‘ওয়ান পিস’র ফাইনাল ভিলেন যা করল, তাতেই শেষ হলো সবচেয়ে শক্তিশালী ডেভিল ফ্রুট বিতর্ক!

আপডেট : ০১ এপ্রিল ২০২৬, ০৯:০৯ পিএম

‘ওয়ান পিস’-এ নতুন চ্যাপ্টার প্রকাশ হতেই যেন থেমে গেল ‘সবচেয়ে শক্তিশালী ডেভিল ফ্রুট’ নিয়ে দীর্ঘদিনের বিতর্ক! কারণ, ফাইনাল ভিলেন ইমু যা দেখালেন, তাতে ভক্তদের ধারণাই বদলে যাচ্ছে।

জনপ্রিয় জাপানি অ্যানিমে সিরিজ ওয়ান পিস-এর গল্প এখন পৌঁছে গেছে একদম চূড়ান্ত উত্তেজনার জায়গায়। অনেকদিন ধরেই স্রষ্টা এইচিরো ওদা ইঙ্গিত দিচ্ছিলেন, শেষ পর্যন্ত সবচেয়ে বড় হুমকি হয়ে উঠবেন রহস্যময় শাসক ইমু। আর এবার সেই ইমুই সরাসরি নামলেন ময়দানে।

এলবাফ আর্কে দেখা যায়, আগেরবার গোরোসেই লুফিকে থামাতে ব্যর্থ হওয়ার পর আর অপেক্ষা করেননি ইমু। নিজেই পরিস্থিতি সামলাতে এগিয়ে আসেন। তবে এবার তাঁর সামনে শুধু মাঙ্কি ডি. লুফি নন, সঙ্গে রয়েছেন শক্তিশালী লোকিও—যা লড়াইটিকে আরও কঠিন করে তুলেছে।

চ্যাপ্টার ১১৭৮-এ এক চমকপ্রদ দৃশ্যে ইমু বুঝতে পারেন, অন্যের শরীর দখল করে এই লড়াই জেতা সম্ভব নয়। এরপরই তিনি ভয়ংকর এক ছায়াময় রূপ ধারণ করেন, যা তাঁর প্রকৃত শক্তির আভাস দেয়। এই রূপ এবং ক্ষমতা দেখেই নতুন করে প্রশ্ন উঠেছে—ডেভিল ফ্রুটই কি সবকিছু, নাকি এর বাইরে আরও ভয়ংকর কিছু লুকিয়ে আছে?

ইমু এরপর ব্যবহার করেন ‘ডায়াবলিকাল কভেন্যান্ট’ নামের এক কৌশল, যেখানে বিপুল শক্তির বিনিময়ে দিতে হয় জীবনের অংশ। লক্ষ্য ছিল লুফি ও লোকিকে একে অপরের বিরুদ্ধে দাঁড় করানো। অতীতে এই কৌশল ব্যবহার করে রক্সকে নিজের দল থেকেই বিচ্ছিন্ন করেছিলেন তিনি।

কিন্তু এবার সেই ফাঁদে পা দেননি লুফি ও লোকি। বরং পাল্টা আক্রমণে লোকি ‘রাগনির নিফলহাইম’ ব্যবহার করে মুহূর্তেই ইমুকে আটকে ফেলেন। তবুও শেষ পর্যন্ত টেলিপোর্ট করে প্যাঙ্গেয়া ক্যাসেলে ফিরে যেতে সক্ষম হন ইমু।

সেখানে পৌঁছে ফাইভ এল্ডারদের জানিয়ে দেন—এবার তিনি নিজেই প্রাসাদ ছেড়ে বাইরে নামবেন। যা সিরিজের জন্য এক বড় টার্নিং পয়েন্ট, কারণ এর আগে কখনও সরাসরি মাঠে নামেননি এই রহস্যময় শাসক।

সব মিলিয়ে, ওয়ান পিস-এর এই নতুন মোড় শুধু গল্পকেই এগিয়ে নিচ্ছে না, বরং দীর্ঘদিনের ‘সবচেয়ে শক্তিশালী ডেভিল ফ্রুট’ বিতর্ককেও নতুন করে প্রশ্নের মুখে ফেলেছে। ফাইনাল ভিলেন ইমুর এই শক্তি দেখার পর এখন ভক্তদের একটাই প্রশ্ন—আসলে সবচেয়ে শক্তিশালী কে?

শিল্প-সংস্কৃতিতে সমৃদ্ধ বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ, বিকাশ এবং দেশ-বিদেশে তা যথাযথভাবে তুলে ধরার লক্ষ্যে ১৯৭৬ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) একটি জাতীয়...
ছোট পর্দাজুড়ে একবারও থাকছে ঈদের বিশেষ নাটক-টেলিছবির প্রাধান্য। রোমান্স, কমেডি, পারিবারিক গল্প থেকে শুরু করে ভিন্নধর্মী কনটেন্ট—সবই থাকছে এই আয়োজনে। ঈদের তৃতীয় দিনে বিভিন্ন চ্যানেলে প্রচারিত...
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন আজ। একই দিনটি আবার বাংলা চলচ্চিত্রের এক অমলিন নাম মান্নার মৃত্যুবার্ষিকী। ২০০৮...
২০২৫ সালটি বাংলাদেশের বিনোদন ও সংস্কৃতি জগতের জন্য এক বিষাদময় অধ্যায় হয়ে থাকবে। এই বছর আমরা হারিয়েছি এমন কিছু নক্ষত্রকে, যারা তাদের মেধা ও সৃজনশীলতা দিয়ে আমাদের সংস্কৃতিকে সমৃদ্ধ করেছিলেন।...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর