সত্যিই কি বিয়ে করল লুবাবা?

আপডেট : ০১ এপ্রিল ২০২৬, ০৮:৪২ পিএম

পবিত্র ওমরাহ পালনের উদ্দেশে সম্প্রতি সৌদি আরবে গেছে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর, অভিনেত্রী ও মডেল সিমরিন লুবাবা। সেখান থেকে মঙ্গলবার (৩১ মার্চ) সামাজিকমাধ্যমে একটি ছবি পোস্ট করে সে। আর সেই ছবির ক্যাপশন রীতিমতো তাঁর বিয়ের গুঞ্জন উসকে দিয়েছে!

ফেসবুক পোস্টে একটি অস্পষ্ট ছবি প্রকাশ করেছে লুবাবা। ক্যাপশনে লিখেছে, ‘আলহামদুলিল্লাহ। দুটি আত্মা, এক ক্বিবলা। দুনিয়া ও আখিরাতের জন্য। আল্লাহ আমাকে একজন দ্বীন শেখার সঙ্গী উপহার দিয়েছেন।’ 

লুবাবার এমন আধ্যাত্মিক ও ইঙ্গিতপূর্ণ পোস্ট দেখার পরই নেটিজেনরা ধরে নেন যে, সে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছে। যদিও ছবিতে বর বা কনে—কারও চেহারাই স্পষ্ট নয়। ফলে প্রকাশ্যে আসেনি পাত্রের পরিচয়! তবে সম্প্রতি কক্সবাজারের একটি রিসোর্টে পারিবারিক আবহে দেখা গিয়েছিল লুবাবাকে। সেখানে তাঁর পাশে দাঁড়ানো ছেলেটিই পাত্র বলে ধারণা করছেন নেটিজেনরা। কারও কারও দাবি, ‘লুবাবার বর একজন প্রবাসী আলেম। সম্প্রতি তাঁদের বিয়ে হয়েছে।’ তবে এসব তথ্য যাচাই করতে পারেনি ইনডিপেনডেন্ট ডিজিটাল।

লুবাবার পাশে দাঁড়ানো ছেলেটিই তাঁর বর বলে গুঞ্জন রয়েছে! ছবি: ফেসবুক থেকে নেওয়া

বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়লেও এ বিষয়ে লুবাবার পরিবারের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি। এদিকে, সামাজিকমাধ্যমে লুবাবার বয়স নিয়েও আলোচনা-সমালোচনা রয়েছে। অনেকে লুবাবার বিয়ের কথা শুনে বিস্ময় প্রকাশ করেছেন। তাঁদের ভাষ্য, ‘লুবাবার বয়স বড়জোর ১৫-১৬। এত অল্প বয়সে বিয়ে তো বাল্যবিবাহ।’

প্রসঙ্গত, প্রয়াত অভিনেতা আবদুল কাদেরের নাতনি হিসেবে খুব অল্প বয়সেই মিডিয়ায় পরিচিতি পায় সিমরিন লুবাবা। শিশুশিল্পী হিসেবে জনপ্রিয়তা পাওয়ার পর সে অভিনয় ও মডেলিং জগতে নিয়মিত ছিল। তবে গত বছরের শেষদিকে হঠাৎ করেই শোবিজ দুনিয়া থেকে নিজেকে সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়ে সবাইকে চমকে দেয় লুবাবা। 

তখন এ তারকা জানিয়েছিল, প্রকাশ্যে তাঁকে আর দেখা যাবে না এবং ধর্মীয় জীবনধারার দিকেই সে মনোনিবেশ করতে চায়। তাঁর মা-ও তখন জানিয়েছিলেন, লুবাবা নিজের জীবনযাপনে পরিবর্তন আনতে চাইছেন এবং ইসলামের পথে চলতে আগ্রহী।

বিয়ে করেছেন বলিউড অভিনেতা অর্জুন রামপাল ও দক্ষিণ আফ্রিকান মডেল গ্যাব্রিয়েলা দেমেত্রিয়াদেস। শুক্রবার গোয়ার মাপুসার সাব-রেজিস্ট্রার কার্যালয়ে আইনি প্রক্রিয়ায় বিয়ে নিবন্ধন করেন তারা। ৫৩ বছর বয়সী এই...
ব্যক্তিগত জীবন নিয়ে প্রায়শই আলোচনায় উঠে আসেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’খ্যাত আমির খান। তবে এবার তিনি যা করলেন, তাতে সামাজিকমাধ্যমে ট্রোল আর মিমের বন্যা! সম্প্রতি এক অনুষ্ঠানে প্রথমপক্ষের বড়ছেলে...
চুপিসারে বিয়ের পিঁড়িতে বসলেন জনপ্রিয় পপতারকা ডুয়া লিপা। দীর্ঘদিনের প্রেমিক ব্রিটিশ অভিনেতা ক্যালাম টার্নারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। রোববার (৩১ মে) লন্ডনের ওল্ড ম্যারিলবোন টাউন হলে এক...
গলায় মঙ্গলসূত্র, হাতে সবুজ চুড়ি— আর তাতেই শুরু তুমুল জল্পনা! চুপিসারে কি বিয়ে করে ফেললেন বলিউড অভিনেত্রী ও সাংসদ? সম্প্রতি ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, সাধারণ সালোয়ার-স্যুটে বেশ শান্ত লুকে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর