বলিউডে কাজ খুঁজছেন উইল স্মিথ! শাহরুখের দরবারে অস্কারজয়ী

আপডেট : ১৩ জানুয়ারি ২০২৬, ১২:২০ পিএম

সময়টা ভালো যাচ্ছে না হলিউড অভিনেতা উইল স্মিথের। বছরের শুরুতেই পুরুষ সহশিল্পীকে শারীরিক হেনস্তার অভিযোগে নাম জড়িয়েছে তাঁর। যৌন কেলেঙ্কারি থেকে শুরু করে মামলা—সব মিলিয়ে বিতর্ক যেন পিছু ছাড়ছে না অস্কারজয়ী অভিনেতা-র‍্যাপারের।

এই পরিস্থিতিতেই নতুন খবর, বলিউডে কাজ খুঁজছেন উইল স্মিথ! আর সেই লক্ষ্যেই নাকি ইতিমধ্যে যোগাযোগ সেরে ফেলেছেন শাহরুখ খান, সালমান খানদের সঙ্গে। শুধু গুঞ্জন নয়, দুবাইয়ের এক অনুষ্ঠানে দাঁড়িয়ে নিজেই এই বোমাটা ফাটিয়েছেন তিনি।

সম্প্রতি নিজের শো ‘পোল টু পোল উইথ উইল স্মিথ’–এর দুবাই প্রিমিয়ারে যোগ দিতে সংযুক্ত আরব আমিরাতে গিয়েছিলেন স্মিথ। সেখানেই বলিউডে কাজ করার ইচ্ছেপ্রকাশ করেন তিনি। তবে সাধারণ কোনো ডেবিউ নয়, সহশিল্পীর তালিকায় তিনি এগিয়ে রেখেছেন অমিতাভ বচ্চন, শাহরুখ খান ও সালমান খানকে।

স্মিথের পর্যবেক্ষণ, হিন্দি সিনেমার বহু তারকা এখন নিয়মিত হলিউডে কাজ করলেও, উল্টো পথে যাত্রাটা ততটা সহজ হয়নি। সেই প্রসঙ্গ টেনেই অস্কারজয়ী তারকার মন্তব্য, ‘‘আমি সালমানের সঙ্গে কথা বলেছিলাম। কিছু বিষয় নিয়ে আমাদের আলোচনাও হয়েছিল। এরপর বিগ-বির সাথে কিছু একটা প্রজেক্ট করার চেষ্টা করছিলাম, জানেন তো! অমিতাভ বচ্চন আমাকে বলেছিলেন, আমি ‘বিগ ডব্লিউ’ হতে পারি। সেই আলোচনার পর আমরা ঠিক করলাম—এই উপাধিটা আমরা একসঙ্গে ভাগ করে নেব। তবে গত কয়েক বছরে বেশ কয়েকটি বিষয় নিয়ে কথা হলেও কোনোটাই সফল হয়নি।’’

এখানেই শেষ নয়। শাহরুখ খানের প্রসঙ্গ টেনে উইল স্মিথ আরও বলেন, ‘আমি চাই, এবার শাহরুখ আমাকে কোনো একটা প্রজেক্টে সুযোগ দিক।’

উল্লেখ্য, গত কয়েক বছরে প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাড়ুকোন, ঐশ্বরিয়া রাই বচ্চন, অনিল কাপুরসহ একাধিক বলিউড তারকা সফলভাবে হলিউডে পা রেখেছেন। সেই তালিকায় অমলিন হয়ে আছে প্রয়াত ইরফান খানের নামও। এবার কি উল্টো পথে হাঁটতে চলেছেন উইল স্মিথ?

উত্তর দেবে সময়। তবে আপাতত বলিউডে কাজের ইচ্ছেপ্রকাশ করে শোরগোল ফেলে দিয়েছেন অস্কারজয়ী উইল স্মিথ।

বিশ্বের অন্যতম জনপ্রিয় মার্কিন টিভি সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এ অভিনয় করে খ্যাতি অর্জন করা মার্কিন অভিনেতা আরজে মিটি মারা গেছেন। পর্দায় ক্যান্সার আক্রান্ত এক স্কুল শিক্ষক থেকে মাদক উৎপাদন ও বিপণনে...
ভারতীয় চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা  নানা পাটেকর মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকালে গোয়ায় নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
অপেক্ষার অবসান! ‘এটা আমাদেরই গল্প’র পর এবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। আজ (৭ অক্টোবর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশ পেয়েছে...
১০২ ডিগ্রি জ্বরে আক্রান্ত স্ত্রীর কাছে রাত ৪টার দিকে পরোটা-মাংস খাওয়ার আবদার এবং তা বানিয়ে খাওয়ানোর ঘটনাকে ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন অভিনেতা মুকিত জাকারিয়া।...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর