আলভী-ইকরার পাল্টাপাল্টি পোস্ট, তাঁদের সম্পর্কে নাম জড়ালো আরেক অভিনেত্রীর!

আপডেট : ০১ মার্চ ২০২৬, ০৩:৫২ পিএম

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরা আত্মহত্যা করেছেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসা থেকে তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। এদিকে, ইকরার অস্বাভাবিক মৃত্যু ঘিরে নানা রহস্যও দানা বেঁধেছে। অভিনেতা স্বামী যখন নেপালে শুটিংয়ে ব্যস্ত, ঠিক তখনই স্ত্রীর এমন আত্মহননের পথ বেছে নেওয়ার পেছনে পারিবারিক কলহ এবং সহশিল্পীর সঙ্গে আলভীর বিবাহবহির্ভূত সম্পর্কের গুঞ্জনকে সামনে এনে দাঁড় করাচ্ছেন নেটিজেনরা। মৃত্যুর আগে স্বামী-স্ত্রীর পাল্টাপাল্টি রহস্যময় ফেসবুক পোস্ট এই সন্দেহ আরও জোরালো করেছে। 

ইকরার ঘনিষ্ঠজনদের মতে, এই ঘটনার সূত্রপাত এবং বর্তমান বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছেন তরুণ অভিনেত্রী ইফফাত আরা তিথি। বেশ কিছুদিন ধরেই গুঞ্জন ছিল যে, প্রেমে মজেছেন আলভী ও তিথি! আর এই গুঞ্জনে ফাটল ধরে ইকরার সংসারে।

নেটিজেনদের ক্ষোভের আগুনে ঘি ঢেলেছে মৃত্যুর ঠিক আগের দিন করা আলভীর একটি ফেসবুক পোস্ট। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) অভিনেত্রী তিথির জন্মদিন উপলক্ষে আলভী তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি শেয়ার করেন, যেখানে দুজনকে একটি গামছা জড়ানো অবস্থায় বেশ ঘনিষ্ঠ ভঙ্গিতে হাসিমুখে দেখা যায়। ক্যাপশনে আলভী লেখেন, ‌‘শুভ জন্মদিন নায়িকা। জীবনে আরও অনেক দূর যেতে হবে। তুমি আমার দেখা এই ইন্ডাস্ট্রির সবচেয়ে পরিশ্রমী কো-আর্টিস্ট ও পছন্দেরও। তোমার পরিশ্রম তোমাকে এগিয়ে নিয়ে যাবেই। সহজ-সরল ও সুন্দর হোক তোমার জীবন।’

তিথির জন্মদিনে ছবিটি শেয়ার করে শুভেচ্ছা জানান আলভী। ছবি: ফেসবুক থেকে নেওয়া

অন্যদিকে শোনা যাচ্ছে, নেপালে শুটিংয়ের কাজে আলভীর সঙ্গে তিথিও অবস্থান করছেন। পরনারীর সঙ্গে স্বামীর এমন প্রকাশ্য ঘনিষ্ঠতা এবং বন্দনা ইকরা মেনে নিতে পারেননি বলেই ধারণা করছেন ঘনিষ্ঠজনরা। শুধু তাই নয়, আলভী-ইকরার দাম্পত্য অশান্তির ইঙ্গিত মেলে মৃত্যুর ঠিক আগের দিন তাঁদের দুটি রহস্যময় পোস্টে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টা ১৩ মিনিটে আলভী তাঁর ফেসবুকে একটি স্ট্যাটাস দেন, যেখানে লেখা ছিল—‘ভুল করলে মাফ মিলে, কিন্তু মুক্তি মেলে না।’

আলভীর এই পোস্টের ঠিক কয়েক ঘণ্টা পর শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৫৬ মিনিটে ইকরা একটি হাস্যোজ্জ্বল ছবি দিয়ে ইংরেজিতে একটি ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাস দেন। সেখানে তিনি লেখেন, ‌‘কেউ একজন কারও পুরো জীবন ধ্বংস করে দেওয়ার পর নিজের মাত্র একটা দিন নষ্ট হওয়ার জন্য কাঁদছে... কান্নার চেয়েও এই পরিহাস আরও বেশি তীব্র।’

সামাজিকমাধ্যমে ইকরা ও আলভীর এমন ইঙ্গিতপূর্ণ পোস্ট থেকে নেটিজেনদের ধারণা, মৃত্যুর আগে এই দম্পতির মধ্যে মানসিক দূরত্ব ও তিক্ততা চরমে পৌঁছেছিল। যদিও স্ত্রীর মৃত্যুর খবর শুনে নেপাল থেকে এক আবেগঘন বার্তা দেন জাহের আলভী। ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘আমি বুঝতে পারছি না আমাদের সন্তান আর আমার কথা না ভেবে সে কেন এভাবে চলে গেল।’

অন্যদিকে, এই দুঃসংবাদে সামাজিকমাধ্যমের এক পোস্টে তিথি লিখেছেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইকরা এটা কী করলা! তুমি না অনেক স্ট্রং একটা মেয়ে বলতা! আর কী বলব, কিছু বলার ভাষা নাই। তাই বলে বাচ্চাটা এইভাবে তার মা-কে হারাবে! সারাজীবন বয়ে বেড়াবে এই কষ্ট! এখন একটা পরিবারের উপর দিয়ে কী যাবে সেটা বোঝার মতো বোধ সবার আছে। বাচ্চাটার সারাজীবন পড়ে আছে। বিভ্রান্তি না ছড়িয়ে একটু সহায় থাকার অনুরোধ করছি।’

জানা যায়, পুরো ঘটনা অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করছে পুলিশ। মিরপুরের পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান গণমাধ্যমে বলেন, ‘শুনেছি, তিনি একজন অভিনেতার স্ত্রী। দুপুর পৌনে ১২টায় গলায় দড়ি দেওয়া অবস্থায় তাঁকে উদ্ধার করে পরিবার। এরপর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে ডাক্তাররা তাঁকে মৃত ঘোষণা করেন। আমরা হাসপাতালে নেওয়ার পরই জানতে পারি।’ 

তিনি আরও জানান, ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে বাসার সিসি ক্যামেরার ফুটেজসহ অন্যান্য আলামত সংগ্রহ করা হচ্ছে। তদন্ত শেষেই এই আত্মহত্যার পেছনের প্রকৃত রহস্য এবং প্ররোচনার বিষয়টি আইনিভাবে জানা যাবে।

ফাইনাল নিয়ে নিজের অনুভূতি জানিয়ে জাহিদ হাসান বলেন, ‘এটা এমন একটি ম্যাচ, যেখানে যে কেউ জিততে পারে। দুই দলই দারুণ ফুটবল খেলছে। তবে আমার মনে হয়, আর্জেন্টিনা একটু এগিয়ে থাকবে। তাদের অভিজ্ঞতা, দলগত...
একসময় ‘কুচ কুচ হোতা হ্যায়’ সিনেমায় ছোট্ট অঞ্জলি চরিত্রে অভিনয় করে দর্শকের হৃদয় জয় করেছিলেন সানা সাঈদ। ১৯৯৮ সালে মুক্তি পাওয়া শাহরুখ খান ও কাজল অভিনীত সেই সিনেমার শিশুশিল্পী এবার প্রকাশ...
ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় মুখ জেনিফার উইনগেটকে ঘিরে ফের জোরালো হয়েছে বিয়ের গুঞ্জন। ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের দাবি, গত ১৬ জুলাই লন্ডনে ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে দীর্ঘদিনের সঙ্গী উইলিয়াম ইসমাইলের সঙ্গে...
বলিউড থেকে হলিউড—দুই ইন্ডাস্ট্রিতেই সমান দাপটের সঙ্গে কাজ করে নিজের অবস্থান তৈরি করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। অভিনয়ের পাশাপাশি ব্যবসা ও বিনিয়োগের মাধ্যমে গড়ে তুলেছেন বিশাল সম্পদের সাম্রাজ্য। আজ...
আয়কর আইন, ২০২৩-এর ধারা ১৪৭ অনুযায়ী কর কর্মকর্তারা ব্যবসা প্রতিষ্ঠানে প্রবেশ, পরিদর্শন ও আর্থিক নথি যাচাই করতে পারবেন বলে জানিয়েছে এনবিআর। বাধা দিলে আইনি ব্যবস্থা ও জরিমানার সতর্কতা দেওয়া হয়েছে।
বাইমাইল কাদের মার্কেট এলাকার ভাড়াটিয়া রমজানের বিয়ের অনুষ্ঠানে তার বেয়াই সাগর মদ  বলে ওই দুই যুবককে মিথানল পান করান। পরদিন সকাল থেকেই তারা অসুস্থ বোধ করলে স্থানীয় একটি ফার্মেসি থেকে ওষুধ সেবন করেন।...
যারা জুলাই চেতনাকে বিক্রি করে দেশে রাজনীতি করার চেষ্টা করছে, তারা বেশিদিন রাজনীতি করতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে জুলাই...
লক্ষ্মীপুরের রায়পুরের হায়দরগঞ্জ বাজার এলাকায় মাদ্রাসায় পড়তে আসা এক শিশুর মুখে বেত ঢুকিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। আর সেই নির্যাতনের দৃশ্য ভিডিও করে তিনি ফেসবুকে পোস্ট...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর