তারকাদের নিয়ে টকশো ‘কথোপকথন’

আপডেট : ২৩ জুন ২০২৫, ০৩:৫৪ পিএম

বিনোদন জগতের জনপ্রিয় তারকাদের নিয়ে ভিন্ন আমেজের সেলেব্রিটি টকশো ‘কথোপকথন’। মূলত এই অনুষ্ঠানে অতিথিদের সঙ্গে তাঁর ব্যক্তিগত এবং কাজের বিষয় নিয়ে হবে নানাবিধ আলাপচারিতা। যেখানে তাঁরা শোনাবেন তাঁদের না বলা কথা। 

কথোপকথনের এই আড্ডায় অতিথি হয়ে আসবেন আফজাল হোসেন, আজাদ আবুল কালাম, নুরুল আলম আতিক, অনিমেষ আইচ, প্রাণ রায়, শাহনেওয়াজ কাকলি, নাজনীন হাসান চুমকি, কাজী নওশাবা, লিটন কর, সুষমা সরকার, রোজী সিদ্দিকী, সরাফ আহমেদ জীবন, সূচনা শেলী, তনুশ্রী কারকুন ও কাজী কানিজ। 

প্রথম দিন অতিথি হিসেবে থাকছেন আফজাল হোসেন। ছবি: দীপ্ত টিভি

অনুষ্ঠানটি আগামীকাল ২৪ জুন হতে প্রতি মঙ্গলবার রাত ১১টা ৩৫ মিনিটে দীপ্ত টিভি ও দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মে প্রচার হবে। প্রথম দিন অতিথি হিসেবে থাকছেন অভিনেতা ও বিজ্ঞাপণ নির্মাতা আফজাল হোসেন।

কথোপকথন উপস্থাপনা, নির্দেশনা ও পরিকল্পনা করেছেন মেহেদী হাসান সোমেন।

মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে গিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতকর্মীদের হামলার শিকার হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। এই হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন...
প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
সামাজিকমাধ্যমে টলিউড অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায়ের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছে। নেটিজেনদের একটি অংশ তাঁর ছবি শেয়ার করছেন, যেখানে ক্যাপশনে লেখা ‘প্রয়াত’! আর সেই ছবি দেখে অনেক অনুরাগী শোকবার্তাও দিতে...
প্রভা মনে করেন, শিল্পী পরিচয় কখনও লজ্জার বিষয় হতে পারে না। বরং যে পরিচয় একজন মানুষকে সম্মান, যশ, খ্যাতি, অর্থ ও মানুষের ভালোবাসা এনে দিয়েছে, সেই পরিচয়ের প্রতি শ্রদ্ধাশীল থাকা উচিত। সোমবার (৩১...
বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিল সদস্য মেঘমল্লার বসু ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে রয়েছেন। শারীরিক অবস্থার...
পাবনার ঈশ্বরদীতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রীর মৃত‍্যু হয়েছে। বুধবার সন্ধ‍্যা ৭টার দিকে ঈশ্বরদী-কুষ্টিয়া সড়কের আলহাজ্ব মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 
আন্তর্জাতিক পেমেন্টের জটিলতা দূর করে বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য বিশ্বমানের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সেবা সহজলভ্য করতে ‘রবি এআই স্পেস’ নামে একটি অল-ইন-ওয়ান এআই হাব চালু করেছে টেলিকম অপারেটর রবি...
বিদ্যুৎ খাতে চাহিদামতো জ্বালানি আমদানি ও বকেয়া পরিশোধে অর্থের সংস্থানই মূল চ্যালেঞ্জ। ফলে, সেপ্টেম্বর মাসেও দিনের কোনো কোনো সময় লোডশেডিং ছাড়াচ্ছে আড়াই হাজার মেগাওয়াট। বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলোর...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর