৭৮তম এমি অ্যাওয়ার্ডস

‘উইডোজ বে’র বাজিমাত, সেরা সিরিজ ‘দ্য পিট’

আপডেট : ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৫৫ পিএম

ঘোষিত হলো ৭৮তম এমি অ্যাওয়ার্ডস। বাংলাদেশ সময় মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোরে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের পিকক থিয়েটারে বসেছিল টেলি-দুনিয়ার মর্যাদাপূর্ণ এই পুরস্কার আয়োজন। এবারের আসরে সবচেয়ে বেশি পুরস্কার জিতে চমক দেখিয়েছে অ্যাপল টিভি প্লাসের নতুন হরর-কমেডি সিরিজ ‘উইডোজ বে’। প্রাইমটাইম ও ক্রিয়েটিভ আর্টস এমি মিলিয়ে সিরিজটির ঝুলিতে উঠেছে ১৪টি পুরস্কার। অন্যদিকে, সেরা ড্রামা সিরিজসহ এবারের আসরে ৭টি পুরস্কার লাভ করেছে এইচবিওর মেডিক্যাল ড্রামা ‘দ্য পিট’ এবং মিনি সিরিজ ‘ডিএফটি সেন্ট লুইস’।

১৯টি বিভাগে মনোনয়ন পাওয়া ‘উইডোজ বে’ জিতেছে ১৪টি পুরস্কার। এরমধ্যে রয়েছে সেরা কমেডি সিরিজের পুরস্কার। সিরিজটির অভিনেতা ম্যাথিউ রাইস পেয়েছেন কমেডি সিরিজের সেরা অভিনেতার পুরস্কার। এ ছাড়াও কেট ও’ফ্লিন ও স্টিফেন রুট পেয়েছেন যথাক্রমে সেরা পার্শ্ব অভিনেত্রী ও সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার। সিরিজটির চিত্রনাট্যের জন্য পুরস্কার পেয়েছেন নির্মাতা কেটি ডিপোল্ড। পরিচালনার পুরস্কার উঠেছে হিরো মুরাইয়ের হাতে।

সেরা ড্রামা সিরিজের পুরস্কার নিচ্ছেন ‘দ্য পিট’ নির্মাতা আর. স্কট জেমমিল ও কলাকুশলীরা। ছবি: সংগৃহীত

‘উইডোজ বে’র গল্প গড়ে উঠেছে নিউ ইংল্যান্ডের উপকূল থেকে প্রায় ৪০ মাইল দূরের একটি ছোট্ট দ্বীপ শহরকে ঘিরে। শহরটির মেয়র টম লফটিস চরিত্রে অভিনয় করেছেন ম্যাথিউ রাইস। পর্যটন বাড়িয়ে শহরের অর্থনৈতিক সংকট দূর করতে চান তিনি। কিন্তু স্থানীয় বাসিন্দাদের বিশ্বাস, দ্বীপটি অভিশপ্ত! মেয়র অবশ্য এসব কুসংস্কারকে গুরুত্ব দেন না। কিন্তু শহরে পর্যটকদের আনাগোনা শুরু হওয়ার পর একে একে সত্যি হতে থাকে দ্বীপটিকে ঘিরে থাকা বহু পুরনো ভৌতিক কাহিনি। এই গল্পই হরর ও কমেডির মিশেলে দর্শকদের মাঝে বেশ সাড়া ফেলেছে।
 
একনজরে ৭৮তম এমি অ্যাওয়ার্ডসের উল্লেখযোগ্য বিজয়ীরা—

সেরা ড্রামা সিরিজ: দ্য পিট

সেরা কমেডি সিরিজ: উইডোজ বে

সেরা লিমিটেড/অ্যান্থোলজি সিরিজ: ডিএফটি সেন্ট লুইস

ড্রামা সিরিজের সেরা অভিনেতা: নোয়া ওয়াইল (দ্য পিট)

ড্রামা সিরিজের সেরা অভিনেত্রী: রিয়া সিহর্ন (প্লুরিবাস)

কমেডি সিরিজের সেরা অভিনেতা: ম্যাথিউ রাইস (উইডোজ বে)

কমেডি সিরিজের সেরা অভিনেত্রী: জিন স্মার্ট (হ্যাকস)

লিমিটেড/অ্যান্থোলজি সিরিজের সেরা অভিনেতা: ম্যাথিউ রাইস (দ্য বিস্ট ইন মি)

লিমিটেড/অ্যান্থোলজি সিরিজের সেরা অভিনেত্রী: স্যালি ফিল্ড (রিমার্কেবল ব্রাইট ক্রিয়েচারস)

ড্রামা সিরিজের সেরা পরিচালক: সোল মেটস্টাইন (স্লো হর্সেস)

কমেডি সিরিজের সেরা পরিচালক: হিরো মুরাই (উইডোজ বে)

পাহাড়ি সৌন্দর্যের রানী বান্দরবানে ধারণ করা হয়েছিল ২০১৯ সালের নভেম্বরে প্রচারিত ‘ইত্যাদি’। পাহাড়, জলপ্রপাত, নদী, অরণ্য আর ক্ষুদ্র নৃগোষ্ঠীর বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্যেঘেরা পর্যটনকেন্দ্র নীলাচলের...
চাঁপাইনবাবগঞ্জের আম্রকানন শুধু প্রকৃতির অপার সৌন্দর্যেই ঘেরা নয়, বরং সেখানে জড়িয়ে রয়েছে ইতিহাসের নানা গুরুত্বপূর্ণ অধ্যায়। গৌড়-সুলতানী আমলে সেই প্রাচীন বরেন্দ্র অঞ্চল যতটা গৌরবের চরম শিখরে উন্নীত...
সম্প্রতি ‘স্টর্ম: আর্থস মাইটিয়েস্ট মিউট্যান্ট’র চতুর্থ কিস্তি প্রকাশ করেছে মার্ভেল কমিকস। যেখানে ঠাঁই পেয়েছে জনপ্রিয় জাপানি মাঙ্গা সিরিজ ‘জুজুৎসু কাইসেন’র শিবুয়াকাণ্ড! ক্যামিওতে উপস্থিত হয়েছে...
পহেলা বৈশাখ উপলক্ষে বিভিন্ন টেলিভিশন চ্যানেলের পর্দায় রয়েছে বর্ণাঢ্য আয়োজন। নাচ, গান, সিনেমা, টকশোসহ দিনব্যাপী প্রচার হবে নানা অনুষ্ঠান। তবে বিশেষ দিন মানেই দর্শকের কাছে বিশেষভাবে নজর কাড়ে একক...
রাজধানীর গুলশানে একটি অনুষ্ঠানে হেনস্তার শিকার হওয়ার অভিযোগ তুলেছেন চিত্রনায়িকা পরী মণি। রোববার রাতে গুলশানের শুটিং ক্লাবে ওই ঘটনার পর ফেসবুক লাইভে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।
খুলনায় দুর্বৃত্তদের গুলিতে শিক্ষা অফিসের এক কর্মকর্তা আহত হয়েছেন। রোববার রাতে নগরীর মিয়াপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের পাশে এই ঘটনা ঘটে। 
রমজান আসতে মাস তিনেক বাকি। এরই মধ্যে ছোলার বাজারে শুরু হয়েছে অস্থিরতা। মাত্র এক সপ্তাহের ব্যবধানে মানভেদে প্রতি কেজি ছোলার দাম বেড়েছে ২০ টাকার বেশি। এজন্য আমদানি ও পরিবহন খরচ বৃদ্ধিকে দায়ি করছেন...
ইরানের পারমাণবিক কেন্দ্রে মার্কিন হামলার আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না তেহরান। এতে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়লে স্বাস্থ্যঝুঁকি হতে পারে। তাই আগাম সতর্কতা নিচ্ছে ইরান। কারণ এরই মধ্যে যুক্তরাষ্ট্র ঘোষণা দিয়েছে,...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর