অর্থ আত্মসাতের অভিযোগ, মুখ খুললেন তিশা

আপডেট : ২৫ নভেম্বর ২০২৫, ০২:০১ পিএম

মাসখানেকের ব্যবধানে একের পর এক আর্থিক কেলেঙ্কারির অভিযোগে প্রশ্নের মুখে জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। গত অক্টোবরে দুটি ফ্যাশন হাউজের পর এবার কলকাতার একটি সিনেমার প্রযোজক তাঁর বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ করেছেন। ‘ভালোবাসার মরশুম’ নামের সেই সিনেমার প্রযোজক শরীফ খান অভিনেত্রীর বিরুদ্ধে প্রায় সাড়ে ৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ তুলেছেন। এবার এই বিষয়ে মুখ খুলেছেন তিশা। 

শরীফ খানের ভাষ্য, অসহযোগিতা ও বারবার মিথ্যা বলার কারণে বাধ্য হয়ে এম এন রাজ পরিচালিত ভালোবাসার মরশুম সিনেমা থেকে অভিনেত্রীকে বাদ দেওয়া হয়েছে। তবে অগ্রিম নেওয়া পারিশ্রমিকের অর্থ তিনি ফেরত দিচ্ছেন না। এদিকে, এসব অভিযোগকে ‘ফালতু’ বলে মন্তব্য করেছেন তিশা।

এ বিষয়ে সোমবার (২৪ নভেম্বর) দিবাগত রাতে অভিনেত্রী তাঁর সামাজিকমাধ্যমের এক পোস্টে লেখেন, ‘‘সাম্প্রতিক সময়ে ভারতীয় পরিচালক এম এন রাজের সাথে আমার ভালোবাসার মরশুম সিনেমাটি করার কথা ছিল, সে বিষয়ে সোশ্যাল মিডিয়াতে কিছু ভুল তথ্য ছড়িয়েছে। বিষয়টি আমার নজরে এসেছে, যা আদতে সম্পূর্ণ মিথ্যা ও রটানো। প্রথমত, আমি যখন সিনেমাটি সাইন করি, আমার আইনজীবীর মাধ্যমে চুক্তিপত্রে স্বাক্ষর করি। সেখানে পরিষ্কারভাবে উল্লেখ ছিল, ‘আমার বিদেশ ভ্রমণ-সম্পর্কিত যাবতীয় দায়িত্ব পরিচালক ও প্রযোজকের।’ অর্থাৎ ভিসা করানো, ফ্লাইটের জন্য টিকিট এবং সেখানে থাকা-খাওয়ার সকল দায়-দায়িত্ব তাদের।’’

তানজিন তিশা। ছবি: ফেসবুক থেকে নেওয়া

যোগ করে বলেন, ‘দুর্ভাগ্যজনক ব্যাপার হচ্ছে, তারা আমার ভিসা করিয়ে দিতে পারেনি। এমনকি আমি নিজেও ব্যাক্তিগত চেষ্টা করেছি, কিন্তু ভিসা প্রক্রিয়া সম্পন্ন করতে ব্যর্থ হই। ভিসা-সংক্রান্ত জটিলতা যেহেতু চুক্তিপত্র অনুযায়ী পরিচালকের দায়িত্ব, তাই এই বিষয়ের জন্য আইন অনুযায়ী কোনো দায় আমার হতে পারে না। এটি পরিচালকের ব্যর্থতা।’

ভিসার জন্য দুই মাস অপেক্ষা করেছেন তিশা। এরমধ্যে তাঁর চরিত্রে অন্য একজন অভিনেত্রীকে কাস্ট করেন পরিচালক। এমনটা জানিয়ে তিশা বলেন, ‘ওই সময়ে ২ মাস ভিসার জন্য অপেক্ষা করেছি এবং এর মধ্যে ভিসা হয়নি। ফলে এরইমধ্যে তারা অন্য একজনকে আমার সাথে চুক্তিবদ্ধ চরিত্রের জন্য যুক্ত করা হয় এবং তাকে দিয়ে অভিনয় করায়। আমি তার পরবর্তী সময়ে এসে বাংলাদেশের একটি সিনেমায় চুক্তিবদ্ধ হই, বর্তমানে তার শুটিং চলমান।’

তানজিন তিশা। ছবি: ফেসবুক থেকে নেওয়া

তানজিন তিশা বলেন, ‘একটি সিনেমা আমার জন্য আমার পেশাগত সম্মানের একটি জায়গা, যা আমি কখনোই নষ্ট করতে চাইনি বা চাইব না। কিন্তু যেহেতু পরিচালক তার ব্যর্থতার জন্য শিডিউল অনুযায়ী কাজ শুরু করতে পারেননি এবং নতুন একজনকে সেখানে চুক্তিবদ্ধ করে নিয়েছেন, তাই বাধ্য হয়েই আমাকে সেখান থেকে সরে আসতে হয়েছে। কিন্তু লাইন প্রোডিউসার শরিফ এখন একবার আমাকে বলছে এক-তৃতীয়াংশ টাকা ফেরত দিতে, আবার আমার আইনজীবীকে বলছে কিছু টাকা ফেরত দিলেই হবে, আবার সাংবাদিকদের ভুল তথ্য দিয়ে আমার ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত করে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে, যা একটি অপচেষ্টা মাত্র। আমার সাথে যে চুক্তিপত্র হয়েছে, সেখানে পরিচালকের ভুলের কারণে কোনো সমস্যা হলে আমাকে টাকা ফেরত দিতে হবে—এমন কোন শর্ত নেই।’

সবশেষে অভিনেত্রী বলেন, ‘আমি সর্বদা আইনের প্রতি শ্রদ্ধাশীল একজন মানুষ, আইন-আদালতে যদি তারা প্রমাণ করতে পারে যে আমি টাকা ফেরত দিতে বাধ্য এবং আদালত এমন নির্দেশনা প্রদান করেন, তাহলে আমি অবশ্যই তা মেনে নিব এবং টাকা ফেরত দিব।’

প্রসঙ্গত, টলিউডের ভালোবাসার মরশুম ছবিতে তিশার বিপরীতে অভিনয়ের কথা ছিল বলিউডের ‘থ্রি ইডিয়টস’খ্যাত শরমন যোশীর। পরবর্তীতে সেখানে তিশার বদলে যুক্ত হন কলকাতার অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়। এদিকে, ঢালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে বড়পর্দায় অভিষেক হতে চলেছে তানজিন তিশার। অ্যাকশন-থ্রিলার ঘরানার সেই সিনেমার শিরোনাম ‘সোলজার’, পরিচালনা করছেন সাকিব ফাহাদ।

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসা ও সম্মাননা অর্জনের পর এবার দেশের দর্শকদের সামনে আসছে মোহাম্মদ নূরুজ্জামান পরিচালিত চলচ্চিত্র ‘মাস্তুল’। শুক্রবার (১৭ জুলাই) দেশের ৫টি আধুনিক প্রেক্ষাগৃহে মুক্তি...
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে শাড়ি সংক্রান্ত প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে দায়ের করা মামলায় তাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট...
বিয়ের বয়স মাত্র পাঁচদিন! গত ৫ জুলাই ঘরোয়া আয়োজনে প্রেমিকা গৌরীর স্প্র্যাটের সঙ্গে বিয়ে সেরেছেন আমির খান। সেই বিয়ের আমেজে এবার আরও এক সুখবর ভাগ করে নিলেন ‘মিস্টার পারফেকশনিস্ট’। অস্ট্রেলিয়া থেকে...
দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে নির্বাচনের পথে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতি। আগামী ৮ আগস্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন। তবে সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয় তাদের প্রকাশিত...
বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে ফ্রান্স কোচ দিদিয়ের দেশম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই ম্যাচ খেলতে তাদের তেমন কোনো আগ্রহ নেই। তবে জাতীয় দলের দায়িত্বের...
গত বছরের ২৭ মে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। আরও গ্রেপ্তার হয় তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদ, শ্যুটার আরাফাত ও শরীফ। ২৪ এর ৫ আগস্টের পর একের পর এক হত্যাকাণ্ডে...
আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ এবং পর্যায়ক্রমে সারা দেশে আন্তর্জাতিক মানের ১০টি স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী...
সংবাদ সম্মেলনে মেজর ফারহান মাহমুদ মোক্তাদা জানান, চক্রটি সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের নাম-ছবি ব্যবহার করে অবৈধ সুবিধা আদায়ের অপচেষ্টা চালাচ্ছিল। গ্রেপ্তারকৃতের কাছ থেকে ১টি মাইক্রোবাস, ৭টি মোবাইল...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর