স্মৃতি ইরানির ধারাবাহিকে বিল গেটস, আসছেন উইল স্মিথও?

আপডেট : ২৩ অক্টোবর ২০২৫, ১০:০০ এএম

রাজনীতির ময়দান থেকে টেলিদুনিয়ায় প্রত্যাবর্তন করা অভিনেত্রী স্মৃতি ইরানি। দীর্ঘ ১৭ বছর পর অভিনয়ে ফিরেছেন তিনি। আর ফিরেই একতা কাপুরের ধারাবাহিক ‘কিউঁ কি সাস ভি কভি বহু থি’-তে বাজিমাত করে চলেছেন। এবার আরও বড় চমক! ‌‘ভিরানি পরিবারের’ দরজায় কড়া নাড়তে চলেছেন মার্কিন ধনকুবের বিল গেটস! শুধু তাই নয়, গুঞ্জন রয়েছে অস্কারজয়ী হলিউড তারকা উইল স্মিথকে নিয়েও।

এরইমধ্যে প্রকাশ্যে এসেছে কিউঁ কি সাস ভি কভি বহু থির নতুন প্রোমো। সেখানেই মাইক্রোসফ্টের প্রতিষ্ঠাতা বিল গেটসকে দেখা যাবে বলে ঘোষণা এসেছে। জানা যায়, খুব শিগগিরই এই পর্ব প্রচারে আসছে।

কিন্তু ভারতীয় ধারাবাহিকে হঠাৎ বিল গেটসের মতো ব্যক্তিত্ব কেন? কারণ এই বিশেষ পর্বের নেপথ্যে রয়েছে একটি মহৎ উদ্দেশ্য। 

বিশ্বজুড়ে স্বাস্থ্য খাত, বিশেষত অন্তঃসত্ত্বা নারী ও নবজাতকের স্বাস্থ্য সুরক্ষা নিয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে কাজ করে ‘বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন’। তারই প্রচার সূত্রেই পর্বটিতে বিল গেটসের যুক্ত হওয়া। উদ্যোগটি অবশ্য স্মৃতি ইরানিই নিয়েছিলেন। একাধিকবার বিল গেটসের সঙ্গে ভিডিও কলে কথা বলে তাঁকে রাজি করেছেন।

কেমন দৃশ্যে বিল গেটসকে দেখা যাবে? ভারতীয় একাধিক গণমাধ্যমের বরাতে জানা যায়—ধারাবাহিকটির একটি দৃশ্যে তুলসী ও তাঁর মেয়ে পরিধি বিরানির বদলে যাওয়া সম্পর্কের সমীকরণের ওপর আলোকপাত করবেন তিনি। অর্থাৎ, তুলসীর ঘরের অশান্তি মেটাবেন বিল গেটস। 

এ বিষয়ে গণমাধ্যমে স্মৃতি ইরানি বলেন, ‘ভারতীয় টেলিদুনিয়ার ইতিহাসে এ এক গর্বের মুহূর্ত। দীর্ঘদিন ধরেই এ দেশের বিনোদুনিয়ায় নারী ও শিশুদের স্বাস্থ্য কল্যাণমূলক আলোচনা ব্রাত্য থেকেছে। সেই প্রেক্ষিতেই বিল গেটসকে এই শোয়ে নিয়ে আসা এক যুগান্তকারী পদক্ষেপ।’

এদিকে, বিল গেটসের পর নাকি হাজির হতে পারেন স্বয়ং উইল স্মিথ! তাঁর কাজ হবে মিহির ও তুলসীর দূরত্ব মিটিয়ে তাঁদের পুনরায় এক ছাদের নিচে আনা। এ-ও রটনা রয়েছে যে, এই ক্যামিওর অনুপ্রেরণা নাকি অস্কারের মঞ্চে স্মিথের সেই বিতর্কিত ‘চড়কাণ্ড'! যেভাবে তিনি স্ত্রীর সম্মানের জন্য সঞ্চালকের কথায় রুখে দাঁড়িয়েছিলেন, সেই আবেগকেই নাকি কাজে লাগাতে চান নির্মাতারা।

প্রসঙ্গত, গত ২৯ জুলাই থেকে স্টারপ্লাস ও জিও হটস্টারে প্রচার হচ্ছে কিঁউ কি সাস ভি কভি বহু থি। দর্শকমহলে ইতিমধ্যেই উন্মাদনা সৃষ্টি করেছে এই সিরিয়াল। এবার বিল গেটসের উপস্থিতি যে সিরিয়ালের টিআরপিতে বড় প্রভাব ফেলবে, তা বলাই বাহুল্য।

রবিবার (১৯ জুলাই) একই দিনে চার গুণী ব্যক্তিত্বকে স্মরণ ও শুভেচ্ছা জানাতে বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে চ্যানেল আই। এদিন প্রয়াত কথাসাহিত্যিক, নাট্যকার ও নির্মাতা হুমায়ূন আহমেদের প্রয়াণ দিবস।...
ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় মুখ জেনিফার উইনগেটকে ঘিরে ফের জোরালো হয়েছে বিয়ের গুঞ্জন। ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের দাবি, গত ১৬ জুলাই লন্ডনে ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে দীর্ঘদিনের সঙ্গী উইলিয়াম ইসমাইলের সঙ্গে...
বলিউড থেকে হলিউড—দুই ইন্ডাস্ট্রিতেই সমান দাপটের সঙ্গে কাজ করে নিজের অবস্থান তৈরি করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। অভিনয়ের পাশাপাশি ব্যবসা ও বিনিয়োগের মাধ্যমে গড়ে তুলেছেন বিশাল সম্পদের সাম্রাজ্য। আজ...
দীর্ঘদিন পর আবারও ধারাবাহিক নাটকে নিয়মিত হচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী সুমাইয়া শিমু। নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত নতুন ধারাবাহিক ‘ফিরে আসার গল্প’-এর মাধ্যমে ছোট পর্দায় ফিরছেন...
যারা জুলাই চেতনাকে বিক্রি করে দেশে রাজনীতি করার চেষ্টা করছে, তারা বেশিদিন রাজনীতি করতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে জুলাই...
লক্ষ্মীপুরের রায়পুরের হায়দরগঞ্জ বাজার এলাকায় মাদ্রাসায় পড়তে আসা এক শিশুর মুখে বেত ঢুকিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। আর সেই নির্যাতনের দৃশ্য ভিডিও করে তিনি ফেসবুকে পোস্ট...
গ্যাস সংকটে তিতাসে দেড় হাজারের বেশি শিল্প সংযোগের আবেদন ঝুলে আছে। ব্যবসায়ীদের মতে, এতে দেশি-বিদেশি বিনিয়োগ, শিল্প উৎপাদন ও কর্মসংস্থান ক্ষতিগ্রস্ত হচ্ছে। সরকার শিল্প ও বিদ্যুৎ খাতে গ্যাস সরবরাহকে...
রাজধানীর তেজগাঁও রেলগেট এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ৫০ বছর। রোববার বিকেল ৪টার দিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর