনেকে অসত্য, মনগড়া সংবাদ ও লেখা সোশ্যাল মিডিয়ায় লেখেন। সেসব দেখে আমি রেগে যাই। তারপর আমি ডিবিতে অভিযোগ করতে আসি। সেখানেও গণমাধ্যমের সামনে তামিম ও প্রতিষ্ঠানের নাম নিয়ে ফেলি। যেটা আমি উদ্দেশ্যমূলকভাবে নিইনি। সেজন্য প্রতিষ্ঠানটির কাছে আমি দুঃখপ্রকাশ করছি। একজনকে নিয়ে প্রতিষ্ঠান চলে না।’

তামিমের বিরুদ্ধে করা অভিযোগ তুলে নেওয়া প্রসঙ্গ তিশা বলেন, ‘আমি পুলিশের কাছে যে অভিযোগ করেছিলাম, সেটাও তুলে নিচ্ছি। তবে যারা আমার এবং আমার পরিবারকে ঘিরে অসত্য-অসম্মানজনক নিউজ প্রকাশ করেছেন, তারা অনুতপ্ত হবেন। সেইসঙ্গে লেখাগুলো সরিয়ে নেবেন, সেটাও আমি প্রত্যাশা করি। কারণ এটা একজন শিল্পী বা নারীর জন্য অসম্মানজনক।’

এ সময় তিশা অপসাংবাদিকতা রুখতে মূলধারার সাংবাদিকদের সাহায্য চেয়েছেন। যেন পরে তাঁর মতো কাউকে এমন পরিস্থিতে পড়তে না হয়।

প্রসঙ্গত, কয়েকদিন ধরেই শোবিজের আলোচনায় অভিনেত্রী তানজিন তিশা। গত ১৫ নভেম্বর মধ্যরাতে অচেতন অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়ার পর থেকেই নানা কথা চাউর হয়। কেউ কেউ বলতে থাকেন, ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন তিনি! যদিও সামাজিক যোগাযোগমাধ্যমের এক পোস্টে ‘আত্মহত্যার চেষ্টা’কে ‘ভুল সংবাদ’ হিসেবে উল্লেখ করেন তিশা। এর মাঝে আবার এক সাংবাদিকের বিরুদ্ধে ডিবি কার্যালয়ে অভিযোগও জানান। এই পরিপ্রেক্ষিতে রাজপথ নেমে অভিনেত্রীর অপেশাদার আচরণের প্রতিবাদ জানান সাংবাদিকরা। এবার নিজের ভুল বুঝতে পেরে সাংবাদিকদের কাছে ক্ষমা চেয়েছেন তিশা।

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে শাড়ি সংক্রান্ত প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে দায়ের করা মামলায় তাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট...
সম্প্রতি ‘স্টর্ম: আর্থস মাইটিয়েস্ট মিউট্যান্ট’র চতুর্থ কিস্তি প্রকাশ করেছে মার্ভেল কমিকস। যেখানে ঠাঁই পেয়েছে জনপ্রিয় জাপানি মাঙ্গা সিরিজ ‘জুজুৎসু কাইসেন’র শিবুয়াকাণ্ড! ক্যামিওতে উপস্থিত হয়েছে...
পহেলা বৈশাখ উপলক্ষে বিভিন্ন টেলিভিশন চ্যানেলের পর্দায় রয়েছে বর্ণাঢ্য আয়োজন। নাচ, গান, সিনেমা, টকশোসহ দিনব্যাপী প্রচার হবে নানা অনুষ্ঠান। তবে বিশেষ দিন মানেই দর্শকের কাছে বিশেষভাবে নজর কাড়ে একক...
ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে মারধরের অভিযোগ এনেছিলেন আরেক অভিনেত্রী সামিয়া অথৈ। নাটকের শুটিং চলাকালে এ ঘটনা ঘটেছে বলে অথৈ ফেইসবুক লাইভে অভিযোগ করেছিলেন। নাটকটির নাম ‘পুতুলের বিয়ে’।...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর