রেহান-নিহাকে নিয়ে আরিয়ানের ‘যুগল’

আপডেট : ২৪ অক্টোবর ২০২৪, ০২:৫২ পিএম

সম্প্রতি নতুন জুটি নিয়ে একটি নাটক নির্মাণ করেছেন জনপ্রিয় পরিচালক মিজানুর রহমান আরিয়ান। নাটকের নাম ‘যুগল’। এতে প্রথমবারের মতো জুটি হয়েছেন রেহান ও নাজনীন নিহা। 

গল্পে দেখা যাবে, আহনাফ অনেকদিন ধরে ফেসবুকে একটা মেয়েকে ফলো করে। মেয়েটির পোস্ট-ভিডিও তার ভালো লাগে। কিন্তু কখনো কোনো রিঅ্যাক্ট দেয় না, কমেন্টও করে না। নাম তন্নী। হঠাৎ একদিন তন্নীকে আর ফেসবুকে পাওয়া যায় না। প্রতিদিন সার্চ করে আহনাফ। আইডি গায়েব। মাস তিনেক পর আহনাফের এক ফটোগ্রাফার বন্ধু তাকে জানায় একটা ফটোশুট আছে, আহনাফ মডেল হবে কি না? ছাত্রজীবনে আহনাফের মডেল হওয়ার শখ ছিল। তাই অফারটা পেয়েই রাজি হয়ে যায়। 

নাটকটির আরেকটি দৃশ্য। ছবি: মাছরাঙা টেলিভিশন

ফটোশুটের জন্য প্রস্তুত হয়ে স্টুডিওতে যায় আহনাফ। রেডি হয়ে বসে থাকে কিন্তু শুট শুরু হয় না। পরে জানা যায়, নতুন মডেল হওয়ায় আহনাফের সাথে শুট করতে রাজি না জনপ্রিয় মডেল দীপিকা। এটা শুনে মন খারাপ হয় আহনাফের। সে কস্টিউম খুলে ফেলতে যায়, এমন সময় জানা যায় ক্লায়েন্টকে পরদিন সকালে ছবি দিতেই হবে। তাই আজকের মধ্যে ফটোশুট করতেই হবে। উপস্থিত একজন জানায় তার এক কাজিন আছে মডেলিং করে। তখন মেয়েটা আসে। অবাক হয়ে যায় আহনাফ। এতো সেই তন্নী! নিজেকে সামলে নিয়ে ফটোশুটটা ভালোভাবেই শেষ করে। রাতারাতি কীভাবে যেন তাদের ছবি ভাইরাল হয়ে যায়। 

তন্নী তার আইডি থেকে ছবিগুলো শেয়ার করে। সেখানে প্রচুর কমেন্টস আসে। দারুণ জুটি হিসেবে সবাই অভিনন্দন জানায় তাদেরকে। এরপর থেকে দু’জনের মধ্যে আলাপ শুরু হয়। আহনাফকে ভালো লাগে তন্নীর। দারুণ সময় কাটতে থাকে তাদের। এক পর্যায়ে তন্নীকে প্রস্তাব দেয় আহনাফ। সাদরে গ্রহণ করে তন্নী। তুমুল প্রেম চলতে থাকে তাদের। হঠাৎ করে আহনাফের পুরনো বন্ধু রাত্রির বাবা মারা যায়। এরপর থেকেই বদলে যেতে থাকে গল্প!

নির্মাতা জানান, বুধবার (৩০ অক্টোবর) দিবাগত রাত ১০টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে নাটকটি।

বিশ্বের অন্যতম জনপ্রিয় মার্কিন টিভি সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এ অভিনয় করে খ্যাতি অর্জন করা মার্কিন অভিনেতা আরজে মিটি মারা গেছেন। পর্দায় ক্যান্সার আক্রান্ত এক স্কুল শিক্ষক থেকে মাদক উৎপাদন ও বিপণনে...
ভারতীয় চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা  নানা পাটেকর মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকালে গোয়ায় নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
অপেক্ষার অবসান! ‘এটা আমাদেরই গল্প’র পর এবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। আজ (৭ অক্টোবর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশ পেয়েছে...
১০২ ডিগ্রি জ্বরে আক্রান্ত স্ত্রীর কাছে রাত ৪টার দিকে পরোটা-মাংস খাওয়ার আবদার এবং তা বানিয়ে খাওয়ানোর ঘটনাকে ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন অভিনেতা মুকিত জাকারিয়া।...
রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আকস্মিক পরিদর্শনকালে এক চিকিৎসককে নিজ কক্ষে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। ওই চিকিৎসকের কক্ষও অপরিচ্ছন্ন অবস্থায়...
আটকের পর মুক্তি পেয়েছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি নেহা বোরা। শুক্রবার আটক করার পর আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে তাকে ছেড়ে দেওয়ার কথা জানিয়েছে পুলিশ। তবে ভারতীয় নাগরিক সুরক্ষা সহিংসতার...
নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনার ২৪ ঘণ্টা পর থানায় মামলা করেছে পরিবার। শুক্রবার রাতে নিহতের স্ত্রী অনিন্দতা সাংমা বাদী হয়ে অজ্ঞাত ৭ থেকে ৮ জনকে...
গাজীপুরের টঙ্গীতে পৃথক দুটি স্থানে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। শুক্রবার দিবাগত রাতে মিলগেট ও আউচপাড়া এলাকায় এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর