‘ইতিহাসে কোথাও ছাত্র পরাজয়ের কথা লেখা নাই’

আপডেট : ০৫ আগস্ট ২০২৪, ০৩:০৮ পিএম

দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে অন্য সবার মতো উৎকণ্ঠায় দিন কাটছে সাংস্কৃতিক অঙ্গনের মানুষদেরও। এই মুহূর্তে শুটিং করার মানসিকতা ছিল না কারও। শিক্ষার্থীদের জন্য চিন্তা। বিদ্যমান পরিস্থিতিতে বারবার মোবাইল ইন্টারনেট বন্ধ করে দেওয়াসহ নানা বিষয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন।

একেবারে শুরু থেকেই আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে রয়েছেন চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। তাঁর মতে, দেশ গঠনের জন্য শিক্ষার্থীদের এই দাবি যৌক্তিক। শিক্ষার্থীদের ওপর এমন হামলাকে ‘সন্ত্রাসী’দের হামলা বলে উল্লেখ করেছেন। 

ফেসবুকের এক স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘সন্ত্রাস থামান। বাংলাদেশ সেনাবাহিনী, আপনাদের কাজ যারাই সন্ত্রাস করছে, তাদের বিরুদ্ধে দাঁড়ান! তা সে যে পক্ষেরই হোক। যার যে মত, সে সেই মত প্রকাশ করবে, সমাবেশ করবে, মিছিল করবে। কিন্তু পিস্তল দিয়ে, শটগান দিয়ে কোন জনমত প্রকাশ করা হচ্ছে? কালকে লাখ লাখ লোক সমাবেশ করল, দেশাত্মবোধক গান গাইল, আমরা তো তাদের কারও হাতে পিস্তল দূরের কথা, একটা লাঠিও দেখলাম না। আজ কেন এই সন্ত্রাস? কেন ৩২টা (বিকেল ৪টা পর্যন্ত এই তথ্য। পরে আরও অনেকে মারা যান।) লাশ পড়ল?’

তিনি আরও লেখেন, ‘যাঁরা মারছেন, মার দিতে দিতে সাধারণ জনতাকে এ রকম সাহসী বানিয়ে দেবেন না যে সে ঘুরে দাঁড়ায়! তখন যে অগ্ন্যুৎপাত হবে, সেটা কেউ নিয়ন্ত্রণ করতে পারবে না। তার আগেই সন্ত্রাস থামান!’

শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য তারা এক দফা দাবি ঘোষণা করেছে, বর্তমান সরকারের পদত্যাগ চেয়েছেন শিক্ষার্থীরা। তাঁদের এই চাওয়াকে ছোট করে দেখতে চান না চলচ্চিত্র পরিচালক সৈয়দ ওয়াহিদ্দুজ্জামান ডায়মন্ড।
 
‘নাচোলের রানী’খ্যাত এই নির্মাতা মনে করেন, শিক্ষার্থীদের কোনো আন্দোলন কখনোই বিফলে যায় না। লিখেছেন, ‘সাক্ষ্য দিচ্ছে ৫২, ৬৯, ৭১, ৯০। যাঁরা ছাত্র আন্দোলনের বিরুদ্ধে, তাঁরা ভেবে দেখুন, ইতিহাসে কোথাও ছাত্র পরাজয়ের কথা লেখা নাই।’

ইরফান সাজ্জাদ। ছবি: সংগৃহীতঅভিনেতা ইরফান সাজ্জাদ লিখেছেন, ‘২০ টাকার আলু যখন ৬০ টাকা হলো, মানুষ চুপ ছিল। দেশ থেকে হাজার হাজার কোটি টাকা সরকারি কর্মকর্তা-কর্মচারী, রাজনীতিবিদেরা আত্মসাৎ করল, দেশের বাইরে পাচার করল, মানুষ চুপ ছিল। আইনশৃঙ্খলা বাহিনীর অনিয়ম, গুম, স্বেচ্ছাচারিতায় মানুষ চুপ ছিল। তারা চুপ থাকতে থাকতে বোবা হয়ে গিয়েছিল! আর বোবারা যদি কখনো কথা বলতে শেখে, তাদের চুপ করানো যায় না। ছাত্ররা বোবাদের কথা বলতে শিখিয়ে দিয়েছে! চুপ করাবেন কাকে? মানুষ যখন মৃত্যুভয় জয় করে ফেলে, তখন আর তাদের হারানো যায় না।’

শিক্ষার্থী ও সাধারণ মানুষেরা ঘোষণা দিয়ে শাহবাগ, সায়েন্স ল্যাবরেটরি, উত্তরা, রামপুরা, ধানমন্ডি, যাত্রাবাড়ীসহ সারা দেশের নানা স্থানে শান্তিপূর্ণভাবে গণজমায়েত শুরু করেন। এর মধ্যে রাত ১২টার দিকে ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর নিষেধাজ্ঞা আসে। এ ঘটনায় ক্ষিপ্ত হন কেউ কেউ। অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, ‘সবাই একসঙ্গে থাকলে মোবাইল ডেটা দিয়ে কী করবে? যারা জানার তারা ইতিমধ্যে জানে, মোবাইল ডেটা বন্ধ করে কী করবেন আপনারা?’

গতকাল রোববার তরুণ অভিনেত্রী সাদিয়া আয়মান ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, ‘পারে শুধু ইন্টারনেটই বন্ধ করতে! এর আগেও তো বন্ধ করছে, লাভ হয়েছে কোনো? হয় নাই, হবেও না। সাধারণ মানুষের ক্ষমতার ব্যাপারে তো এত দিনে একটু হলেও ধারণা হওয়ার কথা যে, এরা একেকটা আগুন। পুরা দুনিয়ায় আগুন ধরায় দেওয়ার ক্ষমতা রাখে এই মানুষগুলা।’

উৎকণ্ঠায় দিনরাত এখন যেন একাকার হয়ে গেছে চিত্রনায়ক সিয়াম আহমেদের। ঠিকমতো ঘুমাতেও পারছেন না তিনি। এরমধ্যেও ছাত্রদের সঙ্গে সংহতি জানিয়েছেন। শুটিং বন্ধ করে সব খবর রাখছেন বাসা থেকে। তিনি লিখেছেন, ‘ছোটবেলায় খেলার সময় যে বন্ধু পারত না সে কী কী করত? প্রথমত, খেলার ব্যাট নিয়ে চলে যেত। দ্বিতীয়ত, দেখে নেওয়ার হুমকি দিত। আবার কখনো রাগে থুথু দিয়ে দৌড় দিত। ইন্টারনেট আর কারফিউ দেখে অনেক দিন পর শৈশবের কথা মনে পড়ল।’

ভারতের রাজধানী দিল্লির রাজপথ রবিবার উত্তাল হয়ে ওঠে নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ ও শিক্ষাব্যবস্থার সংস্কারের দাবিতে আয়োজিত ‘চলো সংসদ’ কর্মসূচিকে কেন্দ্র করে। হাজার হাজার শিক্ষার্থীর...
ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভে অংশ নিতে মুম্বাইয়ের চৈত্যভূমিতে কয়েকজন একত্রিত হয়েছিলেন। সেখান থেকেই ফাহাদকে গ্রেপ্তার করে পুলিশ। সেখানে পুলিশের হামলায় কয়েকজন আহত হয়েছেন বলেও শোনা যাচ্ছে।...
বিশ্বকাপ ফুটবল ফাইনালে স্পেনের সামনে দাঁড়াতেই পারেনি আর্জেন্টিনা। নির্ধারিত ৯০ মিনিটে লিওনেল মেসিরা যেন পায়ে কোনো বলই পাননি! আর্জেন্টিনার এমন হারে মন ভেঙেছে লাখও সমর্থকের। এদিকে, প্রিয় দল হারতেই...
তাঁর বিশ্বখ্যাত চলচ্চিত্র ‘মিশন: ইম্পসিবল’র ইথান হান্ট চরিত্রটির মতোই এবার তাঁকে স্থানাঙ্ক হিসেবে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়াম নির্ধারণ করে দেওয়া হয়েছিল! নির্দিষ্ট একটি উদ্দেশ্যও ছিল—বিশ্বকাপ...
রাজধানীর হাজারীবাগ এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে হাজারীবাগ পার্কের পাশের রাস্তায় এ ঘটনা ঘটে।
ইনফান্তিনোর অধীনে ফুটবল শিল্প ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে বলে অভিযোগ তুলেছেন লা লিগা সভাপতি। একই সঙ্গে ফিফা যে আগামী বিশ্বকাপ ৬৪ দলের করার কথা ভাবছে, সেই পরিকল্পনারও সমালোচনা করেন তিনি।
রাজধানীর সবুজবাগে পলাশ নামের এক ওয়ার্ড বিএনপির কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে সবুজবাগ পানির পাম্পের সামনে এ ঘটনা ঘটে।
বিশ্বকাপ হাতছাড়া হওয়ায় স্বাভাবিকভাবেই ভেঙে পড়েছেন মার্তিনেস। তীব্র হতাশায় থাকা মার্তিনেস আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়েও চিন্তাভাবনা শুরু করেছেন। এমনকি আর্জেন্টিনার জার্সিতে আর না খেলার কথাও ভাবছেন...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর