‘ইত্যাদি’তে এটিএম ও মাসুদ আলীর শেষ কাজ

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৮ পিএম

পাহাড়ি সৌন্দর্যের রানী বান্দরবানে ধারণ করা হয়েছিল ২০১৯ সালের নভেম্বরে প্রচারিত ‘ইত্যাদি’। পাহাড়, জলপ্রপাত, নদী, অরণ্য আর ক্ষুদ্র নৃগোষ্ঠীর বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্যেঘেরা পর্যটনকেন্দ্র নীলাচলের টাইগার পাহাড়ের চূড়ায় তৈরি করা হয়েছিল সেই পর্বের বর্ণিল মঞ্চ। আগামীকাল শুক্রবার রাত ৮টার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রচার হবে এই বিশেষ পর্বের কিছু অংশসহ ‘ইত্যাদি’র কয়েকটি পর্ব থেকে নেওয়া একটি সংকলিত পর্ব।

দীর্ঘদিন অসুখে ভোগার পর প্রয়াত অভিনেতা এটিএম শামসুজ্জামান ইত্যাদির বান্দরবান পর্বের একটি নাট্যাংশের মাধ্যমে ফের টিভি ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন। তাঁর সঙ্গে ছিলেন আরেক প্রয়াত অভিনেতা মাসুদ আলী খান। ইত্যাদিতে প্রচারিত এই নাট্যাংশই ছিল এটিএম শামসুজ্জামান ও মাসুদ আলী খানের জীবনের শেষ অভিনয়।

ফের প্রচারে আসছে বান্দরবানে ধারণ করা ইত্যাদি। ছবি: ফাগুন অডিও ভিশন

ইত্যাদির এই সংকলিত পর্বে থাকছে বেশ কয়েকটি হৃদয়ছোঁয়া প্রতিবেদন। বান্দরবানের ইতিহাস-ঐতিহ্যর পাশাপাশি এবার রয়েছে প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত, দর্শনীয় ও পর্যটকদের জন্য আকর্ষণীয় স্থানগুলোর ওপর তথ্যভিত্তিক প্রতিবেদন। এ ছাড়াও রয়েছে পার্বত্য এলাকার ক্ষুদ্র নৃগোষ্ঠী চঞ্চল কান্তি চাকমার ব্যক্তি উদ্যোগে বয়স্ক ভাতা চালু নিয়ে একটি প্রতিবেদন। গাইবান্ধার ফুলছড়ি উপজেলার এক শিক্ষক পরিবারের ওপর একটি শিক্ষামূলক প্রতিবেদন; যে পরিবারের প্রত্যেকেই নিজেরা শিক্ষাগ্রহণ করে অন্যকেও শিক্ষার আলোয় আলোকিত করার ব্রত নিয়েছেন। পৃথিবীর কয়েকটি গুরুত্বপূর্ণ সমুদ্রসৈকতের পরিবেশের ওপর রয়েছে একটি সচেতনতামূলক প্রতিবেদন।

ইত্যাদির মঞ্চে হানিফ সংকেত। ছবি: ফাগুন অডিও ভিশন

এবারের ইত্যাদিতে বাংলা ও মারমা গানের দু’জন প্রতিষ্ঠিত শিল্পী আঁখি আলমগীর ও মান মান সিংয়ের কণ্ঠে রয়েছে একটি অনুরাগের গান। লিখেছেন গীতিকার মোহাম্মদ রফিকউজ্জামান, সুর করেছেন হানিফ সংকেত। সংগীতায়োজন করেছেন মেহেদী। এ ছাড়াও বান্দরবানের সবুজ-শ্যামল রূপ বৈচিত্র নিয়ে আরেকটি গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেছেন বান্দরবানের ১১টি নৃগোষ্ঠী ও বাঙালি শিল্পীদের সমন্বয়ে শতাধিক নৃত্যশিল্পী।

নানান সামাজিক অসঙ্গতি ও সমসাময়িক ঘটনা নিয়ে ইত্যাদির বিভিন্ন পর্ব থেকে সংকলন করা বেশকিছু বিদ্রূপাত্মক নাট্যাংশসহ এবারও যথারীতি রয়েছে নানি-নাতি, মামা-ভাগ্নে, দর্শকপর্ব ও চিঠিপত্র বিভাগ। 

ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। সংকলিত এই পর্ব প্রচার হবে কেয়া কসমেটিকসের সৌজন্যে।

শোবিজ জগতের সাম্প্রতিক খবর, তারকাদের আলোচিত ঘটনা, সিনেমা, গান, নাটক ও ওটিটির বর্ণাঢ্য আয়োজন নিয়ে ইনডিপেনডেন্ট ডিজিটালের নতুন অনুষ্ঠান ‘ইনডিপেনডেন্ট বাজ’ (আই-বাজ)। সাপ্তাহিক এই অনুষ্ঠানে দর্শকদের...
চাঁপাইনবাবগঞ্জের আম্রকানন শুধু প্রকৃতির অপার সৌন্দর্যেই ঘেরা নয়, বরং সেখানে জড়িয়ে রয়েছে ইতিহাসের নানা গুরুত্বপূর্ণ অধ্যায়। গৌড়-সুলতানী আমলে সেই প্রাচীন বরেন্দ্র অঞ্চল যতটা গৌরবের চরম শিখরে উন্নীত...
সম্প্রতি ‘স্টর্ম: আর্থস মাইটিয়েস্ট মিউট্যান্ট’র চতুর্থ কিস্তি প্রকাশ করেছে মার্ভেল কমিকস। যেখানে ঠাঁই পেয়েছে জনপ্রিয় জাপানি মাঙ্গা সিরিজ ‘জুজুৎসু কাইসেন’র শিবুয়াকাণ্ড! ক্যামিওতে উপস্থিত হয়েছে...
পহেলা বৈশাখ উপলক্ষে বিভিন্ন টেলিভিশন চ্যানেলের পর্দায় রয়েছে বর্ণাঢ্য আয়োজন। নাচ, গান, সিনেমা, টকশোসহ দিনব্যাপী প্রচার হবে নানা অনুষ্ঠান। তবে বিশেষ দিন মানেই দর্শকের কাছে বিশেষভাবে নজর কাড়ে একক...
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও উপসর্গে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৯৮৬ জনে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বাংলাদেশের সঙ্গে গঙ্গা চুক্তি নবায়নের আগে বিহার সরকারের উদ্বেগকে আমলে নেবে ভারতের কেন্দ্রীয় সরকার। রাজ্য সরকারকে লেখা চিঠিতে এ কথা জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।
জামালপুরে ‘রাজীব পরিবহন’ নামের একটি বাসের রুট পারমিট বাতিল ও সড়ক নিরাপত্তার দাবিতে আয়োজিত মানববন্ধনে হামলার ঘটনা ঘটেছে। এতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অঙ্গসংগঠন জাতীয় ছাত্রশক্তি ও জাতীয়...
ক্রীড়াবিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএনের প্রতিবেদন অনুসারে, আলভারেসকে পেতে ১০ কোটি ইউরোর বেশি প্রস্তাব দিয়েছিল বার্সা। আলভারেসও ক্লাব ছাড়ার ইচ্ছার কথা জানিয়েছিলেন। কিন্তু বার্সার প্রস্তাব ফিরিয়ে দেয়...
লোডিং...
```html```
```html
```
পঠিতনির্বাচিত

এলাকার খবর