সুন্দরী প্রতিযোগিতার বিচারকের আসনে মৌসুমী-অন্তু

আপডেট : ১৮ নভেম্বর ২০২৪, ০৫:৩৫ পিএম

শুরু হতে যাচ্ছে নারীদের সৌন্দর্যবিষয়ক রিয়্যালিটি শো ‘মিস অ্যান্ড মিসেস এলিগ্যান্স বাংলাদেশ’। এই প্রতিযোগিতায় সব নারীদের সঙ্গে অংশ নিতে পারবেন বিবাহিত ও হিজাবী নারীরাও। রোববার (১৭ নভেম্বর) রাজধানীর গুলশানের একটি হোটেলে এই আয়োজনের ঘোষণা দেওয়া হয়। উন্মোচন করা হয় অনুষ্ঠানটির লোগোও।

মিস অ্যান্ড মিসেস এলিগ্যান্স বাংলাদেশ’র প্রথম সিজনে আন্তর্জাতিক বিচারকদের পাশাপাশি বাংলাদেশ থেকে থাকছেন অভিনেত্রী মৌসুমী হামিদ, মডেল অন্তু করিম, নৃত্যশিল্পী ইভান শাহরিয়ার সোহাগ, মডেল বুলবুল টুম্পা, ফ্যাশন ডিজাইনার আফজার পর্সিয়া, ফ্যাশন কোরিওগ্রাফার অ্যাডলফ খান প্রমুখ।

সংবাদ সম্মেলনে এই প্রতিযোগিতার বিচারকরা। ছবি: সংগৃহীত

সংবাদ সম্মেলনে এই আয়োজনের প্রধান নির্বাহী মো. ইকবাল হোসেন বলেন, ‘প্রতিযোগিতাটির মাধ্যমে নারীর সৌন্দর্য, আত্মবিশ্বাস ও বুদ্ধিবৃত্তিক উন্নয়ন হবে, যা দেশের নারীদের স্বপ্নের পথে এগিয়ে নিতে সহায়তা করবে।’ 

আয়োজক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মলি আক্তার বলেন, ‘আমি নিজেও একজন ইন্টারন্যাশনাল মডেল। আমি বিশ্বাস করি সুন্দরী প্রতিযোগিতা নারীর আত্মোন্নয়ন ও ক্ষমতায়ণের মাধ্যমে জীবনের গভীর দৃষ্টিভঙ্গির উন্নয়ন ঘটায়। আয়োজনের উদ্দেশ্য হলো নারীদের সামাজিক প্রতিবন্ধকতা থেকে বের করে আনা।’
 
জানা গেছে, ‘মিস অ্যান্ড মিসেস এলিগ্যান্স বাংলাদেশ’ বিজয়ী পাবেন নগদ অর্থসহ মূল্যবান উপহার। ১৭ নভেম্বর থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত একমাস উন্মুক্ত থাকবে নিবন্ধন প্রক্রিয়া।

থ্রিলার, কমেডি, ড্রামা ঘরানার ফিল্ম–সিরিজের বাইরে ওটিটি প্ল্যাটফর্ম চরকির দর্শকদের জন্য এবার আসছে ফ্যাশন কনটেন্ট। মুক্তি পাচ্ছে তরুণদের নিয়ে আয়োজিত সময়ের আলোচিত ফ্যাশন ইভেন্ট ‘‘আরকা’স নেক্সট...
প্রথম বিদেশি নভোচারী হিসেবে চীনের মহাকাশকেন্দ্রে যাচ্ছেন পাকিস্তানের মুহাম্মদ জিশান আলী। চীনের নভোচারীদের সঙ্গে তিনি শেনঝু টোয়েন্টি ফোর মিশনে অংশগ্রহণ করবেন। বুধবার চীনা সময় সকাল ৮টা ১৮ মিনিটে এই...
আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং আমানতকারীদের স্বার্থ সুরক্ষায় পদ্মা ব্যাংককে রেজল্যুশন প্রক্রিয়ার আওতায় এনেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংক রেজল্যুশন আইন, ২০২৬ এর আওতায় কেন্দ্রীয় ব্যাংক এ সিদ্ধান্ত...
কক্সবাজারের ঈদগাঁওয়ে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গণতন্ত্র ও আইনের শাসন রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য আইনজীবীদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার দুপুরে বঙ্গভবনে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির...
লোডিং...

এলাকার খবর