উত্তরা আবাসিকে শুটিং বন্ধের নির্দেশ, যা বলছে সংঘ

আপডেট : ২৪ জুলাই ২০২৫, ০৬:৪৭ পিএম

রাজধানীর উত্তরা ৪ নম্বর সেক্টরের একটি বাড়িতে দীর্ঘদিন ধরে নাটক ও সিনেমার শুটিং হয়ে আসছিল। সম্প্রতি সেই বাড়িতে শুটিং বন্ধের নির্দেশ দিয়েছে উত্তরা ৪ নম্বর সেক্টর আবাসিক এলাকা কল্যাণ সমিতি।

২০ জুলাই ইস্যুকৃত এক নোটিশে সমিতি জানিয়েছে, ওই বাড়িতে শুটিং ঘিরে এলাকায় জনসমাগম বাড়ছে, রাস্তায় যান চলাচলে বিঘ্ন ঘটছে এবং স্থায়ী বাসিন্দাদের স্বাভাবিক জীবনে ব্যাঘাত ঘটছে। নোটিশে আরও বলা হয়, ‘আবাসিক এলাকায় বাণিজ্যিক উদ্দেশে শুটিং হাউজ পরিচালনা করা নীতিমালার পরিপন্থী। এর ফলে পরিবেশ নষ্ট হচ্ছে এবং সেক্টরবাসীর ন্যায্য অধিকার ক্ষুণ্ণ হচ্ছে।’

বিষয়টির প্রতিবাদ জানিয়েছে টেলিভিশন নাটকের শিল্পীদের সংগঠন ‘অভিনয় শিল্পী সংঘ’। এর সাধারণ সম্পাদক অভিনেতা রাশেদ মামুন অপু বলেন, ‘লাবনী শুটিং হাউজটি নিয়ে অনেকদিন ধরেই একটি মহল কাজ করছিল। তাদের প্রধান লক্ষ্য এটি উচ্ছেদ করা। এটি বাংলাদেশের অন্যতম পুরনো শুটিং হাউজ। এর আগেও বহুবার এলাকার কিছু চক্র শুটিং হাউজটি উচ্ছেদ করতে চেয়েছে এবং প্রতিবারই আমাদের প্রতিবাদের মুখে তারা সরে এসেছে। এবার তারা আবারও একই কাজ করছেন। তারা যে কারণটা দেখিয়েছেন সেটা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।’

হাউজিং কর্তৃপক্ষের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘এই শুটিং হাউজ রাস্তার একেবারে ডেড এন্ডে (শেষ প্রান্তে)। তাই জ্যাম বা বিশৃংঙ্খলা সৃষ্টির প্রশ্নই আসে না। শুটিং হাউজ মানেই হচ্ছে আমরা নিরিবিলি, নয়েজের (হট্টগোল) সঙ্গেই আমাদের শত্রুতা। কারণ শুটিংয়ে আমরা কখনও নয়েজটা কাভার করতে চাই না। শুটিং হাউজ ছাড়াও এই এলাকায় কয়েকটি আবাসিক হোটেলও আছে, স্কুলও আছে। তাই যে কারণগুলো বলা হচ্ছে তা পরিকল্পিতভাবে মিথ্যা দিয়ে উপস্থাপন করা; যেন শুটিং হাউজটি উচ্ছেদ করতে সুবিধা হয়। আমাদের সংস্কৃতির ওপরে যে নানা ধরনের হামলা হচ্ছে, এই নোটিশ তারই একটা অংশ। আমরা পেশাদার। সবকিছু মেনেই কাজ করি। যদি শুটিং হাউজ বন্ধ হয়ে যায়, তাহলে শিল্পীরা কাজ করবে কোথায়? এর বিরুদ্ধে আমরা লিগ্যাল অ্যাকশনেও যাব।’   

এই নোটিশের প্রতিবাদ জানিয়ে ফেসবুকে একটি পোস্ট করেছেন অভিনেতা রওনক হাসান। তিনি লেখেন, ‘উত্তরা সেক্টর ৪ কল্যাণ সমিতি থেকে শুটিং বন্ধের নোটিশ এসেছে। আবাসিক এলাকায় নানান রকম অফিস হয়, শতশত স্কুল চলে, মাল্টিপারপাস ব্যবসা চলে; শুধু শুটিংই সমস্যা!’

তিনি আরও লেখেন, ‘আগেও এমন চেষ্টা হয়েছিল। তখন সংশ্লিষ্ট সংগঠন, স্থানীয় এমপি, সিটি করপোরেশন ও প্রশাসন মিলে নীতিমালার মাধ্যমে সমাধান করেছিলেন। এবারও তেমনটাই প্রত্যাশা করছি। সংশ্লিষ্ট সবার দৃষ্টি আকর্ষণ করছি।’

উল্লেখ্য, উত্তরা ৪ নম্বর সেক্টর বহুদিন ধরেই নাটক, বিজ্ঞাপন ও চলচ্চিত্রের গুরুত্বপূর্ণ শুটিং লোকেশন হিসেবে জনপ্রিয়। শিল্পীদের অনেকেই মনে করছেন, আবাসিক পরিবেশ রক্ষার পাশাপাশি সংস্কৃতি চর্চার জন্য সহনশীল নীতিমালা থাকা জরুরি।

অপেক্ষার অবসান! ‘এটা আমাদেরই গল্প’র পর এবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। আজ (৭ অক্টোবর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশ পেয়েছে...
যাত্রাপালার রঙিন জীবনের ভেতর নানা টানাপোড়েন, আর গ্রামীণ পটভূমির প্রেম ও ক্ষমতার দ্বন্দ্বে নির্মিত হয়েছে ‘বকুলপুর সিজন ৩’। প্রতি শনি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় দীপ্ত টিভি, দীপ্ত প্লে ও দীপ্ত...
সজীবের আকস্মিক মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তবে কী কারণে তাঁর মৃত্যু হয়েছে, তা এখনও জানা যায়নি। সামাজিকমাধ্যমের এক পোস্টে নির্মাতা আশিকুর রহমান জানিয়েছেন, হার্টের সমস্যায়...
দিল্লির প্রায় প্রত্যেকটি মাল্টিপ্লেক্সেই ‘মির্জাপুর: দ্য মুভি’ সিনেমাটি হাউসফুল। বড় কোনো সুপারস্টার ছাড়াই যে কোনো সিনেমা ৩ ঘণ্টার বেশি সময় দর্শককে ধরে রাখতে পারে, সম্ভবত বলিউড এর আগে কখনো দেখেনি।
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর