রান্না নিয়ে ভাইসাবের ‘ব্যাচেলরস কিচেন’

আপডেট : ১২ জানুয়ারি ২০২৬, ০৩:১২ পিএম

দেশের ব্যাচেলরদের নিয়ে নির্মিত রান্নাবিষয়ক কনটেন্ট সিরিজ ‘ব্যাচেলরস কিচেন’। যেখানে রান্না হয়ে ওঠে ব্যাচেলর জীবনের গল্প বলার মাধ্যম। 

পর্দায় হোস্ট ভাইসাব (সামিউল হক ভূঁইয়া) ক্যামেরা হাতে ঢুকে পড়েন কখনও ছাত্রদের চিলেকোঠায়, কখনও কর্মজীবী ব্যাচেলরদের ছোট রান্নাঘরে, আবার কখনও বিশ্ববিদ্যালয়ের হল কিংবা ক্যাম্পাসের খোলা জায়গায়। যেখানে জীবন চলে কড়াকড়ি হিসাবে, কিন্তু বন্ধুত্ব আর আড্ডা কখনও কমে না। এ ছাড়া নেই কোনো ফিক্সড রেসিপি, আছে শুধু অল্প উপকরণে রান্না চালিয়ে নেওয়ার বুদ্ধি!

ব্যাচেলরস কিচেন তুলে ধরে সেই চেনা, কিন্তু না-বলা অনুভূতিগুলো, যা একসঙ্গে হাসায়, ভাবায় এবং মনে করিয়ে দেয় জীবনের অনেক গুরুত্বপূর্ণ রেসিপি আসলে তৈরি হয় ব্যাচেলর জীবনের রান্নাঘরেই।

দীপ্ত প্লে এবং দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মে প্রতি বৃহস্পতিবার রাত ৮টায় রাঁধুনী প্রেজেন্টস ব্যাচেলরস কিচেন’র একটি করে নতুন পর্ব প্রকাশিত হয়। 

এই কনটেন্ট সিরিজ গবেষণা করেছেন ফাহমিদুর রহমান। পরিচালনা করেছেন সাইবেতুর রহমান ফয়সাল।

ঘোষিত হলো ৭৮তম এমি অ্যাওয়ার্ডস। বাংলাদেশ সময় মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোরে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের পিকক থিয়েটারে বসেছিল টেলি-দুনিয়ার মর্যাদাপূর্ণ এই পুরস্কার আয়োজন। এবারের আসরে সবচেয়ে বেশি...
শোবিজ জগতের সাম্প্রতিক খবর, তারকাদের আলোচিত ঘটনা, সিনেমা, গান, নাটক ও ওটিটির বর্ণাঢ্য আয়োজন নিয়ে ইনডিপেনডেন্ট ডিজিটালের নতুন অনুষ্ঠান ‘ইনডিপেনডেন্ট বাজ’ (আই-বাজ)। সাপ্তাহিক এই অনুষ্ঠানে দর্শকদের...
চাঁপাইনবাবগঞ্জের আম্রকানন শুধু প্রকৃতির অপার সৌন্দর্যেই ঘেরা নয়, বরং সেখানে জড়িয়ে রয়েছে ইতিহাসের নানা গুরুত্বপূর্ণ অধ্যায়। গৌড়-সুলতানী আমলে সেই প্রাচীন বরেন্দ্র অঞ্চল যতটা গৌরবের চরম শিখরে উন্নীত...
সম্প্রতি ‘স্টর্ম: আর্থস মাইটিয়েস্ট মিউট্যান্ট’র চতুর্থ কিস্তি প্রকাশ করেছে মার্ভেল কমিকস। যেখানে ঠাঁই পেয়েছে জনপ্রিয় জাপানি মাঙ্গা সিরিজ ‘জুজুৎসু কাইসেন’র শিবুয়াকাণ্ড! ক্যামিওতে উপস্থিত হয়েছে...
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
লোডিং...

এলাকার খবর