বাড়ল ‌নতুন কুঁড়িতে আবেদনের সময়

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫২ এএম

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) তুমুল সাড়া জাগানো অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি’। দেশের বিনোদন জগতের অনেক শিল্পীই প্রতিষ্ঠা পেয়েছেন এই প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের মাধ্যমে। প্রায় দুই দশক পর আবারও শুরু হচ্ছে শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণ এ প্রতিযোগিতা। এতে অংশগ্রহণ করার আবেদনের শেষ সময়সীমা ছিল গত ৫ সেপ্টেম্বর পর্যন্ত। এবার বেড়েছে আবেদনের সময়সীমা।

নতুন কুঁড়ি-২০২৫’র আবেদনের সময়সীমা আগামী ১৩ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। এ কারণে আঞ্চলিক অডিশনের তারিখ কিছুটা পিছিয়ে দেওয়া হয়েছে, যা পরবর্তী সময়ে বাংলাদেশ টেলিভিশনের বিভিন্ন মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এ ছাড়াও এ-সংক্রান্ত হালনাগাদ তথ্য বাংলাদেশ টেলিভিশনের সম্প্রচার এবং ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

আগ্রহী প্রার্থীরা নতুন কুঁড়ি-২০২৫ ব্যানারে ক্লিক করে অথবা সরাসরি বিটিভির ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন ও রেজিস্ট্রেশন কার্ড ডাউনলোড করতে পারবেন। ইতিমধ্যে যারা আবেদন করেছেন, তারাও ডাউনলোড মেন্যু থেকে রেজিস্ট্রেশন কার্ড সংগ্রহ করতে পারবেন।

এর আগে বিটিভি কর্তৃপক্ষ জানিয়েছিল, এ প্রতিযোগিতার জন্য পুরো দেশকে ১৯টি অঞ্চলে ভাগ করে প্রাথমিক বাছাই চলবে। সেখান থেকে বিজয়ীরা অংশ নেবে বিভাগীয় বাছাই পর্বে। তারপর অনুষ্ঠানটির চূড়ান্ত বাছাই ও ফাইনাল প্রতিযোগিতা ঢাকা কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

অভিনয়, আবৃত্তি, গল্প বলা/কৌতুক, সাধারণ নৃত্য/উচ্চাঙ্গ নৃত্য, দেশাত্মবোধক গান/ আধুনিক গান, রবীন্দ্রসংগীত, নজরুলসংগীত, লোকসংগীত ও হামদ-নাত এই ৯টি বিষয়ে ‘ক’ ও ‘খ’ শাখায় প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। 

‘ক’ শাখার প্রতিযোগীদের (ছেলে-মেয়ে) বয়সসীমা ৬ থেকে ১১ এর নিচে এবং ‘খ’ শাখার ক্ষেত্রে ১১ থেকে ১৫ বছর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। নতুন কুঁড়ির ফাইনাল প্রতিযোগিতা ২ নভেম্বর থেকে ৬ নভেম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে।

কানাডার টরন্টো শহরে বসছে বিশেষ সাংস্কৃতিক আয়োজন ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’। আগামী ১৪ নভেম্বর নর্থ-ইয়র্কের টরন্টো প্যাভিলিয়নে হবে এই অনুষ্ঠান। যেখানে মঞ্চ মাতাবেন বরণ্যে রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা...
আবারও চলচ্চিত্রের গানে পাওয়া গেল গীতিকার, অভিনেতা ও নির্মাতা মারজুক রাসেলকে। ইয়ামিন ইলান পরিচালিত ‘ঝামেলা’ সিনেমায় ব্যবহার করা হচ্ছে তাঁর লেখা ও সুর করা জনপ্রিয় গান ‘সদরঘাটের পান’। গানটিতে কণ্ঠ...
জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পূর্তি উদ্যাপন উপলক্ষে মুনসুন কালচারাল অ্যালায়েন্সের উদ্যোগে মানিক মিয়া অ্যাভিনিউতে আয়োজিত হলো ‘বর্ষা বিপ্লবের গান’ শীর্ষক কনসার্ট।  আয়োজকরা জানান, জুলাই আন্দোলনে...
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রতি শ্রদ্ধা জানিয়ে চতুর্থ মৌসুম শুরু করল ‘কোক স্টুডিও বাংলা’। নজরুলের জন্মবার্ষিকী উপলক্ষে ২৫ মে’র আগেই প্রকাশ করা হয়েছে বিশেষ উদ্বোধনী গান ‘রুম ঝুম’। মূলত...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
লোডিং...

এলাকার খবর