মহান স্বাধীনতা দিবস

স্বাধীনতা দিবসে যত টিভি আয়োজন

মহান স্বাধীনতা দিবস আজ। দিনটি ঘিরে বর্ণাঢ্য অনুষ্ঠানমালায় সাজিয়েছে দেশের সব ক’টি টিভি চ্যানেল। তা নিয়েই এ আয়োজন—

আপডেট : ২৬ মার্চ ২০২৪, ১১:২৬ এএম

বিটিভি
বিটিভিতে রাত ৯টায় প্রচারিত হবে নাটক ‘চাঁদের খাঁচা’। এর গল্পে দেখা যাবে, নাবিলার স্বামী মামুনকে মুক্তিযুদ্ধ চলাকালীন পাকিস্তানি সেনারা অফিস থেকে ধরে নিয়ে মেরে ফেলে। নাবিলা তার সন্তান ইফতিকে নিয়ে গ্রামের বাড়ি চলে যায়। ছেলেটি প্রায়ই বাবার দুঃস্বপ্ন দেখে জেগে ওঠে। সৈয়দ মনজুরুল ইসলামের রচনায় নাটকটি প্রযোজনা করেছেন শাহজামান মিয়া। অভিনয়ে রিমি করিম, সাব্বির আহমেদ, শতাব্দী ওয়াদুদ, রমিজউদ্দিন রাজু, লুৎফর রহমান জর্জ প্রমুখ।

এনটিভি
এনটিভিতে বেলা ১টায় প্রচার হবে নাটক ‘যোগ বিয়োগ’। সারওয়ার রেজা জিমির রচনা ও তুহিন হোসেনের পরিচালনায় এতে অভিনয় করেছেন আফরান নিশো, আনিকা কবির শখ, মিতা চৌধুরী, সুষমা সরকার প্রমুখ। সফল ব্যবসায়ী মুক্তিযোদ্ধা আকতারুজ্জামান সদ্য প্রয়াত হয়েছেন। তাঁর ছেলেমেয়ে, আত্মীয়স্বজন সবাই জড়ো হয় গ্রামের বাড়িতে। পারিবারিক উকিল জানান, আকতারুজ্জামান তাঁর সম্পত্তির একটি বড় অংশ উইল করে দিয়ে গেছেন এক নারীকে, যাকে এই পরিবারের কেউ চেনে না।

চাঁদের খাঁচা নাটকের একটি দৃশ্য। ছবি: বিটিভি

আরটিভি
আরটিভিতে আজ রাত ৮টায় প্রচারিত হবে নাটক ‘অসমাপ্ত’। রচনা সারওয়ার রেজা জিমি, পরিচালনায় তুহিন হোসেন। অভিনয়ে আফরান নিশো, মেহজাবীন চৌধুরী প্রমুখ। মুক্তিযুদ্ধ চলাকালীন ঘটনা। মুনিরের বিয়ে ঠিক হয়েছে সালেহার সঙ্গে। দুই দিন পরই তাদের বিয়ে। কিন্তু এই সময়টাতে বিয়ে মানতে পারছে না মুনির। বিয়ের আগের রাতে সে মুক্তিযুদ্ধে যাওয়ার সিদ্ধান্ত নেয়।

চ্যানেল আই
বেলা ১টা ৫ মিনিটে চ্যানেল আইতে রয়েছে মুশফিকুর রহমান গুলজারের ‘দুঃসাহসী খোকা’ সিনেমার ওয়ার্ল্ড প্রিমিয়ার। সরকারি অনুদানে নির্মিত এ সিনেমায় উঠে এসেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শৈশব থেকে কিশোর বয়সের কাহিনি। অভিনয় করেছেন সৌম্য জ্যোতি, লুৎফর রহমান জর্জ, ফজলুর রহমান বাবু, মাহমুদা মাহা, গোলাম ফরিদা ছন্দা প্রমুখ। সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে প্রচারিত হবে নূর ইমরান মিঠু পরিচালিত নাটক ‘আঁধারে আভা’।

দুঃসাহসী খোকা চলচ্চিত্রের একটি দৃশ্য। ছবি: চ্যানেল আইয়ের সৌজন্যে

বৈশাখী টিভি
বৈশাখী টিভিতে আজ রাত ১০টায় প্রচার হবে নাটক ‘বীরাঙ্গনা’। টিপু আলম মিলনের গল্পে এর চিত্রনাট্য করেছেন আনন জামান। পরিচালনা করেছেন শুদ্ধমান চৈতন। মিড এন্টারপ্রাইজের প্রযোজনায় এতে অভিনয় করেছেন অপর্ণা ঘোষ, রওনক হাসান, মনোজ প্রামানিক, রিয়া খান, মনির জামান, সানজিদা মিলা প্রমুখ। এ ছাড়া আজ দুপুর ২টা ৩০ মিনিটে রয়েছে মুক্তিযুদ্ধনির্ভর চলচ্চিত্র ‘হাঙ্গর নদী গ্রেনেড’। এতে অভিনয় করেছেন সোহেল রানা, সুচরিতা, অরুণা বিশ্বাস, দোদুল, রাজীব প্রমুখ।

মাছরাঙা টেলিভিশন
স্বাধীনতা দিবস উপলক্ষে আজ রাত ১০টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে ‘যেখানে সীমান্ত তোমার’। সারওয়ার রেজা জিমির রচনায় নাটকটি পরিচালনা করেছেন তুহিন হোসেন। অভিনয় করেছেন আরশ খান, ফারিয়া শাহরিনসহ আরও অনেকে। গল্পে দেখা যাবে, মুনিরের বিয়ে ঠিক হয়েছে। বাবা চান যত দ্রুত সম্ভব বিয়েটা সেরে ফেলতে। সময়টা ভালো নয়। দেশে যুদ্ধ শুরু হয়েছে। তরুণ-যুবকরা সব মুক্তিবাহিনীতে যোগ দিচ্ছে। মুনিরের বাবার একটাই ছেলে। যেকোনো উপায়ে তাকে আটকে রাখতে চান তিনি। পাশের গ্রামের এক গৃহস্থের মেয়ের সাথে ছেলের বিয়ে ঠিক করে এসেছেন। মেয়ে কলেজে পড়ে। দু’দিন পর বিয়ে। কিন্তু এই সময়ে বিয়েটা মেনে নিতে পারছে না মুনির। দেশের স্বাধীনতার জন্য জীবন বাজি রেখে যুদ্ধ করছে মানুষ, আর সে একটা শিক্ষিত ছেলে হয়ে এ সময়ে বিয়ে করে বউয়ের আঁচল ধরে ঘরে বসে থাকবে—এটা ভাবতে খারাপ লাগছে তার। ঠিক বিয়ের আগের রাতে মুনির মনস্থির করে সে যুদ্ধে যাবে। এগিয়ে যেতে থাকে নাটকটির গল্প।

যেখানে সীমান্ত তোমার নাটকের একটি দৃশ্য। ছবি: মাছরাঙা টেলিভিশন

বাংলাভিশন
রাত ১১টা ২৫ মিনিটে বাংলাভিশনে দেখা যাবে বিশেষ অনুষ্ঠান ‘মুক্তিযুদ্ধের সেইসব দিনগুলি’। এতে অতিথি হিসেবে থাকছেন মেজর জেনারেল (অব.) হেলাল মোরশেদ খান বীরবিক্রম ও লে. জেনারেল (অব.) এম হারুন অর রশীদ বীরপ্রতীক। রফিকুল ইসলাম ফারুকীর প্রযোজনায় অনুষ্ঠানটির সঞ্চালনায় রয়েছেন দিনাত জাহান মুন্নী।

দুরন্ত টিভি
দুরন্ত টিভিতে বেলা ১১টায় প্রচারিত হবে বিশেষ আয়োজন ‘একাত্তরের মার্চ’। অনুষ্ঠানে শহীদ মুনীর চৌধুরীর ছেলে আসিফ মুনীর তন্ময়ের সঙ্গে শিশুদের কথোপকথনের মাধ্যমে উঠে এসেছে মহান মুক্তিযুদ্ধের নানা ইতিহাস। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন মনিরুল হোসেন শিপন। এ ছাড়া দুরন্ত টিভিতে স্বাধীনতা দিবসে আরও থাকবে নৃত্যানুষ্ঠান ‘প্রিয় বাংলাদেশ’ সকাল ১০টায় ও ‘মুক্তি’ ১১টা ৩০ মিনিটে। বেলা ৩টায় প্রচারিত হবে শামীম আখতারের সিনেমা ‘মেঘনার ৭১’ ও রাত ১০টায় মোরশেদুল ইসলামের সিনেমা ‘আমার বন্ধু রাশেদ’।

এবারের গল্পে যুক্ত হয়েছে সম্পূর্ণ নতুন এক মাত্রা। দর্শকদের জন্য সবচেয়ে বড় সারপ্রাইজ হলো বিশেষ অতিথি! ব্যাচেলরদের দৈনন্দিন চরম পাগলামির মাঝে এবার প্রবেশ করছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য...
দীর্ঘ একদশক আগে হলিউডে আত্মপ্রকাশ। বিশ্বখ্যাত তারকা শিল্পীদের গানে মডেলিং। ২০১৫ সালে মার্কিন টিভি নেটওয়ার্ক এবিসি’র থ্রিলার সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয়। একে একে মার্কিন মুল্লুকে আরও কিছু...
আজ ২২ শ্রাবণ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। কবির প্রতি শ্রদ্ধা জানিয়ে বর্ণাঢ্য আয়োজন সাজিয়েছে দেশের টেলিভিশন চ্যানেলগুলো। ইনডিপেনডেন্ট ডিজিটালে রইলো সেই খোঁজ—
বাংলাদেশের প্রথম চলচ্চিত্র হিসেবে মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা পেয়ে ইতিহাস গড়েছে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। উৎসবের ‘অরিজোন্তি’ বিভাগে প্রতিযোগিতা করবে...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর