‘ঘি’ বিতর্ক, কখনোই আর খাদ্যপণ্যের বিজ্ঞাপন করবেন না ডা. এজাজ

আপডেট : ৩০ নভেম্বর ২০২৫, ০৬:৩৭ পিএম

পর্দায় অভিনয় আর সংলাপে বরাবরই প্রশংসিত জনপ্রিয় অভিনেতা ডা. এজাজ। তবে এবার উল্টো চিত্র! সম্প্রতি খাঁটি-ঘি নামের একটি অনলাইনের প্রতিষ্ঠানের বিজ্ঞাপন করে তিনি তুমুল বিতর্কের মুখে পড়েছেন। এমনকি তাঁকে ভোক্তা অধিদপ্তরেও যেতে হয়েছে। 

গ্রাহকদের অভিযোগ, ডা. এজাজের ওপর ভরসা করে খাঁটি-ঘি কিনে প্রতারিত হয়েছেন তাঁরা। এ বিষয়ে এক ভুক্তভোগীর ভাষ্য, ‘অনলাইনে বিভিন্ন পেজে বিজ্ঞাপন দেখেছি, কিন্তু ভরসা পাই না। একদিন সোশ্যাল মিডিয়ায় খাঁটি-ঘির পেজে দেখি জনপ্রিয় অভিনেতা এজাজ তাদের প্রোডাক্টের প্রচার করছেন। ওনার ওপর ভরসা করে ঘি কিনে প্রতারণার শিকার হয়েছি।’ 

সামাজিকমাধ্যমে একই অভিযোগ করেছেন আরও অনেকে। সেসব অভিযোগের জবাবে ডা. এজাজ জানালেন, তিনি জীবনে আর কখনও খাদ্যপণ্যের বিজ্ঞাপন করবেন না। 

গণমাধ্যমে এই অভিনেতা বলেন, ‘সম্প্রতি এটার জন্য ভোক্তা অধিদপ্তরে আমাকে ডেকেছিল। কর্তৃপক্ষ জানান, আমাকে দেখিয়ে খাঁটি-ঘি নামের প্রতিষ্ঠান ভক্তদের সঙ্গে প্রতারণা করছে। ওনারা আমাকে বলেছেন, আপনাকে এটা একটা লিখিত অভিযোগ দিতে হবে। আমি তাদের জানিয়েছি যে, যখন খাঁটি-ঘি নামের প্রতিষ্ঠানের বিজ্ঞাপনটি করি, তখন আমাকে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) ছাড়পত্র দেখানো হয়েছিল। সেটি দেখে বিজ্ঞাপনটি করেছি।’ 

তিনি আরও বলেন, ‘একজন ডিরেক্টর আমাকে পণ্যের গায়ে বিএসটিআই-এর লোগো দেখান। আমি তো অবশ্যই বিশ্বাস করব খাদ্যপণ্যে বিএসটিআই-এর অনুমোদন আছে, মানে সেটা খাঁটি। এখন প্রতিষ্ঠানটি যদি গ্রহকদের ভেজাল পণ্য দিয়ে থাকেন, তাহলে ভোক্তা অধিদপ্তর যেন সেটা তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেন। যথোপযুক্ত বিচারের জন্য আমি ভোক্তা অধিদপ্তরে লিখিতভাবে আবেদন করেছি।’

তবে ভোক্তা অধিদপ্তরে অভিযোগ জানানোর পরও বিজ্ঞাপনটি এখনও প্রচার করা হচ্ছে। সেটির প্রচার বন্ধের জন্য ওই ঘি প্রস্তুতকারী প্রতিষ্ঠানকে কিছু বলেছেন কিনা—এ বিষয়ে এজাজ বলেন, ‘অবশ্যই কথা হয়েছে। তারা তো কথা শুনছেন না। আমি তো তাদেরকে নিষেধ করেছি যে, দয়া করে আর প্রতারণা করবেন না। এটা বন্ধ করেন। তারা যে কথা শুনছেন না সেটা আমি ভোক্তা অধিদপ্তরকে বলেছি। আমি এটাও বলছি যে বিজ্ঞাপন প্রচার এবং পণ্যে ভেজাল প্রতিরোধ করুন। আইন প্রয়োগকারী সংস্থাকে জানানোর দায়িত্বটা আমি আরও আগে পালন করেছি।’ 

সবশেষে ডা. এজাজ জানান, ভবিষ্যতে তিনি আরও কখনও খাদ্যপণ্যের বিজ্ঞাপনের সঙ্গে যুক্ত হবে না। তাঁর ভাষ্য, ‘সব জায়গায় অসৎ মানুষে ভরে গেছে। কেউ কথা রাখে না। এই ঘটনার পর একটা সিদ্ধান্ত নিয়েছি যে আর কখনোই খাদ্যপণ্যের বিজ্ঞাপনে নিজেকে সম্পৃক্ত করব না, কখনোই না।’

বিশ্বের অন্যতম জনপ্রিয় মার্কিন টিভি সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এ অভিনয় করে খ্যাতি অর্জন করা মার্কিন অভিনেতা আরজে মিটি মারা গেছেন। পর্দায় ক্যান্সার আক্রান্ত এক স্কুল শিক্ষক থেকে মাদক উৎপাদন ও বিপণনে...
ভারতীয় চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা  নানা পাটেকর মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকালে গোয়ায় নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
অপেক্ষার অবসান! ‘এটা আমাদেরই গল্প’র পর এবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। আজ (৭ অক্টোবর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশ পেয়েছে...
১০২ ডিগ্রি জ্বরে আক্রান্ত স্ত্রীর কাছে রাত ৪টার দিকে পরোটা-মাংস খাওয়ার আবদার এবং তা বানিয়ে খাওয়ানোর ঘটনাকে ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন অভিনেতা মুকিত জাকারিয়া।...
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর