৮৫ নাট্যদল এক প্ল্যাটফর্মে, আজ থেকে উৎসব

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১০:০৩ এএম

ঢাকা মহানগর নাট্য পর্ষদের যাত্রা শুরু হয়েছিল ৭১টি নাট্যদল নিয়ে, যা এখন বৃদ্ধি পেয়ে ৮৫টি নাট্যদলে পরিণত হয়েছে। এই ৮৫টি নাট্যদল নিয়ে ঢাকা মহানগরে পাঁচটি মিলনায়তনে শুরু হতে যাচ্ছে এক অভিনব নাট্যোৎসব।

এই উৎসবটি অনুষ্ঠিত হবে তিনটি পর্যায়ে, যার প্রথম পর্যায় শুরু হচ্ছে শনিবার। থিয়েটারে দর্শক উপস্থিতি বাড়াতে এবং নতুন দর্শক সৃষ্টি করার লক্ষ্য নিয়ে ঢাকা মহানগর নাট্য পর্ষদ এই উদ্যোগ গ্রহণ করেছে।

মোট ৮৫টি নাট্যদল ৮৫টি নাটক নিয়ে পর্যায়ক্রমে পাঁচটি মিলনায়তনে এই উৎসবে অংশগ্রহণ করবে।

এছাড়া, থিয়েটারের সংকট, সম্ভাবনা এবং দর্শক সম্পৃক্ততার বিষয় নিয়ে তিনটি সেমিনারের আয়োজন করা হবে।

‘শিল্পের আলোয় ভরে উঠুক মঞ্চের আঙিনা, দর্শকই স্বজন, দর্শকই প্রেরণা’ এই প্রতিপাদ্য নিয়ে ১৫ থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত নাট্যোৎসব চলবে নাটক সরণির মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে।

উৎসবের উদ্বোধন হবে শনিবার বিকাল ৫টায় মহিলা সমিতি প্রাঙ্গণে, যেখানে উপস্থিত থাকবেন শতাধিক দর্শক ও মঞ্চের অভিনয়শিল্পীরা।

প্রতিদিনের নাটক মঞ্চায়ন হবে সন্ধ্যা ৭টায়। টিকেট মূল্য ৫০০, ৩০০, এবং ২০০ টাকা। তবে, ১০০০ টাকার ‘সিজন টিকেট’ সংগ্রহ করে এক টিকেটে প্রথম পর্যায়ের ১৪টি নাটক দেখা যাবে। অগ্রিম টিকেটের জন্য যোগাযোগ করতে হবে ০১৭০১-২২৪৯৯৯ নম্বরে।

লোক নাট্যদল, বনানীর কঞ্জুস। ছবি: সংগৃহীত ঢাকা মহানগর নাট্য পর্ষদের সদস্য সচিব কামাল আহমেদ বলেন, ‌‘দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ে এই উৎসব হবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তন, এক্সপেরিমেন্টাল থিয়েটার হল, স্টুডিও থিয়েটার হল এবং জহির রায়হান মিলনায়তনে।’ পরবর্তীতে, মঞ্চ নাটক প্রদর্শন করতে সক্ষম এমন নতুন স্থানেও এই উৎসব সম্প্রসারিত হবে।

উৎসবের প্রথম পর্যায়ের সূচি:

১৫ ফেব্রুয়ারি, শনিবার: থিয়েটার - পায়ের আওয়াজ পাওয়া যায়।
১৬ ফেব্রুয়ারি, রবিবার: লোক নাট্যদল, বনানী - কঞ্জুস।
১৭ ফেব্রুয়ারি, সোমবার: থিয়েটার আর্ট ইউনিট - বলয়।
১৮ ফেব্রুয়ারি, মঙ্গলবার: নাট্যকেন্দ্র - পুণ্যাহ।
১৯ ফেব্রুয়ারি, বুধবার: অনুস্বর - হার্মাসিস ক্লিওপেট্রা।
২০ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার: ঢাকা থিয়েটার মঞ্চ - ঘরজামাই।
২১ ফেব্রুয়ারি, শুক্রবার: প্রাচ্যনাট - কিনু কাহারের থেটার।
২২ ফেব্রুয়ারি, শনিবার: ঢাকা থিয়েটার - একটি লৌকিক অথবা অলৌকিক স্টিমার। (সেমিনার সকাল ১১টায়)
২৩ ফেব্রুয়ারি, রবিবার: শৌখিন থিয়েটার - অন্তরালের আয়না।
২৪ ফেব্রুয়ারি, সোমবার: নাট্যপালা - বাঘ।
২৫ ফেব্রুয়ারি, মঙ্গলবার: আরণ্যক নাট্যদল - ময়ূর সিংহাসন।
২৬ ফেব্রুয়ারি, বুধবার: আগন্তুক - অন্ধকারে মিথেন।
২৭ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার: পদাতিক নাট্যসংসদ, টিএসসি - গুণজান বিবির পালা।
২৮ ফেব্রুয়ারি, শুক্রবার: প্রাঙ্গণেমোর - শেষের কবিতা।

বিশ্বের অন্যতম জনপ্রিয় মার্কিন টিভি সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এ অভিনয় করে খ্যাতি অর্জন করা মার্কিন অভিনেতা আরজে মিটি মারা গেছেন। পর্দায় ক্যান্সার আক্রান্ত এক স্কুল শিক্ষক থেকে মাদক উৎপাদন ও বিপণনে...
ভারতীয় চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা  নানা পাটেকর মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকালে গোয়ায় নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
অপেক্ষার অবসান! ‘এটা আমাদেরই গল্প’র পর এবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। আজ (৭ অক্টোবর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশ পেয়েছে...
১০২ ডিগ্রি জ্বরে আক্রান্ত স্ত্রীর কাছে রাত ৪টার দিকে পরোটা-মাংস খাওয়ার আবদার এবং তা বানিয়ে খাওয়ানোর ঘটনাকে ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন অভিনেতা মুকিত জাকারিয়া।...
আটকের পর মুক্তি পেয়েছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি নেহা বোরা। শুক্রবার আটক করার পর আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে তাকে ছেড়ে দেওয়ার কথা জানিয়েছে পুলিশ। তবে ভারতীয় নাগরিক সুরক্ষা সহিংসতার...
নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনার ২৪ ঘণ্টা পর থানায় মামলা করেছে পরিবার। শুক্রবার রাতে নিহতের স্ত্রী অনিন্দতা সাংমা বাদী হয়ে অজ্ঞাত ৭ থেকে ৮ জনকে...
গাজীপুরের টঙ্গীতে পৃথক দুটি স্থানে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। শুক্রবার দিবাগত রাতে মিলগেট ও আউচপাড়া এলাকায় এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর