৯ উইকেটে জিতলেন সিয়াম-মেহজাবীনরা

আপডেট : ১৪ মে ২০২৫, ০৩:৩৫ পিএম

সেলিব্রিটি ক্রিকেট চ্যাম্পিয়নস ট্রফি-২০২৫ জিতল সিয়াম-মেহজাবীনরা। মঙ্গলবার (১৩ মে) বিকেল সাড়ে ৪টায় রাজধানীর বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত হয় ফাইনাল ম্যাচ। স্বপ্নধরা স্পারটান্সের বিপক্ষে ৯ উইকেটে জয়ী হয় গিগাবাইট টাইটানস। নারী ও পুরুষ—দুই বিভাগেই শিরোপা ঘরে তোলে দলটি। 

চ্যাম্পিয়ন এই দলে খেলেছেন সিয়াম আহমেদ, শরীফুল রাজ, মৌসুমী হামিদ, মেহজাবীন চৌধুরী প্রমুখ। মেন্টর ছিলেন পরিচালক মোস্তফা কামাল রাজ।

প্রথমে ব্যাট করে স্পারটান্সরা নির্ধারিত ১৮ ওভারে ৯ উইকেটে ১৩৭ রান তোলে। দলটির হয়ে সর্বোচ্চ ৫১ রান করেছেন অন্তু ওয়ালিদ। এ ছাড়া ১৮ রান করতে সক্ষম হন জয় চৌধুরী। জবাবে গিগাবাইট টাইটানস মাত্র ১৬ ওভারে ১৩৮ রানের লক্ষ্য তাড়া করে ৯ উইকেট হাতে রেখে শিরোপা নিশ্চিত করে।  

শিরোপা জিতে ইরফান সাজ্জাদের সেলফিবন্দি গিগাবাইট টাইটানস সদস্যরা। ছবি: ফেসবুক থেকে নেওয়া

ওপেনার পার্থ শেখ ৫৬ বলে ৭২ রান করে অপরাজিত থাকেন। জাহিদুর আশিক করেন ৩৮ রান এবং সাইদুর পাভেলের ৮ বলে ১৯ রানের এক ঝড়ো ইনিংসে জয় নিশ্চিত করে সিয়ামের দল। অন্যদিকে, টাইটানসের পক্ষে ৪ ওভারে মাত্র ১১ রান দিয়ে ৩ উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন দাউদ। 

এদিন পুরস্কার বিতরণীয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা, জাতীয় দলের সাবেক খেলোয়াড় রুবেল হোসেন, নাসিরসহ একঝাঁক তারকাশিল্পী।

প্রসঙ্গত, টি-২০ ফরম্যাটে আয়োজিত পাঁচ দিনব্যাপী এই টুর্নামেন্টে অংশ নিয়েছিল চারটি দল—গিগাবাইট টাইটানস, জেভিকো কিংস, নাইট রাইডার্স ও স্বপ্নধরা স্পারটানস। 

বিশ্বকাপের মঞ্চ থেকে ছিটকে পড়ল ব্রাজিল। শেষ ষোলোর ম্যাচে নরওয়ের বিপক্ষে ২-১ গোলে হেরে যায় পাঁচবারের এই বিশ্ব চ্যাম্পিয়নরা। তবে ব্রাজিলের বিদায়ে খুশি অভিনেত্রী মেহজাবীন চৌধুুরী। ম্যাচের শুরু থেকেই...
অভিনেতা সিয়াম আহমেদের স্ত্রী অবন্তীকে ঘিরে সম্প্রতি একটি ভিডিও ধারণের ঘটনা নেটদুনিয়ায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনুষ্ঠান চলাকালে অবন্তী অনুরোধ করেন, তাকে যেন টপ অ্যাঙ্গেল থেকে ভিডিও না করা হয়।...
মাল্টিপ্লেক্সে সফলতার পর এবার সিঙ্গেল স্ক্রিনেও দাপট দেখাচ্ছে সিয়াম আহমেদের ‘রাক্ষস’। মুক্তির দুই সপ্তাহ পর বড় পর্দার এই রোমান্টিক অ্যাকশন থ্রিলারটি একদিনেই আয় করেছে ৪১ লাখ টাকার বেশি;...
ঈদুল ফিতরে মুক্তি পায় সিয়াম আহমেদ অভিনীত ‘রাক্ষস’। মুক্তির পর দেশের প্রেক্ষাগৃহে সিনেমাটি দারুণ সাড়া ফেলে। এবার তা ইতালিতে মুক্তি পেল। দেশটির রাজধানী রোমে ‌‘সিনেমা ব্রডওয়ে’ নামক একটি প্রেক্ষাগৃহে...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর