ক্যানসারে আক্রান্ত নির্মাতা মাতিয়া বানু শুকু, চিকিৎসা চলছে চেন্নাইয়ে

আপডেট : ১৫ অক্টোবর ২০২৫, ০৪:২৯ পিএম

জনপ্রিয় নাট্যনির্মাতা ও নাট্যকার মাতিয়া বানু শুকু ক্যানসারে আক্রান্ত। বর্তমানে তিনি ভারতের চেন্নাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর পাশে রয়েছেন স্বামী, গুণী নির্মাতা নূরুল আলম আতিক। বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা দম্পতির ঘনিষ্ঠজন, লেখক ও নির্মাতা গোলাম রাব্বানী।

গোলাম রাব্বানী জানান, শুকুকে কেমোথেরাপি দেওয়া হচ্ছে এবং অন্তত আরও ১২ সপ্তাহ তাঁকে চেন্নাইতে থাকতে হবে।

ইতিমধ্যেই সামাজিকমাধ্যমে সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা শুকুর দ্রুত আরোগ্য কামনা করছেন। নির্মাতা চয়নিকা চৌধুরী ফেসবুকে লিখেছেন, ‘মাতিয়া বানু শুকু আপু, অনেক ভালো থেকো তুমি… তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও। ভালোবাসা সবসময় তোমার জন্য। তুমি একদম চিন্তা করবে না, সব ঠিক হয়ে যাবে।’

একফ্রেমে মাতিয়া বানু শুকু ও নূরুল আলম আতিক। ছবি: ফেসবুক থেকে নেওয়া

আরও লেখেন, ‘শুকু আপু অসুস্থ হয়ে এখন চেন্নাইতে। তাঁর কেমো চলছে। সবাই তাঁকে প্রার্থনায় রাখবেন।’

বেশ কয়েক বছর ধরে ছোটপর্দায় ধারাবাহিক ও একক নাটক নির্মাণ করে আসছেন মাতিয়া বানু শুকু। তাঁর জনপ্রিয় কাজের মধ্যে রয়েছে ‘গোল্লাছুট’, ‘ধন্যি মেয়ে’সহ একাধিক নাটক।

২০২২-২৩ অর্থবছরে তিনি ‘লাল মিয়া’ সিনেমার জন্য প্রযোজক হিসেবে সরকারি অনুদান পেয়েছিলেন। সিনেমাটি পরিচালনা করবেন নূরুল আলম আতিক। এর আগে এই দম্পতি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্র ‘লাল মোরগের ঝুঁটি’তেও একসঙ্গে কাজ করেছিলেন।

বাংলা সিনেমার সর্বকালের সবচেয়ে জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। কেয়ামত থেকে কেয়ামত সিনেমা দিয়ে রূপালি জগতে যাত্রা শুরু। মাত্র ২৫ বছর বয়সেই আকস্মিক মৃত্যুতে থমকে যায় সবকিছু। তিন দশক পরও এখনো ভক্তদের...
অনন্ত ভালোবাসা’র তুর্কি নাম ‘কারা সেভদা’। এটি একটি রোমান্টিক ধারাবাহিক, যার মূল বিষয়বস্তু হচ্ছে শ্রেণিবৈষম্যের ভেতর গড়ে ওঠা এক গভীর, কিন্তু করুণ প্রেম। জানা যায়, দীপ্ত টিভিতে সিরিজটি প্রচার হচ্ছে...
দীর্ঘ একদশক আগে হলিউডে আত্মপ্রকাশ। বিশ্বখ্যাত তারকা শিল্পীদের গানে মডেলিং। ২০১৫ সালে মার্কিন টিভি নেটওয়ার্ক এবিসি’র থ্রিলার সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয়। একে একে মার্কিন মুল্লুকে আরও কিছু...
আজ ২২ শ্রাবণ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। কবির প্রতি শ্রদ্ধা জানিয়ে বর্ণাঢ্য আয়োজন সাজিয়েছে দেশের টেলিভিশন চ্যানেলগুলো। ইনডিপেনডেন্ট ডিজিটালে রইলো সেই খোঁজ—
দেশজুড়ে একদিকে হামের প্রাদুর্ভাব, অন্যদিকে ডেঙ্গুর চোখরাঙানি।  নানা উদ্যোগের পরও প্রতিদিন আক্রান্ত হচ্ছে হাজারেরও বেশি মানুষ। দিনে গড় মৃত্যু ৩ জনেরও বেশি মানুষের। এর মধ্যেই নতুন আতঙ্কের নাম ডেঙ্গু।...
দুর্নীতিবাজ যতো প্রভাবশালীই হোক না কেন, নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনার জন্য দুর্নীতি দমন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুর্নীতিকে...
সরকার বরাবরই ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম। বৃহস্পতিবার জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। 
১৯ সেপ্টেম্বর রংপুরে দ্বিতীয় লং মার্চ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। 
লোডিং...

এলাকার খবর