রবীন্দ্রজয়ন্তীতে যা দেখা যাবে টিভি পর্দায়

আজ (২৫ বৈশাখ) কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। দিনটি ঘিরে বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করছে দেশের টিভি চ্যানেলগুলো। নির্বাচিত কিছু অনুষ্ঠানের খোঁজ রইল এই প্রতিবেদনে—

আপডেট : ০৮ মে ২০২৪, ১১:৩৮ এএম

বিটিভি
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) রাত ৯টায় প্রচার হবে নাটক ‘শেষের রাত্রি’। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘শেষের রাত্রি’ অবলম্বনে এর নাট্যরূপ দিয়েছেন খায়রুল আলম সবুজ। প্রযোজনা করেছেন শাহ জামান মিয়া। অভিনয়ে খায়রুল আলম সবুজ, জিতু আহসান, ওয়াহিদা মল্লিক জলি, হাবিব মাসুদ প্রমুখ। গল্পে দেখা যাবে, যতীন অনেক দিন ধরে অসুস্থ। চিকিৎসক তার আরোগ্য লাভের আশা ছেড়ে দিলেও তার মাসি দিনরাত ছায়ার মতো পাশে থেকে সেবা করছে। কিন্তু যতীনের স্ত্রী মণি এসবের খোঁজ রাখে না। চঞ্চলমতি অনভিজ্ঞ মেয়েটি জগৎ-সংসারের এত কিছু এখনও বোঝে না। সে বাপের বাড়ি চলে যাবে বলে গোঁ ধরে!

মাছরাঙা টেলিভিশন
রাত ১০টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে নাটক ‘সমাপ্তি’। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘সমাপ্তি’ অবলম্বনে এটি নির্মাণ করেছেন শ্রাবণী ফেরদৌস। নদীভাঙনে দেশ ত্যাগ করে বছর তিনেক হলো এই গ্রামে এসেছে মৃন্ময়ীদের পরিবার। মৃন্ময়ীকে পুরুষ গ্রামবাসী স্নেহভরে পাগলি বলে ডাকলেও গৃহিণীরা তার উচ্ছৃঙ্খল স্বভাবে ভীত, চিন্তিত ও শঙ্কিত। মৃন্ময়ীকে নিয়েই নাটকের গল্প। চরিত্রটিতে অভিনয় করেছেন সাবিলা নূর, তার স্বামী অপূর্বর চরিত্রে অভিনয় করেছেন সজল।

শেষের রাত্রি নাটকের একটি দৃশ্য। ছবি: বিটিভি

আরটিভি
বেলা ২টা ১০ মিনিটে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘তপস্বিনী’ গল্প অবলম্বনে নাটক ‘তপস্বিনী’। নাট্যরূপ ও পরিচালনায় সুমন আনোয়ার। সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে রবীন্দ্রজয়ন্তীর সংগীতানুষ্ঠান ‘এই রাত তোমার আমার’। শিল্পী ফাহিম হোসেন চৌধুরী ও অদিতি মহসিন। সঞ্চালনায় আনিলা আমীর লামী, প্রযোজনা শাহরিয়ার ইসলাম। রাত ৮টায় প্রচার হবে নাটক ‘নিশীথে’। গল্প রবীন্দ্রনাথ ঠাকুর, নাট্যরূপ ও পরিচালনা অঞ্জন আইচ। অভিনয়ে জাকিয়া বারী মম, রওনক হাসান, জিয়াউল হাসান কিসলু প্রমুখ।

বাংলাভিশন
সকাল ৮টা ৩০ মিনিটে বাংলাভিশন প্রচার করেছে ‘দিন প্রতিদিন’-এর বিশেষ পর্ব। অনুষ্ঠানের অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও রবীন্দ্র-গবেষক ড. আতিউর রহমান। অনুষ্ঠানে রবীন্দ্রনাথের গান, কবিতা, বাঙালি জাতিসত্তা ও সমাজজীবনে এবং বর্তমান তরুণ প্রজন্মের মধ্যে এর প্রভাবসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন তিনি। অনুষ্ঠানটির সঞ্চালনা করবেন সাদিয়া রশ্মি সূচনা, প্রযোজনা আবু হানিফ।

তুমি রবে নীরবে চলচ্চিত্রে ইরফান সাজ্জাদ ও তানজিন তিশা। ছবি: চ্যানেল আই

চ্যানেল আই
বেলা ১টা ৫ মিনিটে থাকছে রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে নির্মিত চলচ্চিত্র থেকে নির্বাচিত গান নিয়ে ‘এবং সিনেমার গান’। বেলা ৩টা ৫ মিনিটে রয়েছে সিনেমা ‘তুমি রবে নীরবে’। পরিচালনায় মাহবুবা ইসলাম সুমি। সন্ধ্যা ৬টায় অণিমা রায়ের পরিবেশনায় রবীন্দ্রসংগীতের অনুষ্ঠান ‘নানা রঙে নানা আলোয়’। অনুষ্ঠানে আবৃত্তি করবেন ভাস্বর বন্দ্যোপাধ্যায়। সন্ধ্যা ৬টা ২০ মিনিটে কেকা ফেরদৌসীর উপস্থাপনা ও পরিচালনায় ‘দেশ-বিদেশে রান্না’। সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে রয়েছে রেজওয়ানা চৌধুরী বন্যার পরিবেশনায় সংগীতানুষ্ঠান ‘প্যালেসে রবীন্দ্রনাথ’। রাত ৯টা ৩৫ মিনিটে নাহিদ আহমেদ পিয়ালের পরিচালনায় রবীন্দ্রনাথ ঠাকুরের ‘লিপিকা’ আখ্যান থেকে অনুপ্রাণিত টেলিফিল্ম ‘অরণী’। রাত ১০টা ১৫ মিনিটে মুকিত মজুমদার বাবুর পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় অনুষ্ঠান ‘রবীন্দ্রনাথ ও প্রকৃতি’।

দুরন্ত
বেলা ১২টা ৩০ মিনিটে রয়েছে সংগীতানুষ্ঠান ‘সুরে ছন্দে রবীন্দ্রনাথ’। রাত ১০টায় প্রচার হবে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মাধো’ ও ‘ডাকঘর’। রবীন্দ্রনাথের কবিতা ‘মাধো’ অবলম্বনে সুমনা সিদ্দিকী নির্মাণ করেছেন ‘মাধো’। নাটক ‘ডাকঘর’ অবলম্বনে লুসি তৃপ্তি গোমেজ নির্মাণ করেছেন ‘ডাকঘর’।

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে ইংরেজি মাধ্যমের শিক্ষাপ্রতিষ্ঠান কিডস টিউটোরিয়াল। শনিবার রাজধানীর সার্কিট হাউজ রোডে স্কুলটির...
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপিত হবে আগামী ২৫ বৈশাখ, অর্থাৎ ৮ মে। এ উপলক্ষে রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে থাকছে ৪ দিনব্যাপী (২৫-২৮ বৈশাখ) এক বর্ণাঢ্য আয়োজন। সহযোগিতায়...
বিশ্বকবির প্রয়াণ দিবস ২২ শ্রাবণ উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) আয়োজন করেছে দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালা। নাটক, সংগীত, নৃত্য, কবিতা ও শিশুতোষ আয়োজনে সাজানো হয়েছে এই অনুষ্ঠানসূচি। নাটক ও...
মহাকালের চেনা পথ ধরে এসেছে বাইশে শ্রাবণ। আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। বাংলা সাহিত্যের প্রতিটি পরতে পরতে রয়েছে কবিগুরুর ঋণ। রবির কিরণে সমৃদ্ধ হয়েছে চলচ্চিত্রও। হিন্দি, বাংলা-নানা...
রাজধানীর ভাটারার বসুন্ধরা আবাসিক এলাকায় দ্রুতগামী অজ্ঞাত এক গাড়ির ধাক্কায় সেকান্দার আলী নামে এক অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য নিহত হয়েছেন।
খাবার আর ওষুধসহ নানা খাতে ব্যয় বৃদ্ধিতে বিপাকে বগুড়ার মুরগির খামার ও হ্যাচারি ব্যবসায়ীরা। জেলার ৫ হাজারেরও বেশি খামার ও হ্যাচারি মধ্যে, গত ৩ বছরে বন্ধ হয়ে গেছে সাড়ে ৪ হাজার প্রতিষ্ঠান। এতে বেকার...
১১ কর্মকর্তার দায়িত্ব একজনের হাতে!
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে উপজেলা শিক্ষা কর্মকর্তার পাশাপাশি ১১ জন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তার পদ রয়েছে। কিন্তু বর্তমানে দায়িত্ব পালন করছেন মাত্র একজন। অফিসের করণিক,...
খাগড়াছড়িতে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সড়ক যোগাযোগ ব্যবস্থা। জেলার এলজিইডি নিয়ন্ত্রণাধীন ২৮টি সড়কের ২১ কিলোমিটার ক্ষতিগ্রস্ত হয়েছে। মহালছড়ির মুবাছড়ি ও পানছড়ির নালকাটায়...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর