শ্রুতিনাটক থেকে মঞ্চের ‘গ্যালিলিও’

আপডেট : ২৭ নভেম্বর ২০২৪, ০২:৫৪ পিএম

বর্ণাঢ্য জীবনে মঞ্চ, রেডিও, টেলিভিশন ও সিনেমা—তাঁর প্রতিভার উজ্জ্বল সাক্ষী হয়েছে পাঁচ দশক। তিনি ঢাকার মঞ্চে ‘গ্যালিলিও’ কিংবা ‘নূরুলদীন’, আবার নব্বই দশকের টিভি পর্দায় প্রিয় ‘বড় চাচা’। বিজ্ঞাপন জগতেও অবদান রয়েছে তাঁর। অবদান রয়েছে একাত্তরের মুক্তিযুদ্ধেও। ছিলেন একজন সফল সংগঠক। সব মিলিয়েই, তিনি একজন আলী যাকের।

আজ এই বরেণ্য অভিনেতার মৃত্যুবার্ষিকী। ২০২০ সালের ২৭ নভেম্বর চিরঘুমের দেশে পাড়ি দেন তিনি।

বাংলাদেশে টিকিট কেটে মঞ্চনাটক দেখার প্রচলন হয়েছিল আলী যাকেরের হাত ধরেই। তবে পুরাদস্তুর অভিনেতা হিসেবে মঞ্চযাত্রা শুরুর আগে চাকরিতে যোগ দিয়েছিলেন তিনি। অনার্স শেষে তৎকালীন পশ্চিম পাকিস্তানের করাচিতে ব্রিটিশ এজেন্সি ডন ক্রফোর্ডসে ট্রেইনি এক্সিকিউটিভ হিসেবে যোগ দেন তিনি। কিন্তু এই চাকরিতে বেশিদিন ছিলেন না। ১৯৬৭ সালে করাচি গিয়ে ১৯৬৯ সালে ঢাকায় ফিরলেন।

বাকী ইতিহাস নাটকের মঞ্চে আলী যাকের ও আবুল হায়াত। ছবি: সংগৃহীত

দেশে ফিরে বিজ্ঞাপনী সংস্থা এশিয়াটিকে চাকরি করছিলেন। সারা দেশ তখন উত্তাল। একাত্তরের মহান মুক্তিযুদ্ধের সময় ভারতে চলে গেলেন। প্রশিক্ষণ নিলেন। কলকাতায় দেখা হলো প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা ও সাংবাদিক আলমগীর কবিরের সঙ্গে। আলী যাকেরকে তিনিই বললেন, ‘মুক্তিযুদ্ধে ময়দানের যুদ্ধের মতোই জরুরি হলো প্রচারযুদ্ধ। বিশ্ববাসীকে বোঝাতে হবে আমরা ন্যায়যুদ্ধ করছি। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র একটা ইংরেজি সার্ভিস শুরু করছে, লেগে যাও।’ এরপর বেতার কেন্দ্র থেকেই প্রচারণা চালিয়েছেন।

নাট্যজন মামুনুর রশীদের সঙ্গে আলী যাকেরের ছিল ‘তুই’ সম্পর্ক। তাঁদের প্রথম দেখা হয়েছিল স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে। সেখানে আলী যাকের খবর পাঠের পাশাপাশি শ্রুতিনাটক করতেন। তাঁর দরাজ কণ্ঠ শুনে নাটকে অংশ নিতে বললেন মামুনুর রশীদ। 

১৯৭২ সালে নাগরিক নাট্যসম্প্রদায়ে যোগ দেন আলী যাকের। ছবি: সংগৃহীত

মঞ্চে আলী যাকেরের শুরুটা এভাবেই। ১৯৭২ সালের ২১ ফেব্রুয়ারি মুনীর চৌধুরীর ‘কবর’ নাটকে প্রথম অভিনয় করেন তিনি। নির্দেশনায় ছিলেন মামুনুর রশীদ। ওই বছরের জুন মাসে নাগরিক নাট্যসম্প্রদায়ে যোগ দেন। দলটির জন্য আতাউর রহমানের নির্দেশনায় ‘বুড়ো শালিকের ঘাড়ে রোঁ’ নাটকে প্রথম অভিনয় করেন, ওয়াপদা মিলনায়তনে যার প্রথম মঞ্চায়ন হয়েছিল। তখন থেকে নাট্যদল নাগরিকই তাঁর ঠিকানা।

১৯৭৩ সালে নাগরিক নাট্যসম্প্রদায়ে তিনি প্রথম নির্দেশনা দেন বাদল সরকারের ‘বাকি ইতিহাস’ নাটকটি, যা ছিল বাংলাদেশে প্রথম দর্শনীর বিনিময়ে নাট্য প্রদর্শনীর সূচনা।

ক্যারিয়ারে অসংখ্য আলোচিত মঞ্চনাটকের অভিনেতা ও নির্দেশক আলী যাকের। এর মধ্যে ‘সৎ মানুষের খোঁজে’, ‘দেওয়ান গাজীর কিস্সা’, ‘কোপেনিকের ক্যাপটেন’, ‘গ্যালিলিও’ ও ‘ম্যাকবেথ’ উল্লেখযোগ্য। অন্যদিকে, টেলিভিশনের পর্দায় এ অভিনেতার ‘আজ রবিবার’, ‘বহুব্রীহি’, ‘তথাপি’, ‘পাথর’, ‘দেয়াল’সহ অসংখ্য আলোচিত কাজ রয়েছে তাঁর। বিশেষ করে হুমায়ূন আহমেদের নাটকে আলী যাকের অভিনীত চরিত্রগুলো আকাশছোঁয়া জনপ্রিয়তা পায়। 

ভারতের রাজধানী দিল্লির রাজপথ রবিবার উত্তাল হয়ে ওঠে নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ ও শিক্ষাব্যবস্থার সংস্কারের দাবিতে আয়োজিত ‘চলো সংসদ’ কর্মসূচিকে কেন্দ্র করে। হাজার হাজার শিক্ষার্থীর...
বিশ্বকাপ ফুটবল ফাইনালে স্পেনের সামনে দাঁড়াতেই পারেনি আর্জেন্টিনা। নির্ধারিত ৯০ মিনিটে লিওনেল মেসিরা যেন পায়ে কোনো বলই পাননি! আর্জেন্টিনার এমন হারে মন ভেঙেছে লাখও সমর্থকের। এদিকে, প্রিয় দল হারতেই...
তাঁর বিশ্বখ্যাত চলচ্চিত্র ‘মিশন: ইম্পসিবল’র ইথান হান্ট চরিত্রটির মতোই এবার তাঁকে স্থানাঙ্ক হিসেবে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়াম নির্ধারণ করে দেওয়া হয়েছিল! নির্দিষ্ট একটি উদ্দেশ্যও ছিল—বিশ্বকাপ...
ফাইনাল নিয়ে নিজের অনুভূতি জানিয়ে জাহিদ হাসান বলেন, ‘এটা এমন একটি ম্যাচ, যেখানে যে কেউ জিততে পারে। দুই দলই দারুণ ফুটবল খেলছে। তবে আমার মনে হয়, আর্জেন্টিনা একটু এগিয়ে থাকবে। তাদের অভিজ্ঞতা, দলগত...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর