আমার ভাইকে মেরে ফেলা হয়েছে: মাহি

আপডেট : ৩০ জুন ২০২৫, ০৭:০২ পিএম

অভিনয়ের পাশাপাশি সামাজিকমাধ্যমেও বেশ সক্রিয় জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি। কাজের পাশাপাশি ব্যক্তিজীবনের নানান কিছু তিনি ভক্তদের সঙ্গে শেয়ার করেন। এবার তিনি মর্মান্তিক এক দুর্ঘটনার কথা জানালেন। 

অভিনেত্রী জানান, তাঁর ভাই আবু শাহেদ রাসেলকে মেরে ফেলা হয়েছে! সোমবার (৩০ জুন) এক ফেসবুক পোস্টে মাহি লেখেন, ‘আমার ভাইটা চলে গেল। ওকে মেরে ফেলল! আর আমরা কিছুই করতে পারলাম না।’

এর কিছুক্ষণ পরই কাজিন আবু শাহেদ রাসেলের কবরের একটি ছবি শেয়ার করে ফেসবুকে তিনি লেখেন, ‘আমি গভীর শোকের সঙ্গে জানাচ্ছি, আমার কাজিন ছোট ভাই, যে আমাদের সঙ্গে আমাদের বাসায় থাকত। একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে সে। একটি নোয়া গাড়ি ২/৩ বার ধাক্কা দিয়ে ওকে ফেলে দেয়, গাড়িটি পানিতে পড়ে যায়। প্রায় ১৫ মিনিট পর দুইজন মানুষ ওকে গাড়ির গ্লাস ভেঙে পানির নিচ থেকে তোলে, কিন্তু এরপর যা ঘটে, সেটা আরও ভয়ংকর।’
 
মাহি বলেন, ‘হাসপাতাল ওকে ভর্তি নেয় নাই, কারণ ওরা চিন্তা করছিল কোথাকার কে এসেছে, বিল দেবে কিনা, পরিবার কারা—এইসব হিসাব। একজন মানুষের জীবন তাদের কাছে মূল্যবান ছিল না। এরপর ওকে নেওয়া হয় সরকারি হাসপাতালে, কিন্তু সেখানকার ব্যবস্থাপনাও অগোছালো। যথাযথ চিকিৎসা হয়নি।’ 

প্রশ্ন রেখে অভিনেত্রী লেখেন, ‘আমার প্রশ্ন, প্রথমে কী আসা উচিত—একজন মানুষের জীবন, না টাকা-পয়সার হিসাব? একটা মানুষ রাস্তায় পড়ে থাকে, আর একটি গাড়িও দাঁড়ায় না, এ কেমন মানবতা? মানুষ কি সত্যিই এতটা নির্দয় হয়ে গেছে? এই সমাজ, এই স্বাস্থ্যব্যবস্থা, এই মনুষ্যত্ব, সবকিছু আজকে প্রশ্নের মুখে। আমার ভাই আর নেই, কিন্তু আমি চাই না অন্য কারও পরিবারের সঙ্গে এমন হোক। আজকে আমার ভাই, কাল আপনার। মানবতা ফিরে আসুক, মানুষের প্রাণই হোক অগ্রাধিকার।’

সামিরা খান মাহি জানান, শনিবার (২৮ জুন) সড়ক দুর্ঘটনায় মারা যান তাঁর কাজিন আবু শাহেদ রাসেল। ফেনী থেকে ঢাকায় ফিরছিলেন তিনি। কুমিল্লার ময়নামতি ক্রস করার পরই দুর্ঘটনাটি ঘটে।

থার্সডে নাইট, অর্থাৎ বৃহস্পতিবার রাত মানেই একটু ফান-ফূর্তি। কারণ পরের দিন শুক্রবার, ছুটির দিন! বন্ধুদের সঙ্গে এমন এক রাতে আড্ডায় মুখর হতে চেয়েছিল কয়েক বন্ধু। কিন্তু সেই আড্ডা তাদের জীবনে প্রশান্তি...
জীবনের কঠিন মুহূর্তে গ্রাম থেকে শহরে আসা এক তরুণীর নানা সংগ্রামকে ঘিরে গড়ে উঠেছে এই মেগা সিরিয়ালের গল্প। যেখানে গার্মেন্টসকর্মী নারীদের সংগ্রাম, সুখ-দুঃখ, ভালোবাসা ও ঘৃণার দিকগুলো উন্মোচিত হবে।...
জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহির সম্পর্ক ভেঙে গেছে। বিষয়টি অভিনেত্রী নিজেই স্বীকার করেছেন। গত ৪ বছর ধরেই সাদাত শাফি নাবিল নামের একজনের সঙ্গে সম্পর্কে ছিলেন তিনি। কিন্তু এবার সেই সম্পর্কে ফাটল...
মেয়েটিকে সাহায্য করার সিদ্ধান্ত নিল আসাদ ও রাইসুল। কাছেই আসাদের খালার বাসা। সেখানে নিয়ে গেল। খালা তো দেখে ভাবল আসাদ মেয়েটিকে বিয়ে করে নিয়ে এসেছে। মেয়েটা খালার হাত ধরে বলল না, এ রকম কিছু না। আমাকে...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর