পরীর ছেলের জন্মদিনের থিম মিলে গেল আলিয়ার মেয়ের আয়োজনে!

আপডেট : ০৮ নভেম্বর ২০২৪, ০৭:০৫ পিএম

১০ আগস্ট পরী মণি-শরীফুল রাজের সন্তান শাহীম মুহাম্মদ রাজ্য তথা পুণ্যর জন্মদিন। গত আগস্টে দুই শেষ করে তিনে পা দিল সে। জন্মদিনে মা পরী আয়োজনটি সাজিয়েছিলেন সুন্দরবনের থিমে। রাজ্য পরেছিল বাঘের পোশাক আর মা পরী যেন হরিণী। ছিল বন-জঙ্গলের আবহ!

অন্যদিকে, প্রথমবারের জন্মদিনে মনের সুখে দু’হাতে কেক চটকেছিল বলিউড জুটি রণবীর-আলিয়াকন্যা রাহা। ৬ নভেম্বর উদযাপন করা হলো তার দ্বিতীয় জন্মদিন। আর সে ছবি নেট মাধ্যমে আসাতেই অনেকে বাঙালিই চমকে গেছেন। তারা সাজ-সজ্জায় মনে করিয়ে দিলেন পরী ও পুণ্যকে।

কেক কাটছেন পরী ও পুণ্য। ছবি: ফেসবুক থেকে নেওয়াথিমটাও মিলে যায়। রাহার জন্মদিনের থিম বা ভাবনা ‘জঙ্গল’। বিষয়টি কাকতালীয় বলছে সবাই। তবে পশ্চিমবঙ্গে এ নিয়ে আলোচনাও চলছে। সেখানকার দু’একটি বেশ গুরুত্ব দিয়েছে এমন মিলকে। 

রণবীর-আলিয়ার মেয়ের জন্মদিনে কী কী হলো? সেই ছবিও রাহার জন্মদিনের পরের দিনই ফাঁস। কাপুর বংশের চতুর্থ প্রজন্মের কন্যের জন্মদিনে দুই থাকের কেক। খরগোশ, ভাল্লুক, গাছপালা দিয়ে সাজানো চারপাশ। গায়ে রাহার উদ্দেশে লেখা, ‘শুভ জন্মদিন’। একই থিমে সাজানো জন্মদিন উদযাপনের জায়গাটিও। সেখানে ভাল্লুক, বাঁদরছানা, হাতির বড় বড় কাটআউট রাখা। সঙ্গে রংবেরঙের বেলুন, নকল গাছপালা। আজও ছোটদের প্রথম পছন্দ কার্টুনের দুনিয়া।

রাহার জন্মদিনে নানা মহেশ ভাট, সোনি রাজদান, নীতু কাপুর, নীনা গুপ্তা। ছবি ইনস্টাগ্রাম।সেখানকার জনপ্রিয় চরিত্র ডোনাল্ড ডাক বা মিকি মাউসকে সামনে দেখলে তাদের খুশি ধরে না। সে কথা মাথায় রেখেই হাজির ছিল জীবন্ত মিকি আর তার প্রেমিকা মিনি মাউস! পূর্ণবয়স্ক দুই ব্যক্তি মুখোশ আর দুই কার্টুন চরিত্রের পোশাক পরে মাতিয়ে দেন পার্টি। আমন্ত্রিত খুদেরাও তাঁদের দেখে মহাখুশি। সেই দলে ছিলেন রাহার পরিচালক নানা মহেশ ভাটও। তিনি মিকি আর মিনির মাঝে দাঁড়িয়ে পোজও দেন! ছিলেন দাদি নীতুও।

এসেছিলেন সোনি রাজদান, পূজা ভাট, সাহিন। কাপুর খানদান থেকে কারিশমা, কারিনা, তাঁদের ছেলেমেয়েরাও ছিলেন।

বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনাকে উড়িয়ে দিয়ে বিশ্বসেরার মুকুট জিতল স্পেন। তবে প্রিয় দলের এমন ভরাডুবিতে নীল-আকাশি সমর্থকদের মনে যেন এক টুকরো মেঘ জমেছে! এদিকে, আর্জেন্টিনা ১-০ গোলে হেরে যাওয়ার ফলে আপাতত...
ইংল্যান্ডকে হারিয়ে আবারও ফুটবল বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেছে আর্জেন্টিনা। আর এই ম্যাচ শুরুর আগে ‘বিয়ের ঘোষণা’ দিয়ে খবরের শিরোনামে উঠে এসেছেন ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা পরী মণি। আর্জেন্টিনার এই...
বলিউডের বহুল প্রশংসিত হরর-ফ্যান্টাসি সিনেমা ‘তুম্বাড’-এর সিক্যুয়েল ঘিরে দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটল। অভিনেতা ও প্রযোজক সোহুম শাহ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন, বহুল প্রতীক্ষিত...
চার বছর আগে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) এক অভিযানে বনানীর নিজ বাসা থেকে গ্রেপ্তার হয়েছিলেন চিত্রনায়িকা পরী মণি। এলিট ফোর্স র‍্যাবের পক্ষ থেকে সেই সময় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর