অশ্লীলতা ছড়ানোর অভিযোগে ৬ মডেলের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ

আপডেট : ১৪ মে ২০২৫, ০৫:২৭ পিএম

‘সেলিব্রিটি ক্রিকেট চ্যাম্পিয়নস ট্রফি-২০২৫’ ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। আয়োজনকে ঘিরে অশ্লীলতার অভিযোগ তুলে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে ৬ অভিনয়শিল্পী ও তিন নির্মাতার বিরুদ্ধে। সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. জাকির হোসেন ‘লিগ্যাল সাপোর্ট’ নামক একটি ল ফার্মের পক্ষ থেকে এই নোটিশ পাঠান।

নোটিশে যাঁদের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে, তাঁদের মধ্যে রয়েছেন নির্মাতা ও মেন্টর প্রবীন রহমান চৌধুরী, গিয়াস উদ্দিন সেলিম, তানিম রহমান অংশু এবং অভিনেত্রী মারিয়া মিম, সিনথিয়া ইয়াসমিন, কেয়া পায়েল, মারুফা আক্তার জামান, মডেল শাম্মি ইসলাম নীলা ও আলিশা।

অ্যাডভোকেট জাকির হোসেনের পাঠানো নোটিশে বলা হয়েছে, বাংলাদেশে ক্রিকেট অত্যন্ত জনপ্রিয় একটি খেলা, যা পরিবারের সবাই মিলে উপভোগ করে থাকেন। আর সেলিব্রিটিদের অংশগ্রহণে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টে সাধারণ মানুষের আগ্রহ আরও বেশি থাকে। তবে ‘সেলিব্রিটি ক্রিকেট লিগ-২০২৫’-এর কিছু অংশগ্রহণকারীর পোশাক এবং আচরণ নিয়ে প্রশ্ন উঠেছে, যা দর্শকদের একাংশের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করেছে বলে অভিযোগ করা হয়।

নোটিশে উল্লেখ করা হয়, কিছু অভিনেত্রী খেলার সময় শালীনতা বজায় না রেখে ছোট পোশাক পরেছেন এবং অশালীন অঙ্গভঙ্গি প্রদর্শন করেছেন, যা সমাজে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। পাশাপাশি অভিনেত্রী মারুফা আক্তার জামানের এক সাক্ষাৎকারের উদ্ধৃতি দিয়ে বলা হয়, ‘ফিগার যদি না দেখাতে পারে তাহলে কীভাবে হলো?’—এই মন্তব্যে নোটিশদাতা বিষয়টিকে আরও গুরুতরভাবে দেখছেন।

নোটিশে আয়োজকদের প্রতি আহ্বান জানানো হয়েছে, ভবিষ্যতে এমন আয়োজনে অংশগ্রহণকারীদের পোশাক ও আচরণ যেন সামাজিক শালীনতার মধ্যে থাকে। এতে সমাজে অশ্লীলতার বিস্তার রোধ হবে এবং খেলাধুলার প্রতি মানুষের ইতিবাচক আগ্রহ বাড়বে বলে দাবি করা হয়েছে।

বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে ইনডিপেনডেন্ট ডিজিটালকে গিয়াস উদ্দিন সেলিম বলেন, ‘নোটিশটি আমি এখনও হাতে পাইনি। এটা পাওয়ার পর এ বিষয়ে বলতে পারব।’

অন্যদিকে মোস্তফা কামাল রাজ বললেন, ‘নোটিশের বিষয়ে আমি অবগত নই। বিষয়টি নিয়ে আমি কিছুই জানি না।’

প্রসঙ্গত, এবারের আসরে চ্যাম্পিয়ন হয়েছে গিগাবাইট টাইটানস। এ দলে খেলেছেন সিয়াম আহমেদ, শরিফুল রাজ, মেহজাবীন চৌধুরী, মৌসুমী হামিদসহ আরও অনেকে। দলটির মেন্টর ছিলেন নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।

সেলিব্রিটি ক্রিকেট চ্যাম্পিয়নস ট্রফি-২০২৫ জিতল সিয়াম-মেহজাবীনরা। মঙ্গলবার (১৩ মে) বিকেল সাড়ে ৪টায় রাজধানীর বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত হয় ফাইনাল ম্যাচ। স্বপ্নধরা স্পারটান্সের বিপক্ষে ৯...
ক্রিকেটের বিশ্বমঞ্চে আজ মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান। হাই-ভোল্টেজ এই ম্যাচের দিকেই দৃষ্টি সব ক্রিকেটপ্রেমীর। আহমেদাবাদে অনুষ্ঠিতব্য এই মহারণের সাক্ষী হতে মাঠে থাকছেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মাও।...
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে এক তরুণীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিন বছর বয়সী এক শিশু আহত হয়েছে। টানা বৃষ্টির মধ্যে পাহাড়সংলগ্ন ঝুঁকিপূর্ণ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ গণভোটকে অবৈধ বলেছেন। আমরা তাকে বলতে চাই, গণভোট যদি অবৈধ হয়, তাহলে বিএনপি সরকার,...
এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬-এ তিনটি ক্যাটাগরিতে বিজয়ী হওয়ার পাশাপাশি আরও দুটি ক্যাটাগরিতে সম্মানজনক স্বীকৃতি পেয়েছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল)। এর মাধ্যমে...
সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। আজ সোমবার এক বিবৃতিতে এই নৌ অবরোধের কথা জানিয়েছেন ইরান-সমর্থিত গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর