‘এমন মানুষ পাওয়া আল্লাহর নিয়ামত’—স্বামী প্রসঙ্গে শবনম ফারিয়া

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৬, ০৩:১৯ পিএম

গত ১৯ সেপ্টেম্বর দ্বিতীয়বারের মতো বিয়ের বন্ধনে আবদ্ধ হন জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। তাঁর স্বামীর নাম তানজিম তৈয়ব। কেমন কাটছে তাদের সংসার জীবন। তার নমুনা পাওয়া গেলে ফেসবুকে। স্বামীর একটি ছবি পোস্ট করে বিয়ের পর নতুন জীবনের অনুভূতি ও কৃতজ্ঞতার কথা সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরেছেন এই অভিনেত্রী।

স্বামীকে নিয়ে দেওয়া এক আবেগঘন স্ট্যাটাসে শবনম ফারিয়া লেখেন, ‘স্বামীকে দায়িত্ব নিতে দেখে এবং একজন প্রকৃত পুরুষের মতো আচরণ করতে দেখে মনটা কৃতজ্ঞতায় ভরে গেছে। কারণ আল্লাহ এমন একজন সহজ-সরল ও আন্তরিক আত্মার মানুষের সঙ্গে জীবন ভাগ করে নেওয়ার সুযোগ দিয়েছেন। তাঁর ভাষায়, ‘এই সময়ে এমন একজন মানুষ পাওয়া আল্লাহর সরাসরি নিয়ামত ছাড়া আর কিছুই নয়।’

পোস্টে অভিনেত্রী আরও জানান, একসময় তিনি আবার বিয়ে করার বিষয়ে নিজেই দ্বিধায় ছিলেন। তখন তাঁর কাছের মানুষরা তাঁকে আশ্বস্ত করে বলেছিলেন—তিনি অনেক কষ্ট সহ্য করেছেন, আল্লাহ তাঁকে যথেষ্ট পরীক্ষা নিয়েছেন, ইন শা আল্লাহ সামনে সবকিছু ভালো হবে।

ফারিয়ার পোস্ট তিনি লেখেন, ‘মাত্র তিন দিন আগে নিজেদের নতুন বাসায় উঠেছি। এই অল্প সময়েই শাশুড়ির ছোট ছেলেটিকে নিজের ঘরের কর্তা হিসেবে দায়িত্ব নিতে দেখে মনে হচ্ছে, জীবন সত্যিই সার্থক হয়ে উঠেছে।’

অপেক্ষার অবসান! ‘এটা আমাদেরই গল্প’র পর এবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। আজ (৭ অক্টোবর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশ পেয়েছে...
প্রাণে বাঁচলেন নুসরাত ভারুচা। ইন্দোনেশিয়ার বালিতে শুটিং চলাকালে মারাত্মক দুর্ঘটনার কবলে পড়েছেন এই বলিউড অভিনেত্রী। পরে স্থানীয় একটি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে। তবে কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে...
প্রথমবার মা হতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। তবে গতকাল দেশের একটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয় যে, পুত্রসন্তানের মা হয়েছেন তিনি! আর তা মুহূর্তের মধ্যে সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়লে ভক্তদের...
ফ্রান্সের রাজধানী প্যারিসের ‘হোটেল দ্য পোরতালেস’-এ ২০১৬ সালে অস্ত্রের মুখে কোটি টাকার গহনা ডাকাতির ঘটনায় মার্কিন তারকা কিম কার্দাশিয়ানকে ১৪২ টাকা (১ ইউরো) ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর