‘আমাকে কেউ ডাকে না, তাই অভিনয় তেমন করা হয় না’, আক্ষেপ করে বলেছিলেন শামস সুমন

আপডেট : ১৭ মার্চ ২০২৬, ০৯:২৬ পিএম

একসময় টিভি নাটকের জনপ্রিয় অভিনেতা শামস সুমন। মঞ্চ, ছোটপর্দা ও বড়পর্দা—সব জায়গাতেই ছিল তার সরব উপস্থিতি। তবে অনেক বছর ধরেই তিনি অভিনয় থেকে দূরে ছিলেন।

বছর কয়েক আগে নাটকে তার অনুপস্থিতি নিয়ে প্রশ্ন উঠলে তিনি বলেছিলেন, ‘আমাকে কেউ ডাকে না, তাই অভিনয় তেমন করা হয় না।’

এক সাক্ষাৎকারে তিনি জানান, অভিনয়ের প্রতি আগ্রহ থাকলেও কাজের সুযোগ পাননি। নিজের ব্যস্ততা প্রসঙ্গে বলেছিলেন, তিনি একটি ট্রেডিং ব্যবসার সঙ্গে যুক্ত আছেন। তবে তিনি কর্মরত ছিলেন রেডিও ভূমিতে স্টেশন চিফ হিসেবে।

অভিনয়ে না ডাকার কারণ ব্যাখ্যা করতে গিয়ে শামস সুমন বলেন, ‘মধ্যবয়সী শিল্পীদের চাহিদা কমে যাওয়াই এর একটি বড় কারণ। মাথায় টাক পড়লে হয়তো বাবা চরিত্রে ডাক পেতাম, কিন্তু সেটাও হয়নি। তার পরও কেউ ডাকলে আমি অভিনয় করি।’

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবৃত্তি সংগঠন ‘স্বনন’-এর সদস্য হিসেবে সাংস্কৃতিক অঙ্গনে পথচলা শুরু করেন তিনি। পরে নাটক ও চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকদের মনে জায়গা করে নেন।

তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে মন জানেনা মনের ঠিকানা, কক্সবাজারে কাকাতুয়া, চোখের দেখা, প্রিয়া তুমি সুখী হও, আয়না কাহিনী, বিদ্রোহী পদ্মা, জয়যাত্রা, নমুনাহ্যালো অমিত।

আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে কার্ডিয়াক অ্যারেস্টে আক্রান্ত হয়ে ল্যাবএইড হাসপাতালে মৃত্যুবরণ করেন এই অভিনেতা।

ভারতের রাজধানী দিল্লির রাজপথ রবিবার উত্তাল হয়ে ওঠে নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ ও শিক্ষাব্যবস্থার সংস্কারের দাবিতে আয়োজিত ‘চলো সংসদ’ কর্মসূচিকে কেন্দ্র করে। হাজার হাজার শিক্ষার্থীর...
বিশ্বকাপ ফুটবল ফাইনালে স্পেনের সামনে দাঁড়াতেই পারেনি আর্জেন্টিনা। নির্ধারিত ৯০ মিনিটে লিওনেল মেসিরা যেন পায়ে কোনো বলই পাননি! আর্জেন্টিনার এমন হারে মন ভেঙেছে লাখও সমর্থকের। এদিকে, প্রিয় দল হারতেই...
তাঁর বিশ্বখ্যাত চলচ্চিত্র ‘মিশন: ইম্পসিবল’র ইথান হান্ট চরিত্রটির মতোই এবার তাঁকে স্থানাঙ্ক হিসেবে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়াম নির্ধারণ করে দেওয়া হয়েছিল! নির্দিষ্ট একটি উদ্দেশ্যও ছিল—বিশ্বকাপ...
ফাইনাল নিয়ে নিজের অনুভূতি জানিয়ে জাহিদ হাসান বলেন, ‘এটা এমন একটি ম্যাচ, যেখানে যে কেউ জিততে পারে। দুই দলই দারুণ ফুটবল খেলছে। তবে আমার মনে হয়, আর্জেন্টিনা একটু এগিয়ে থাকবে। তাদের অভিজ্ঞতা, দলগত...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর