ভোটারদের কণ্ঠে প্রশ্ন, দায়িত্বশীলদের জবাবে ‘প্রথম ভোট’

আপডেট : ১৩ জানুয়ারি ২০২৬, ০১:৫৪ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) শুরু হচ্ছে বিশেষ অনুষ্ঠান ‘প্রথম ভোট’। ভোটদানে জনসম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যে এই অনুষ্ঠান নির্মিত হয়েছে। 

ফেরদৌসী আহমেদ চৌধুরীর উপস্থাপনায় এবং ইয়াসির আরাফাতের প্রযোজনায় প্রথম ভোট প্রচার হবে প্রতি মঙ্গলবার ও শুক্রবার রাত ১০টায়। ১৩ জানুয়ারি থেকে প্রচার শুরু হওয়া এ অনুষ্ঠান চলবে ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত।

প্রথমবারের মতো ভোট দিবেন—এমন বিভিন্ন শ্রেণি-পেশার নারী-পুরুষ এ অনুষ্ঠানে অংশগ্রহণ করে তাঁদের ভোট-সংক্রান্ত নানা প্রশ্ন ও মতামত তুলে ধরবেন। ভোটারদের কৌতূহল ও প্রত্যাশার কথা সরাসরি জানতে পারবেন দর্শকরা। নির্বাচন প্রক্রিয়ার নানা খুঁটিনাটি বিষয়েও অনুষ্ঠানটিতে বিস্তারিত আলোচনা করবেন নির্বাচন কমিশনের প্রতিনিধিরা। 

ভোটার নিবন্ধন, ভোট প্রদান পদ্ধতি, নির্বাচনী আচরণবিধি, ভোটের গুরুত্ব ও নাগরিক দায়িত্বসহ নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় সহজ ও স্পষ্টভাবে তুলে ধরা হবে এই অনুষ্ঠানে। ফলে নতুন ভোটারদের পাশাপাশি সাধারণ দর্শকদের মধ্যেও নির্বাচন সম্পর্কে স্বচ্ছ ধারণা তৈরি হবে। 

নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ টেলিভিশনের এই উদ্যোগ ভোটার সচেতনতা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে—এমনই মনে করছেন সংশ্লিষ্টরা।

চেনা দেশে, অচেনা পথে, অজানা গল্পের খোঁজে শুরু হলো ভিন্নমাত্রার ট্রাভেল ডকুমেন্টারি সিরিজ ‌‘রুচি প্রেজেন্টস গানচিল পথের গল্প’। যেখানে প্রতিটি জেলার আনাচেকানাচে থেকে এই সিরিজ তুলে আনবে সাংস্কৃতিক...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর