ট্রেন্ডিংয়ে অপূর্ব-সাবিলার ‘ভুল সবই ভুল’

আপডেট : ২২ এপ্রিল ২০২৫, ০৭:০৫ পিএম

বাংলা নববর্ষে (১৪ এপ্রিল) টেলিভিশনের পর্দায় প্রচারে এসেছে জিয়াউল ফারুক অপূর্ব ও সাবিলা নূর জুটির নতুন নাটক ‘ভুল সবই ভুল’। এরপর এটি ইউটিউবে মুক্তি পেলে দর্শকের প্রশংসায় ভাসে। এরইমধ্যে ট্রেন্ডিংয়েও উঠে এসেছে।

ইমদাদ বাবুর গল্পে নাটকটি পরিচালনা করেছেন মাসরিকুল আলম। পর্দায় গল্পটা এক বিবাহিত দম্পতির। যাদের সংসারে দিনরাত খুনসুটি লেগেই থাকে। বিয়ের বছর না যেতেই স্ত্রী সাবিলা নূর অনেকটা বুঝে ফেলে তার স্বামী অপূর্ব বেগুণের মতো, যার কোনো গুণ নেই! এমনকি বউয়ের জন্মদিনটা পর্যন্ত সে মনে রাখতে পারে না।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত গোল্লাছুট ইউটিউব চ্যানেলে নাটকটি ৪০ লাখের বেশি মানুষ দেখেছেন। মন্তব্যঘরে একজন দর্শক লিখেছেন, ‘গল্পটি অসাধারণ। কমেডি গল্পেও যে এত আবেগ থাকতে পারে তা এই নাটক না দেখেলে বুঝতেই পারতাম না।’

ভুল সবই ভুল নাটকের শুটিং সেটে অপূর্ব-সাবিলা। ছবি: ফেসবুক/অপূর্ব অভি ফটোগ্রাফি

অন্য একজন দর্শক লিখেছেন, ‘অপূর্ব যে আসলেই অভিনয় করে তা আবারও প্রমাণিত হলো! এই জন্যই এত্তো ভালোবাসি।’

দর্শকের ভালোবাসায় সিক্ত নির্মাতা মাসরিকুল আলম ইনডিপেনডেন্ট ডিজিটালকে বলেন, ‘আমরা নাটক নির্মাণ করি দর্শকদের জন‍্য। সেই দর্শক যখন জানায় কাজটা তারা উপভোগ করেছে, তখন আমাদের সেই নির্মাণ সার্থক হয়। যেমন ভুল সবই ভুল দেখে বেশিরভাগ দর্শকের কমেন্ট ছিল—হাসতে হাসতে আবার কেঁদেছে। আমি প্রচুর কল পেয়েছি, যারা বলেছে বহুদিন পর এমন হেসেছে।’

এদিকে, ভুল সবই ভুল নাটকটি আজ মঙ্গলবার রাত ১০টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচার হওয়ার কথা রয়েছে। এতে অপূর্ব-সাবিলা ছাড়াও অভিনয় করেছেন সুষমা সরকার, শমু চৌধুরী, শামিমা নাজনিন প্রমুখ।

প্রসঙ্গত, সোমবার (২১ এপ্রিল) পর্যন্ত ইউটিউব ট্রেন্ডিংয়ের শীর্ষে ছিল ভুল সবই ভুল। তবে আজ সেটিকে পেছনে ফেলে ট্রেন্ডিংয়ের শীর্ষে রয়েছে মুশফিক আর ফারহান ও আইশা খানের ‘লস্ট ইন লাভ’, এটি পরিচালনা করেছেন মো. তৌফিকুল ইসলাম। তৃতীয় অবস্থানে রয়েছে নিলয়-হিমির ‘কুঞ্জুস কাপল’। পরিচালনা করেছেন মিতুল খান।

নানা ধরনের চরিত্রে অভিনয়ের মধ্যদিয়ে নিজেকে ভিন্ন মাত্রায় নিয়ে গেছেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। নাটকের কাজ কমিয়ে দিয়ে এখন ওটিটি দুনিয়াতেই বেশি ব্যস্ত তিনি। গতকাল ছিল এ অভিনেতার কন্যা আনায়ার প্রথম...
বলিউড অভিনেতা ইমরান খানকে ঘিরে শনিবার (১০ অক্টোবর) উত্তপ্ত হয়ে উঠেছিল মুম্বাইয়ের আগস্ট ক্রান্তি ময়দান। সিজেপি’র বিক্ষোভ কর্মসূচিকে সমর্থন জানাতে সেখানে উপস্থিত হয়েছিলেন তিনি। আর সেই ময়দান থেকেই...
ভারতীয় চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা  নানা পাটেকর মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকালে গোয়ায় নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
অপেক্ষার অবসান! ‘এটা আমাদেরই গল্প’র পর এবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। আজ (৭ অক্টোবর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশ পেয়েছে...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর