ইরফান সাজ্জাদের অসৌজন্যমূলক আচরণ, যা বলছে বাচসাস

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৫, ০৮:১৩ পিএম

অভিনেতা ইরফান সাজ্জাদের অসৌজন্যমূলক ও অপেশাদার আচরণের তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)।

সংগঠনটি এক বিবৃতিতে জানায়, গত ৪ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় মুহাম্মদ মোস্তফা কামাল রাজের শুটিং স্পটে সময় টেলিভিশনের সাংবাদিক ও বাচসাসের কার্যনির্বাহী পরিষদের সদস্য মহিব আল হাসানের সঙ্গে অপ্রত্যাশিতভাবে দুর্ব্যবহার করেন ইরফান সাজ্জাদ, যা উপস্থিত সাংবাদিকদেরও হতবাক করে।

বাচসাস সভাপতি কামরুল হাসান দর্পণ ও সাধারণ সম্পাদক রাহাত সাইফুল জানিয়েছেন, একজন অভিনয়শিল্পীর কাছ থেকে এ ধরনের ঔদ্ধত্যপূর্ণ, হুমকিমূলক ও অরুচিকর মন্তব্য মোটেও প্রত্যাশিত নয়। তারা বলেন, ‌‘এ আচরণ শুধু অপেশাদারই নয়, স্বাধীন সাংবাদিকতায় হস্তক্ষেপের সামিল।’

বিবৃতিতে আরও বলা হয়, কোনো প্রতিবেদনে ইরফান সাজ্জাদ অসন্তুষ্ট হলে গণমাধ্যমের প্রচলিত নীতি অনুযায়ী যথাযথ প্রক্রিয়ায় প্রতিবাদ জানানোই ছিল যুক্তিযুক্ত। কিন্তু তা না করে সরাসরি সাংবাদিকের ওপর আক্রমণাত্মক আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বাচসাস এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।

প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
অভিনেতা জানান, সোমবার (২৪ আগস্ট) রাতে ঢাকা থেকে ফরিদপুরের বাড়িতে এসে ঘরে কোনো বিদ্যুৎ না পেয়ে তাঁর সন্দেহ হয়। পরে বাড়ির বাইরে গিয়ে দেখতে পান বিদ্যুতের তার কাটা রয়েছে। এরপর ছাদে গিয়ে দেখেন এসির...
এবারের গল্পে যুক্ত হয়েছে সম্পূর্ণ নতুন এক মাত্রা। দর্শকদের জন্য সবচেয়ে বড় সারপ্রাইজ হলো বিশেষ অতিথি! ব্যাচেলরদের দৈনন্দিন চরম পাগলামির মাঝে এবার প্রবেশ করছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য...
অনন্ত ভালোবাসা’র তুর্কি নাম ‘কারা সেভদা’। এটি একটি রোমান্টিক ধারাবাহিক, যার মূল বিষয়বস্তু হচ্ছে শ্রেণিবৈষম্যের ভেতর গড়ে ওঠা এক গভীর, কিন্তু করুণ প্রেম। জানা যায়, দীপ্ত টিভিতে সিরিজটি প্রচার হচ্ছে...
পৃথিবীর মেরু অঞ্চলের বরফ গলার প্রভাব ধীরে ধীরে বৈশ্বিক সংকটে রূপ নিচ্ছে। জলবায়ু পরিবর্তনের কারণে অ্যান্টার্কটিকা ও গ্রিনল্যান্ডের বিশাল বরফস্তরে যে পরিবর্তন দেখা যাচ্ছে, তা শুধু সমুদ্রপৃষ্ঠের...
বাংলাদেশ থেকে হাজার হাজার কিলোমিটার দূরে আয়ারল্যান্ডে দাঁড়িয়ে যখন কেউ আমাকে জিজ্ঞেস করেন, ‘আপনি কোথা থেকে এসেছেন?’ আমি গর্ব করেই বলি, ‘বাংলাদেশ।’ এরপর প্রায়ই আরেকটি প্রশ্ন আসে, ‘বাংলাদেশি কয়েকটি...
চলতি মাসের শেষদিকে দেশব্যাপী হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ইতোমধ্যে রাঙামাটি, বান্দরবান ছাড়া দেশের সব জেলায় হামের...
১১ দলীয় ঐক্য জোটের লংমার্চ সরকার পতনের জন্য নয়, এটি জনগণের আন্দোলন বলে জানালেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। শুক্রবার সকালে রাজধানীর মগবাজারে জামায়াতের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর