বাড়ি থেকে পালানো এক মেয়ের গল্প

আপডেট : ২৩ এপ্রিল ২০২৫, ১২:১৮ পিএম

বাড়ি থেকে পালানো এক মেয়ের গল্পে নির্মিত হয়েছে নাটক ‌‘ইন্দ্রজাল’। নাসির খানের রচনায় এটি পরিচালনা করেছেন এল আর সোহেল। 

এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন খায়রুল বাসার ও সামিরা খান মাহি। বুধবার (২৩ এপ্রিল) রাত ১০টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে এটি।

গল্পে দেখা যাবে, রাত প্রায় ১২টা। আসাদ আর রাইসুল বাসায় ফিরছে। নির্জন রাস্তায় হুট করে একটা মেয়ে হন্তদন্ত হয়ে এসে বলল, আপনারা কি আমাকে একটু থানায় পৌঁছে দিবেন? আসাদ জানতে চাইল থানায় কেন? মেয়েটি বলল, আজ রাতে আমি কোথায় থাকব জানি না। বাড়ি থেকে পালিয়ে এসেছি। খালার বাসায় গিয়ে দেখি দরজায় তালা ঝুলছে। পালালেন কেন জানতে চাইলে মেয়েটি বলে তার বাবার দ্বিতীয় স্ত্রীর অত্যাচারে। সে তাকে জোর করে বিয়ে দিতে চাইছে।

ইন্দ্রজাল নাটকের অন্য একটি দৃশ্য। ছবি: মাছরাঙা টেলিভিশন

মেয়েটিকে সাহায্য করার সিদ্ধান্ত নিল আসাদ ও রাইসুল। কাছেই আসাদের খালার বাসা। সেখানে নিয়ে গেল। খালা তো দেখে ভাবল আসাদ মেয়েটিকে বিয়ে করে নিয়ে এসেছে। মেয়েটা খালার হাত ধরে বলল না, এ রকম কিছু না। আমাকে শুধু আজ রাতটা থাকতে দিন। খালা যত্ন করেই রাখল তাকে। মেয়েটির নাম শায়লা। পরদিন আসাদকে তার খালা ফোন করে জানায় মেয়েটি সকালে চলে গেলেও এখন আবার এসেছে। এবার শায়লা বলে তাকে একরুম ভাড়া দিতে। আসাদের কথায় রাজি হন খালা। 

পরদিন থেকে আবার শায়লা উধাও। পনেরো দিন কোনো খোঁজ নেই। আসাদ উদ্বিগ্ন হয়ে পড়ে। শায়লাকে নিয়ে এত ভাবছে কেন সে! তবে কি তার প্রেমে পড়েছে? শায়লা ফিরে আসে অসুস্থ শরীরে। আসাদ তাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। কিছুদিন পর খালা জানায় শায়লা হুট করে বাসা ছেড়ে দিয়েছে। যাওয়ার সময় আসাদকে একটা চিরকুট লিখে গেছে। আসাদ সেটা পড়ার জন্য দৌড়ে যায় খালার বাসায়। কী লেখা আছে সেই চিরকুটে?

প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
প্রভা মনে করেন, শিল্পী পরিচয় কখনও লজ্জার বিষয় হতে পারে না। বরং যে পরিচয় একজন মানুষকে সম্মান, যশ, খ্যাতি, অর্থ ও মানুষের ভালোবাসা এনে দিয়েছে, সেই পরিচয়ের প্রতি শ্রদ্ধাশীল থাকা উচিত। সোমবার (৩১...
অভিনেতা জানান, সোমবার (২৪ আগস্ট) রাতে ঢাকা থেকে ফরিদপুরের বাড়িতে এসে ঘরে কোনো বিদ্যুৎ না পেয়ে তাঁর সন্দেহ হয়। পরে বাড়ির বাইরে গিয়ে দেখতে পান বিদ্যুতের তার কাটা রয়েছে। এরপর ছাদে গিয়ে দেখেন এসির...
বছর পাঁচেক ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন জনপ্রিয় টিভি উপস্থাপক ও অভিনেত্রী সামিয়া আফরিন। এরইমধ্যে সম্প্রতি নতুন করে ভিন্ন এক ক্যানসারে আক্রান্ত হয়েছেন তিনি। এবার তাঁর শরীরে জরায়ু ক্যানসার শনাক্ত...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর