অভিনেতা বাবুর বাড়িতে চুরি

আপডেট : ২৬ আগস্ট ২০২৬, ১১:৫৯ এএম

জনপ্রিয় অভিনেতা ফজলুর রহমান বাবুর ফরিদপুর শহরের বাসায় চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা তাঁর বাড়ির বিদ্যুতের মেইন লাইন ও এসির তারসহ বিভিন্ন মূল্যবান জিনিসপত্র কেটে নিয়ে গেছে। মঙ্গলবার (২৫ আগস্ট) ফরিদপুর কোতোয়ালি থানায় এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

ফরিদপুর শহরের পশ্চিম আলীপুর এলাকায় বাবুর পৈতৃক নিবাস ‘কামরাঙ্গা’। পেশাগত ব্যস্ততার কারণে পরিবার নিয়ে তিনি ঢাকায় বসবাস করলেও মাসে অন্তত এক-দুইবার গ্রামের বাড়িতে যান তিনি। 

অভিনেতা জানান, সোমবার (২৪ আগস্ট) রাতে ঢাকা থেকে ফরিদপুরের বাড়িতে এসে ঘরে কোনো বিদ্যুৎ না পেয়ে তাঁর সন্দেহ হয়। পরে বাড়ির বাইরে গিয়ে দেখতে পান বিদ্যুতের তার কাটা রয়েছে। এরপর ছাদে গিয়ে দেখেন এসির সংযোগের তারও নেই! পাশাপাশি বাড়ির বাইরে রাখা বিভিন্ন জিনিসপত্রও চুরি হয়ে গেছে। বিষয়টি বুঝতে পেরে তিনি তাৎক্ষণিকভাবে পুলিশকে অবগত করেন।

এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বাবু বলেন, ‘এটি আমার জন্মস্থান, তাই মাঝেমধ্যেই এখানে ছুটে আসি। আগে এখানকার পরিবেশ খুব ভালো ছিল এবং আমরা নিশ্চিন্তে থাকতে পারতাম। কিন্তু সম্প্রতি এলাকায় চুরির উপদ্রব অনেক বেড়ে গেছে, যা আমাদের চরম নিরাপত্তাহীনতায় ফেলছে।’

চুরির ঘটনার জন্য স্থানীয় মাদকাসক্তদের দায়ী করেছেন এই অভিনেতা। তিনি অভিযোগ করেন, শুধু তাঁর বাড়িতেই নয়। আশপাশের আরও কয়েকটি বাড়িতেও সম্প্রতি একই কায়দায় চুরির ঘটনা ঘটেছে। মাদক কেনার টাকা জোগাড় করতেই স্থানীয় মাদকসেবীদের একটি চক্র এসব অপরাধমূলক কর্মকাণ্ডে জড়াচ্ছে বলে ধারণা করছেন তিনি। 

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহামুদুল হাসান জানান, অভিনেতা ফজলুর রহমান বাবু সশরীরে থানায় এসে বিদ্যুতের তার ও মালামাল চুরির বিষয়ে একটি জিডি করেছেন। পুলিশ ইতিমধ্যে এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে কাজ শুরু করেছে।

বিশ্বের অন্যতম জনপ্রিয় মার্কিন টিভি সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এ অভিনয় করে খ্যাতি অর্জন করা মার্কিন অভিনেতা আরজে মিটি মারা গেছেন। পর্দায় ক্যান্সার আক্রান্ত এক স্কুল শিক্ষক থেকে মাদক উৎপাদন ও বিপণনে...
ভারতীয় চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা  নানা পাটেকর মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকালে গোয়ায় নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
অপেক্ষার অবসান! ‘এটা আমাদেরই গল্প’র পর এবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। আজ (৭ অক্টোবর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশ পেয়েছে...
১০২ ডিগ্রি জ্বরে আক্রান্ত স্ত্রীর কাছে রাত ৪টার দিকে পরোটা-মাংস খাওয়ার আবদার এবং তা বানিয়ে খাওয়ানোর ঘটনাকে ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন অভিনেতা মুকিত জাকারিয়া।...
মুম্বাইয়ে একটি অনুষ্ঠানস্থল থেকে গাড়িতে করে বের হওয়ার সময় বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে ছোড়া হয়েছে তিন থেকে চার রাউন্ড গুলি। এ ঘটনায় অক্ষত রয়েছেন তিনি। তবে তাঁর গাড়িচালক ও কাছাকাছি...
ভারতের আগরতলা থেকে কলকাতাগামী একটি এয়ার অ্যাম্বুলেন্সের প্রধান দরজা মাঝ আকাশে আংশিক খুলে যাওয়ায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। রোববার দুপুরে এ ঘটনা ঘটে। অবতরণের পর...
বর্তমানে আবদুল গনি রোডে অবস্থিত সচিবালয়। রাজধানীর শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্যমেলার মাঠে বাংলাদেশ সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে। ২০২৯ সালে নতুন জায়গায় অফিস শুরু হবে।...
এবার অমর একুশের বইমেলা শুরু হবে ৭ জানুয়ারি থেকে। মাসব্যাপী এ আয়োজন চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলা একাডেমির এক বিজ্ঞপ্তিতে বইমেলার এ সময়সূচি জানানো হয়েছে। রোববার বাংলা একাডেমির মহাপরিচালক...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর