যদি নতুনভাবে শুরুর সুযোগ আসে, তোমাকেই বেছে নিতাম: আদনানের উদ্দেশে মেহজাবীন

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৫৬ পিএম

ভালোবাসা দিবস আর বিয়ের প্রথম বার্ষিকী—দুই আনন্দ একসঙ্গে ধরা দিল অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও নির্মাতা আদনান আল রাজীব-এর জীবনে। বিশেষ এই দিনটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে স্বামীকে উদ্দেশ করে ভালোবাসা, কৃতজ্ঞতা আর আবেগে ভরা এক বার্তা শেয়ার করেছেন অভিনেত্রী।

ভালোবাসা দিবস উপলক্ষে একাধিক স্থিরচিত্র পোস্ট করেন মেহজাবীন। ছবিগুলোর সঙ্গে যুক্ত ক্যাপশনে তিনি লিখেছেন হৃদয়ের গভীর থেকে উঠে আসা কথা, 
‘একসঙ্গে বড় হয়েছি, একসঙ্গে লড়েছি পৃথিবীর সঙ্গে। ১৪ বছরের বন্ধুত্ব আর ভালোবাসার পথচলা—তার মধ্যে এক বছর আমাদের সংসার। আজ যদি আবার নতুন করে শুরু করার সুযোগ আসে, আমি তোমাকেই বেছে নিতাম, আদনান।’

পোস্টটি প্রকাশের মাত্র তিন ঘণ্টার মধ্যেই প্রায় ১৫ হাজার রিঅ্যাকশন জমা পড়ে। পাশাপাশি শত শত ভক্ত-অনুরাগী মন্তব্যে শুভকামনা জানিয়েছেন এই দম্পতিকে।

মেহজীবন ও আদনান। ছবি: ফেসবুক থেকে নেওয়াপ্রসঙ্গত, ২০০৯ সালে লাক্স–চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে শোবিজ অঙ্গনে পরিচিতি পান মেহজাবীন। সেখান থেকেই শুরু তাঁর অভিনয়যাত্রা, যা সময়ের সঙ্গে সঙ্গে তাকে নাট্যজগতের অন্যতম জনপ্রিয় মুখে পরিণত করেছে। কর্মসূত্রেই পরিচয় হয় নির্মাতা ও প্রযোজক আদনান আল রাজীবের সঙ্গে। প্রথম দেখার পর বন্ধুত্ব, আর সেই বন্ধুত্বই সময়ের সঙ্গে রূপ নেয় গভীর সম্পর্কে।

মেহজীবন ও আদনান। ছবি: ফেসবুক থেকে নেওয়াদীর্ঘ ১৩ বছরের বন্ধুত্ব ও প্রেমের পর ২০২৫ সালের ১৪ ফেব্রুয়ারি, ভালোবাসা দিবসেই বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা। দেখতে দেখতে পেরিয়ে গেছে দাম্পত্য জীবনের এক বছর।

প্রভা মনে করেন, শিল্পী পরিচয় কখনও লজ্জার বিষয় হতে পারে না। বরং যে পরিচয় একজন মানুষকে সম্মান, যশ, খ্যাতি, অর্থ ও মানুষের ভালোবাসা এনে দিয়েছে, সেই পরিচয়ের প্রতি শ্রদ্ধাশীল থাকা উচিত। সোমবার (৩১...
এবারের গল্পে যুক্ত হয়েছে সম্পূর্ণ নতুন এক মাত্রা। দর্শকদের জন্য সবচেয়ে বড় সারপ্রাইজ হলো বিশেষ অতিথি! ব্যাচেলরদের দৈনন্দিন চরম পাগলামির মাঝে এবার প্রবেশ করছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য...
জীবনের নতুন অধ্যায়ে পা রেখেছেন জনপ্রিয় অভিনেত্রী তমা মির্জা। মাস তিনেক ধরে একটি বেসরকারি ব্যাংকে চাকরি করছেন তিনি। অভিনয়ের পাশাপাশি তাঁর এই চাকরির খবর প্রকাশ্যে আসতেই আলোচনায় জাতীয় চলচ্চিত্র...
অনন্ত ভালোবাসা’র তুর্কি নাম ‘কারা সেভদা’। এটি একটি রোমান্টিক ধারাবাহিক, যার মূল বিষয়বস্তু হচ্ছে শ্রেণিবৈষম্যের ভেতর গড়ে ওঠা এক গভীর, কিন্তু করুণ প্রেম। জানা যায়, দীপ্ত টিভিতে সিরিজটি প্রচার হচ্ছে...
অসুস্থ হয়ে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তাঁকে দেখতে আজ বুধবার সকালে হাসপাতালে...
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মচারীদের যাতায়াতের সুবিধার্থে বিআরটিসির বাস সার্ভিস চালু করা হয়েছে। প্রাথমিকভাবে তিনটি বাস দিয়ে এ পরিবহনসেবা চালু হলো।
চাঁদপুরের মতলব উত্তর থানায় গত দুই মাসে পল্লী বিদ্যুতের ২৮ ট্রান্সফর্মার চুরির ঘটনা ঘটেছে। সবগুলো ঘটনার পর মামলার জন্য পল্লী বিদ্যুৎ অফিসের কর্মকর্তা আবেদন জানিয়েছেন। তবে এর মধ্যে ২২টি ট্রান্সফর্মার...
ইরানের একটি বিয়ের অনুষ্ঠানে বোমা হামলায় পাঁচজন নিহত হয়েছেন। দেশটির দক্ষিণাঞ্চলীয় সিরিক কাউন্টির এ ঘটনায় যুক্তরাষ্ট্রকে দায় দিয়েছে ইরান। আল জাজিরা আজ বুধবার জানিয়েছে এ খবর।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর