এখনও বিয়ে করেনি লুবাবা, জানাল সরকার নির্ধারিত সময়েই হবে বিয়ে

আপডেট : ০১ এপ্রিল ২০২৬, ০৮:৪০ পিএম

বিয়ের গুঞ্জনের মাঝেই মুখ খুলল শিশুশিল্পী সিমরিন লুবাবা। সামাজিকমাধ্যমে নিজেই জানাল—বিয়ে নয়, হয়েছে বাগদান।

সম্প্রতি পবিত্র ওমরাহ পালন করতে সৌদি আরবে গিয়ে একটি ছবি পোস্ট করেছিল লুবাবা। সেই পোস্টের আধ্যাত্মিক ক্যাপশন ঘিরেই শুরু হয় তাঁর বিয়ের জোর গুঞ্জন। নেটিজেনদের অনেকেই ধরে নিয়েছিলেন, চুপিসারেই বিয়ে সেরে ফেলেছে এই শিল্পী। অনেকের মতে, বয়স ১৮ না হওয়ায় বাল্যবিবাহ হয়েছে তার। 

তবে সেই জল্পনার অবসান ঘটিয়ে ফেসবুকে নতুন এক পোস্টে লুবাবা স্পষ্ট করেন, বিষয়টি বিয়ে নয়। তাঁর ভাষায়,  ‘আমাদের দুই পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী ঘরোয়া পরিবেশে আমাদের বাগদান সম্পন্ন হয়েছে। বাংলাদেশ সরকারের আইন অনুযায়ী নির্ধারিত সময়ে আমাদের বিবাহ সম্পন্ন হবে, ইনশাআল্লাহ। আমরা সকলের কাছে দোয়া প্রার্থী।’

এ ছবিটি ফেসবুকে আজকে পোস্ট করেছে লুবাবা জানাল, পরিবারিকভাবে আনুষ্ঠানিক বাগদান সম্পন্ন হলেও বিয়ের জন্য এখনও অপেক্ষা করতে হবে। এর আগে তাঁর পোস্ট ঘিরে বয়স ও বিয়ে নিয়ে সামাজিকমাধ্যমে নানা আলোচনা-সমালোচনাও দেখা যায়।

প্রসঙ্গত, প্রয়াত অভিনেতা আবদুল কাদেরের নাতনি হিসেবে ছোটবেলাতেই শোবিজে পরিচিতি পায় লুবাবা। শিশুশিল্পী হিসেবে জনপ্রিয়তা পাওয়ার পর অভিনয় ও মডেলিংয়ে নিয়মিত ছিল সে। তবে গত বছরের শেষদিকে হঠাৎ করেই শোবিজ থেকে নিজেকে সরিয়ে নেওয়ার ঘোষণা দেয়। জানায়, ধর্মীয় জীবনধারার দিকেই মনোনিবেশ করতে চায় সে।

অপেক্ষার অবসান! ‘এটা আমাদেরই গল্প’র পর এবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। আজ (৭ অক্টোবর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশ পেয়েছে...
প্রাণে বাঁচলেন নুসরাত ভারুচা। ইন্দোনেশিয়ার বালিতে শুটিং চলাকালে মারাত্মক দুর্ঘটনার কবলে পড়েছেন এই বলিউড অভিনেত্রী। পরে স্থানীয় একটি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে। তবে কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে...
যাত্রাপালার রঙিন জীবনের ভেতর নানা টানাপোড়েন, আর গ্রামীণ পটভূমির প্রেম ও ক্ষমতার দ্বন্দ্বে নির্মিত হয়েছে ‘বকুলপুর সিজন ৩’। প্রতি শনি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় দীপ্ত টিভি, দীপ্ত প্লে ও দীপ্ত...
প্রথমবার মা হতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। তবে গতকাল দেশের একটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয় যে, পুত্রসন্তানের মা হয়েছেন তিনি! আর তা মুহূর্তের মধ্যে সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়লে ভক্তদের...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর