ভোট দিয়ে বাড়ি ফিরেই মারা গেলেন অভিনেতা তিনু করিম

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৪৮ পিএম

বাংলা ছোট পর্দার পরিচিত মুখ তিনু করিম আর নেই। বৃহস্পতিবার (দুপুর ১২টা) বরিশালে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর স্ত্রী হুমায়রা নওশিন। তিনি জানান, কয়েক দিন আগে তারা গ্রামের বাড়ি বরিশালে গিয়েছিলেন। সেদিন সকালেও স্বাভাবিক ছিলেন তিনু করিম, এমনকি ভোটও দেন। কিন্তু দুপুরের দিকে হঠাৎ অসুস্থতা অনুভব করলে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের প্রাথমিক ধারণা, হার্ট অ্যাটাকেই তাঁর মৃত্যু হয়েছে।

এর আগে গুরুতর অসুস্থ হয়ে দীর্ঘ ৪০ দিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এই অভিনেতা। আইসিইউতে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় চিকিৎসকেরা আশাও ছেড়ে দিয়েছিলেন। তবে সেখান থেকে আশ্চর্যজনকভাবে ফিরে এসে জানুয়ারির প্রথম সপ্তাহে বাসায় ফেরেন তিনি।

দুই দশকের বেশি সময় ধরে অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন তিনু করিম। ২০০১ সালে ‘সাক্ষর’ নাটকের মাধ্যমে টেলিভিশন নাটকে যাত্রা শুরু। পরে ২০১০ সালে ‘অপেক্ষা’ চলচ্চিত্র দিয়ে বড় পর্দায় অভিষেক হয়। ‘রাত জাগা ফুল’, ‘আলতা বানু’সহ অসংখ্য জনপ্রিয় নাটক ও বিজ্ঞাপনে অভিনয় করে দর্শকপ্রিয়তা পান তিনি। বিশেষ করে একটি মুঠোফোন অপারেটরের বিজ্ঞাপন তাঁকে ব্যাপক পরিচিতি এনে দেয়।

ব্যক্তিজীবনে তিনি স্ত্রী ও ১১ বছর বয়সী এক কন্যাসন্তান রেখে গেছেন। তাঁর মৃত্যুতে নাট্যাঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।

রবিবার (১৯ জুলাই) একই দিনে চার গুণী ব্যক্তিত্বকে স্মরণ ও শুভেচ্ছা জানাতে বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে চ্যানেল আই। এদিন প্রয়াত কথাসাহিত্যিক, নাট্যকার ও নির্মাতা হুমায়ূন আহমেদের প্রয়াণ দিবস।...
দীর্ঘদিন ক্যানসারের স্টেজ ফোরে ভুগেছেন সঞ্জয় দত্ত। যে দুর্বিষহ পরিস্থিতি তিনি পার করেছেন, তারপর থেকে বরাবরই নিজেকে একজন ক্যানসারযোদ্ধা বলে থাকেন এই অভিনেতা। সম্প্রতি এক আলোচনায় ফুসফুস ক্যানসার...
আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসা ও সম্মাননা অর্জনের পর এবার দেশের দর্শকদের সামনে আসছে মোহাম্মদ নূরুজ্জামান পরিচালিত চলচ্চিত্র ‘মাস্তুল’। শুক্রবার (১৭ জুলাই) দেশের ৫টি আধুনিক প্রেক্ষাগৃহে মুক্তি...
হলিউডের অন্যতম জনপ্রিয় নির্মাতা ক্রিস্টোফার নোলানের নতুন সিনেমা ‘দ্য ওডিসি’ আগামী ১৭ জুলাই বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে। সুখবর হলো, একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও ছবিটি মুক্তি পাবে। প্রায়...
বিশ্বকাপ ফুটবল মানেই টানটান উত্তেজনা, শেষ মুহূর্তের নাটক, আর কোটি ভক্তের স্বপ্নপূরণ। কিন্তু এর উল্টো পিঠটাও বড্ড নিষ্ঠুর। সেমিফাইনালের মহারণ শেষে আজ রাত ৩টায় আমেরিকার মায়ামিতে তৃতীয় স্থান নির্ধারণী...
বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে ফ্রান্স কোচ দিদিয়ের দেশম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই ম্যাচ খেলতে তাদের তেমন কোনো আগ্রহ নেই। তবে জাতীয় দলের দায়িত্বের...
গত বছরের ২৭ মে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। আরও গ্রেপ্তার হয় তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদ, শ্যুটার আরাফাত ও শরীফ। ২৪ এর ৫ আগস্টের পর একের পর এক হত্যাকাণ্ডে...
আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ এবং পর্যায়ক্রমে সারা দেশে আন্তর্জাতিক মানের ১০টি স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর