শিল্পকলায় পাল্টা ধাওয়ার মধ্যেই চলল নাটকের প্রদর্শনী

আপডেট : ০৮ নভেম্বর ২০২৪, ১০:০৫ পিএম

গত শুক্রবার একদল ব্যক্তির বিক্ষোভের মুখে দেশ নাটকের ‘নিত্যপূরাণ’ মঞ্চনাটকের প্রদর্শনী মাঝেই বন্ধ করে দেয় বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

সেটার প্রতিবাদে আজ (৮ নভেম্বর) শুক্রবার বিকেলে রাজধানীর শিল্পকলা একাডেমির সামনে সমাবেশ আয়োজন করে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন। কিন্তু সেটা শেষ অবধি হাতাহাতির পর্যায়ে পৌছায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও পুলিশ একযোগে কাজ করে। অপরদিকে নাট্যকর্মীরা শিল্পকলার গেটে অবস্থান নিয়ে নাটক প্রদর্শনী চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। 

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘড়িতে তখন বিকেল পাঁচটা বাজে। গ্রুপ থিয়েটার ফেডারেশনের সমাবেশও প্রায় শেষের দিকে। নাট্যকার ও অভিনেতা মামুনুর রশীদের বক্তব্য চলছিল। মামুনুর রশীদ বলছিলেন, ‘সমাজে যে বৈষম্য, সে বৈষম্যেরও একটা গভীরতর বহিঃপ্রকাশ হচ্ছে এই নিত্যপূরাণ নাটক। যা–ই হোক, আপনারা এসেছেন...।’ এরপরই ‘ধর, ধর’ চিৎকারে চারদিকে শোরগোল শুরু হয়।

শিল্পকলার গেটের বাইরে যৌথবাহিনীর অবস্থান। ছবি: সংগৃহীতসে সময়ই সমাবেশের পেছনে অর্থাৎ দুর্নীতি দমন কমিশনের (দুদক) ভবনের দিকে থেকে ডিম ছুড়ে মারা হয়। সমাবেশে অংশ নেওয়া নাট্যকর্মীরা চেয়ার ছেড়ে সেদিকে ছুটে যান। কয়েক মিনিটের হইচই শেষ হলে মামুনুর রশীদ তাঁর বক্তব্য শেষ করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাধারণ জনতা হিসেবে দাবি করে বেশ কিছু লোক এখানে এসে স্লোগান দিতে থাকে। এসময় নাট্যকর্মীরা সেখান থেকে সরে যান। সাধারণ জনতা বলেছেন, ‘নিত্যপূরাণ’ নাটক প্রদর্শনী তারা আর হতে দেবেন না।

তবে শিল্পকলা একাডেমির প্রবেশদ্বারের মুখে নাট্যকর্মীরা অবস্থান নেন। বক্তব্যে মামুনুর রশীদ বলেন, ‘সভা শেষ করব না। ভেতরে নাটক হবে, বাইরে আমরা পাহারা দেব। এই দুষ্কৃতিকারীদের দেখে ছাড়ব।’

সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লাকী ইনাম, সাধারণ সম্পাদক কামাল বায়েজিদ, দেশ নাটকের দলপ্রধান নাট্যকার মাসুম রেজা, অধ্যাপক মলয় ভৌমিক প্রমুখ।

ভারতের রাজধানী দিল্লির রাজপথ রবিবার উত্তাল হয়ে ওঠে নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ ও শিক্ষাব্যবস্থার সংস্কারের দাবিতে আয়োজিত ‘চলো সংসদ’ কর্মসূচিকে কেন্দ্র করে। হাজার হাজার শিক্ষার্থীর...
বিশ্বকাপ ফুটবল ফাইনালে স্পেনের সামনে দাঁড়াতেই পারেনি আর্জেন্টিনা। নির্ধারিত ৯০ মিনিটে লিওনেল মেসিরা যেন পায়ে কোনো বলই পাননি! আর্জেন্টিনার এমন হারে মন ভেঙেছে লাখও সমর্থকের। এদিকে, প্রিয় দল হারতেই...
তাঁর বিশ্বখ্যাত চলচ্চিত্র ‘মিশন: ইম্পসিবল’র ইথান হান্ট চরিত্রটির মতোই এবার তাঁকে স্থানাঙ্ক হিসেবে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়াম নির্ধারণ করে দেওয়া হয়েছিল! নির্দিষ্ট একটি উদ্দেশ্যও ছিল—বিশ্বকাপ...
ফাইনাল নিয়ে নিজের অনুভূতি জানিয়ে জাহিদ হাসান বলেন, ‘এটা এমন একটি ম্যাচ, যেখানে যে কেউ জিততে পারে। দুই দলই দারুণ ফুটবল খেলছে। তবে আমার মনে হয়, আর্জেন্টিনা একটু এগিয়ে থাকবে। তাদের অভিজ্ঞতা, দলগত...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর