মঞ্চে ফিরছে মাঝপথে বন্ধ হয়ে যাওয়া সেই ‘নিত্যপুরাণ’

আপডেট : ২১ নভেম্বর ২০২৪, ০৩:৫৩ পিএম

শিল্পকলা একাডেমিতে আবারও মঞ্চে ফিরছে বিক্ষোভের মুখে মাঝপথে বন্ধ হয়ে যাওয়া নাটক ‘নিত্যপুরাণ’। আগামী ২৭ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৬টায় একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে এটি প্রদর্শিত হবে। বিষয়টি ইনডিপেনডেন্ট ডিজিটালকে নিশ্চিত করেছেন নাটকটির নির্দেশক ও নাট্যকার মাসুম রেজা।

জানা গেছে, এদিন দেশ নাটক প্রযোজিত নিত্যাপুরাণের ‘১২৭.৫তম’ প্রদর্শনী হবে।

মাসুম রেজা বলেন, ‘শিল্পকলা একাডেমির মিলনায়তনে যেদিন নাটকটি বন্ধ করা হয়, সেদিন আমরা ১২৭তম প্রদর্শনী করছিলাম। মাঝপথে নাটকটি বন্ধ হওয়ার কারণে ১২৭তম প্রদর্শনীটি সম্পন্ন হয়নি। আমরা যেহেতু সেদিন অর্ধেক নাটকটি করেছিলাম, এ জন্য আমরা এবার নাটকটির ১২৭.৫তম প্রদর্শনী করব। এরপর থেকে যত প্রদর্শনী হবে—এভাবেই আমরা হিসাব রাখব।’

নাটকটির গল্প এগিয়েছে মহাভারতের একালব্যকে ঘিরে। ছবি: ফেসবুক থেকে নেওয়া

গত ২ নভেম্বর প্রদর্শনীতে যে দর্শকরা এসেছিলেন তাদের এবার কোনো টিকিট লাগবে না বলে জানালেন মাসুম রেজা। তিনি বলেন, ‘সেদিন অনেক দর্শক টিকিট কেটেও পুরো প্রদর্শনী দেখতে পারেননি। সেদিন যে দর্শক টিকিট কেটেও পুরো নাটকটি দেখতে পারেননি, তারা টিকেটের অংশ দেখিয়ে এই প্রদর্শনী উপভোগ করার সুযোগ পাবেন।’

পাশাপাশি নিরাপত্তার কথা জানতে চাইলে দর্শকদের প্রতি আহ্বান জানিয়ে এই নাট্যকার বলেন, ‘দর্শকরা নির্ভয়ে আসুন। নিরাপত্তা নিয়ে এবার কোনো শঙ্কা নেই।’ 

প্রসঙ্গত, নিত্যপুরাণ নাটকটির গল্প নিম্নবর্ণের সন্তান একলব্যকে ঘিরে। পঞ্চপাণ্ডবের সঙ্গে অস্ত্রবিদ্যা শেখার জন্য যিনি গুরু দ্রোণাচার্যের কাছে যান। কিন্তু নিচু জাত বলে তাকে প্রথমে শেখাতে চান না দ্রোণাচার্য। যদিও এক পর্যায়ে তার কাছে ধনুর্বিদ্যা শেখার সুযোগ পান একলব্য। কিন্তু গুরুর আরেক শিষ্য পঞ্চপাণ্ডবের এক পাণ্ডব অর্জুন একলব্যের কাছে পরাজিত হন ধনুর্বিদ্যায়। তখন গুরু দ্রোণাচার্য একলব্যকে আঙুল কেটে গুরুদক্ষিণা দিতে নির্দেশ দেন। মহাভারতে বর্ণিত নিম্নবর্গের এই বীরযোদ্ধার করুণ কাহিনিই নাটকটির উপজীব্য।

বিক্ষুব্ধ জনতার চাপে মাঝপথে নাটকটির প্রদর্শনী বন্ধ হয়ে যায়। ছবি: সংগৃহীত

২০০১ সালে এটি প্রথমবার মঞ্চে এসেছিল। এরপর ২০০৫ সাল পর্যন্ত ৮৬টি প্রদর্শনী হয়। ২০১২ সালে এ নাটকের ‘একলব্য’ চরিত্রে অভিনয় করা দিলীপ চক্রবর্তী প্রয়াত হওয়ার পর নাটকটির আর প্রদর্শনী হয়নি। প্রায় ১২ বছর পর ২০১৭ সালের নভেম্বরে নাটকটি ফের মঞ্চে আসে। এর মঞ্চ পরিকল্পনা করেছেন কামাল উদ্দিন কবির, পোশাক পরিকল্পনা করেছেন শাহনেওয়াজ কাকলী, সংগীত পরিকল্পনায় আছেন নাসিরউদ্দিন শেখ, আবহসংগীতে ইমামুর রশিদ খান ও আলোক পরিকল্পনা করেছেন নাসিরুল হক খোকন। রূপসজ্জা পরিকল্পনা করেছেন শুভাশীষ দত্ত তন্ময় এবং কোরিওগ্রাফি পরিকল্পনায় মো. আমানুল্লাহ আমান ও হিমা রয় মিতু।

নাটকে ব্যবহৃত গানে কণ্ঠ দিয়েছেন লরেন্স উজ্জ্বল গমেজ, অসীম কুমার নট্ট, ইমামুর রশিদ খান, নন্দিতা বিশ্বাস, আমরিন তাসনিম জাইমা ও জারিফা তাসনিম জেমিমা। সহকারী নির্দেশক হিসেবে রয়েছেন অয়ন চৌধুরী।

এর আগে, গত ২ নভেম্বর শিল্পকলা একাডেমিতে বিক্ষুব্ধ জনতার চাপে ‘নিত্যপুরাণ’ মঞ্চায়ন বন্ধ করার সিদ্ধান্ত নেন মহাপিরচালক সৈয়দ জামিল আহমেদ। আন্দোলনরতদের অভিযোগ, ছাত্র-জনতার আন্দোলনের বিরোধিতা ও অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেছেন নাট্যদলটির সচিব এহসানুল আজিজ বাবু।

ভারতের রাজধানী দিল্লির রাজপথ রবিবার উত্তাল হয়ে ওঠে নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ ও শিক্ষাব্যবস্থার সংস্কারের দাবিতে আয়োজিত ‘চলো সংসদ’ কর্মসূচিকে কেন্দ্র করে। হাজার হাজার শিক্ষার্থীর...
ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভে অংশ নিতে মুম্বাইয়ের চৈত্যভূমিতে কয়েকজন একত্রিত হয়েছিলেন। সেখান থেকেই ফাহাদকে গ্রেপ্তার করে পুলিশ। সেখানে পুলিশের হামলায় কয়েকজন আহত হয়েছেন বলেও শোনা যাচ্ছে।...
বিশ্বকাপ ফুটবল ফাইনালে স্পেনের সামনে দাঁড়াতেই পারেনি আর্জেন্টিনা। নির্ধারিত ৯০ মিনিটে লিওনেল মেসিরা যেন পায়ে কোনো বলই পাননি! আর্জেন্টিনার এমন হারে মন ভেঙেছে লাখও সমর্থকের। এদিকে, প্রিয় দল হারতেই...
তাঁর বিশ্বখ্যাত চলচ্চিত্র ‘মিশন: ইম্পসিবল’র ইথান হান্ট চরিত্রটির মতোই এবার তাঁকে স্থানাঙ্ক হিসেবে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়াম নির্ধারণ করে দেওয়া হয়েছিল! নির্দিষ্ট একটি উদ্দেশ্যও ছিল—বিশ্বকাপ...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর