বিনোদনের নতুন আড্ডা ‘ইনডিপেনডেন্ট বাজ’

আপডেট : ০৭ আগস্ট ২০২৬, ০৯:১৫ পিএম

শোবিজ জগতের সাম্প্রতিক খবর, তারকাদের আলোচিত ঘটনা, সিনেমা, গান, নাটক ও ওটিটির বর্ণাঢ্য আয়োজন নিয়ে ইনডিপেনডেন্ট ডিজিটালের নতুন অনুষ্ঠান ‘ইনডিপেনডেন্ট বাজ’ (আই-বাজ)। সাপ্তাহিক এই অনুষ্ঠানে দর্শকদের জন্য থাকছে বিনোদন দুনিয়ার নানা আপডেট, আলোচিত গল্প ও বিশেষ প্রতিবেদন।

দেশের বিনোদন অঙ্গনের পাশাপাশি অনুষ্ঠানটিতে গুরুত্ব পাবে বলিউড ও হলিউডের নানা খবরও। নতুন সিনেমা ও নাটকের খবর, তারকাদের কাজ, আলোচিত ঘটনা এবং বিনোদন দুনিয়ার ট্রেন্ড—সব মিলিয়ে সাজানো হয়েছে আই-বাজ’র পর্বগুলো।

শুধু খবর পরিবেশন নয়, তারকাদের সঙ্গে কথোপকথন, বিশেষ সাক্ষাৎকার এবং বিনোদন জগতের নানা বিষয়ে থাকছে আলাদা-আলাদা আয়োজন। ফলে দর্শক একই অনুষ্ঠানে পাচ্ছেন খবর, বিশ্লেষণ এবং তারকাদের কাছ থেকে সরাসরি নানা গল্প শোনার সুযোগ।

সাপ্তাহিক এই অনুষ্ঠানের প্রতি পর্বে থাকছে ৭টি সেগমেন্ট। দেশীয় সিনেমা ও নাটকের খবরের পাশাপাশি বিশেষ গুরুত্ব পাচ্ছে বলিউড, হলিউডসহ আন্তর্জাতিক অঙ্গনের আলোচিত বিষয়গুলো। যেখানে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় থাকা বিভিন্ন ঘটনা ও ট্রেন্ডও উঠে আসবে।

বিনোদনভিত্তিক এ অনুষ্ঠান প্রচার হবে প্রতি শুক্রবার রাত ৮টায়।

ঘোষিত হলো ৭৮তম এমি অ্যাওয়ার্ডস। বাংলাদেশ সময় মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোরে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের পিকক থিয়েটারে বসেছিল টেলি-দুনিয়ার মর্যাদাপূর্ণ এই পুরস্কার আয়োজন। এবারের আসরে সবচেয়ে বেশি...
চাঁপাইনবাবগঞ্জের আম্রকানন শুধু প্রকৃতির অপার সৌন্দর্যেই ঘেরা নয়, বরং সেখানে জড়িয়ে রয়েছে ইতিহাসের নানা গুরুত্বপূর্ণ অধ্যায়। গৌড়-সুলতানী আমলে সেই প্রাচীন বরেন্দ্র অঞ্চল যতটা গৌরবের চরম শিখরে উন্নীত...
সম্প্রতি ‘স্টর্ম: আর্থস মাইটিয়েস্ট মিউট্যান্ট’র চতুর্থ কিস্তি প্রকাশ করেছে মার্ভেল কমিকস। যেখানে ঠাঁই পেয়েছে জনপ্রিয় জাপানি মাঙ্গা সিরিজ ‘জুজুৎসু কাইসেন’র শিবুয়াকাণ্ড! ক্যামিওতে উপস্থিত হয়েছে...
পহেলা বৈশাখ উপলক্ষে বিভিন্ন টেলিভিশন চ্যানেলের পর্দায় রয়েছে বর্ণাঢ্য আয়োজন। নাচ, গান, সিনেমা, টকশোসহ দিনব্যাপী প্রচার হবে নানা অনুষ্ঠান। তবে বিশেষ দিন মানেই দর্শকের কাছে বিশেষভাবে নজর কাড়ে একক...
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের একটি বক্তব্যের প্রতিক্রিয়ায় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেছেন, দেশের ছাত্ররাজনীতির বাস্তবতা সম্পর্কে হয়তো তার ধারণা নেই। আজ সোমবার দুপুরে নিজের...
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাথে সমাঝোতার মতো পরিবেশ তৈরি হয়নি। এমন মন্তব্য করে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান বলেছেন, আগে দায় স্বীকার করে তাদেরকে এগিয়ে আসতে হবে। আজ মঙ্গলবার...
আগামী বছর থেকে ষষ্ঠ শ্রেণিতে চারটি নতুন বই দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলন। আজ মঙ্গলবার কুমিল্লায় একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।  
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে নেওয়ার পথে আলোচিত ৩০ মামলার আসামি ‘পিচ্চি রাজাকে’ প্রিজন ভ্যান থেকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার আসামির বোন ও দুই পুলিশ সদস্যকে চার দিনের রিমান্ড দিয়েছেন...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর