ঈদ এলেই বদলে যায় শরীফুল রাজের দিনযাপনের ছন্দও

আপডেট : ২৩ মার্চ ২০২৬, ০৩:২১ পিএম

ঈদ এলেই বদলে যায় শরীফুল রাজ–এর দিনযাপনের ছন্দও। মুক্তি পেয়েছে তার চলচ্চিত্র ‘বনলতা এক্সপ্রেস’। একদিকে সিনেমা মুক্তির উত্তেজনা, অন্যদিকে পরিবারের সঙ্গে সময় কাটানোর টান—দুটোর মাঝেই তৈরি হয় তার ঈদ।

ইনডিপেনডেন্ট টিভির ঈদ আয়োজন তারকা আড্ডায় এসে এ তারকা বললেন, ‘ঈদের দিনটা আসলে আমার জন্য শুরুই হয় খুব সিম্পলভাবে। আমি সকালবেলা ঘুম থেকে উঠে সেমাই দিয়ে দিনটা শুরু করতে পছন্দ করি। খুব বড় কোনো লিস্ট থাকে না আমার, বরং অল্প অল্প করে সারাদিন খেতে ভালো লাগে। মানে একবারে সব খেয়ে ফেলা আমার হয় না! সকাল, দুপুর, বিকেল, রাত—এভাবে অল্প করে খেতে পছন্দ করি।’

ঈদের ছবির জুটি রাজ ও সাবিলা নূর। ছবি: ইনডিপেনডেন্ট ডিজিটাল ‘ঈদের দিনটাতে একটা অন্যরকম এক্সাইটমেন্ট কাজ করে, বিশেষ করে যখন সিনেমা রিলিজ থাকে। তখন চেষ্টা করি দর্শকের সঙ্গে হলে বসে সিনেমাটা দেখার। সেই অভিজ্ঞতাটা আলাদা—দর্শকের রিয়্যাকশন, তাদের আনন্দ—এসব কাছ থেকে দেখাটা অনেক বড় ব্যাপার’—বললেন এই তারকা।

আর পরিবার? রাজ বললেন, ‘পরিবারের বিষয়টা একটু আলাদা আমার ক্ষেত্রে। আমার আব্বু-আম্মু সিলেটে থাকেন, তাই ঈদের দিনটা ঢাকায় কাজ বা সিনেমা নিয়ে কাটলেও এক-দুদিনের মধ্যেই সিলেটে চলে যাই। তখন পুরো সময়টা পরিবারের সঙ্গেই কাটানোর চেষ্টা করি। আসলে কাজ আর পরিবার—দুটোই ব্যালেন্স করে নিতে হয়। ঈদের সময়টায় ব্যস্ততা থাকলেও একটা শান্তির জায়গা থাকে, যেটা পরিবার থেকেই আসে। আর সিনেমা রিলিজ থাকলে সেই আনন্দটা আরও বেড়ে যায়। সব মিলিয়ে ঈদটা আমার কাছে কাজ আর ব্যক্তিগত জীবনের একটা সুন্দর মিশ্রণ।’

শ্রুতিলিখন: ওয়ালিউল বিশ্বাস

দীর্ঘদিন ধরে বাংলাদেশ বিমানের ফ্লাইটে প্রদর্শিত হচ্ছে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’। সম্প্রতি এই সিনেমা দুটি আর প্রদর্শন না করার সিদ্ধান্তের কথা সংশ্লিষ্ট পরিবেশক প্রতিষ্ঠানকে...
সমকালীন ঢাকাকে পটভূমি করে নির্মিত দ্য ডিফিকাল্ট ব্রাইড’র গল্প আবর্তিত হয়েছে জাইনীন নামের এক তরুণীকে ঘিরে, যে কিনা বিয়ের প্রস্তুতি ও সৌন্দর্যচর্চার নানা আচার-অনুষ্ঠানের মধ্যদিয়ে যেতে গিয়ে আবিষ্কার...
বাংলা সিনেমার সর্বকালের সবচেয়ে জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। কেয়ামত থেকে কেয়ামত সিনেমা দিয়ে রূপালি জগতে যাত্রা শুরু। মাত্র ২৫ বছর বয়সেই আকস্মিক মৃত্যুতে থমকে যায় সবকিছু। তিন দশক পরও এখনো ভক্তদের...
দীর্ঘ একদশক আগে হলিউডে আত্মপ্রকাশ। বিশ্বখ্যাত তারকা শিল্পীদের গানে মডেলিং। ২০১৫ সালে মার্কিন টিভি নেটওয়ার্ক এবিসি’র থ্রিলার সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয়। একে একে মার্কিন মুল্লুকে আরও কিছু...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর