‘নতুন কুঁড়ি’র রেজিস্ট্রেশন শুরু ১ অক্টোবর

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৭ পিএম

শিল্প-সংস্কৃতিতে সমৃদ্ধ বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ, বিকাশ এবং দেশ-বিদেশে তা যথাযথভাবে তুলে ধরার লক্ষ্যে ১৯৭৬ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) একটি জাতীয় পর্যায়ের প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা শুরু করার নির্দেশনা প্রদান করেন। সেই নির্দেশনার আলোকে কবি গোলাম মোস্তফা রচিত বিখ্যাত কবিতা ‘কিশোর’-এর পঙক্তি ‘আমরা নতুন, আমরা কুঁড়ি নিখিল বন নন্দনে’-কে সূচনা সংগীত হিসেবে গ্রহণ করে এই রাষ্ট্রীয় চ্যানেলে যাত্রা শুরু হয় শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণের ঐতিহ্যবাহী অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি’র।
 
তবে অজ্ঞাত কারণে দীর্ঘদিন অনুষ্ঠানটি বন্ধ থাকার পর ২০২৫ সালে ‘নতুন কুঁড়ি ২০২৫’ পুনরায় আয়োজন করা হলে দেশব্যাপী ব্যাপক সাড়া পড়ে এবং শিশু-কিশোর ও অভিভাবকদের মধ্যে নতুন উদ্দীপনা ও প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এবার ‘নতুন কুঁড়ি ২০২৬’ শীর্ষক প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনা গ্রহণ করেছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিটিভি কর্তৃপক্ষ জানিয়েছে, আগামীকাল ১ অক্টোবর থেকে শুরু হয়ে ৩১ অক্টোবর পর্যন্ত নতুন কুঁড়ি’র আবেদন অনলাইন ও অফলাইনে গ্রহণ করা হবে। 

এ প্রতিযোগিতার জন্য পুরো দেশকে ১৮টি অঞ্চলে ভাগ করে আঞ্চলিক বাছাই এবং ৮টি বিভাগে ভাগ করে বিভাগীয় বাছাই চলবে। বিভাগীয় বাছাইয়ে উত্তীর্ণ প্রতিযোগীরা চূড়ান্ত বাছাইয়ে (সেরা ১০) অংশ নেওয়ার পর শুধু বিজয়ীরা ফাইনাল প্রতিযোগিতায় লড়াই করবে। চূড়ান্ত বাছাই (সেরা ১০) ও ফাইনাল প্রতিযোগিতা ঢাকা কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

অভিনয়, আবৃত্তি, গল্প বলা, উপস্থিত বক্তৃতা, সাধারণ নৃত্য, লোকনৃত্য, উচ্চাঙ্গনৃত্য, দলীয়নৃত্য, ছড়াগান (শুধু ‘ক’ শাখার জন্য), দেশাত্মবোধক গান, আধুনিক গান, নজরুলসংগীত, নজরুলসংগীত (দলীয়), রবীন্দ্রসংগীত, লোকসংগীত, যন্ত্রসংগীত, হামদ-নাত ও ক্বিরাত এই ১৮টি বিষয়ে ‘ক’ ও ‘খ’ শাখায় প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। 

‘ক’ শাখার প্রতিযোগীদের (ছেলে-মেয়ে) বয়সসীমা ৬ থেকে ১১-এর নিচে হতে হবে এবং ‘খ’ শাখার ক্ষেত্রে ১১ থেকে ১৫ বছরের মধ্যে নির্ধারণ করা হয়েছে। এ ছাড়াও ক্বিরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে একটি শাখায়, যেখানে অংশগ্রহণকারীদের বয়সসীমা ১২ থেকে অনূর্ধ্ব ১৭ বছর পর্যন্ত নির্ধারিত থাকবে। ক্বিরাত প্রতিযোগিতাটি বিভাগীয় ও ফাইনাল—এই দুই পর্বে অনুষ্ঠিত হবে। 

প্রত্যেক আবেদনকারী অনলাইন অথবা অফলাইন—যেকোনো একটি পদ্ধতিতে সর্বোচ্চ ৩টি একক বিষয়ে কিংবা দলীয়সহ সর্বোচ্চ ৪টি বিষয়ে অংশগ্রহণের জন্য আবেদন করতে পারবে।
বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও নতুন কুঁড়ির ওয়েবসাইটে (www.btv.gov.bd ও www.notunkuri.gov.bd) এ বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে।

আবারও চলচ্চিত্রের গানে পাওয়া গেল গীতিকার, অভিনেতা ও নির্মাতা মারজুক রাসেলকে। ইয়ামিন ইলান পরিচালিত ‘ঝামেলা’ সিনেমায় ব্যবহার করা হচ্ছে তাঁর লেখা ও সুর করা জনপ্রিয় গান ‘সদরঘাটের পান’। গানটিতে কণ্ঠ...
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রতি শ্রদ্ধা জানিয়ে চতুর্থ মৌসুম শুরু করল ‘কোক স্টুডিও বাংলা’। নজরুলের জন্মবার্ষিকী উপলক্ষে ২৫ মে’র আগেই প্রকাশ করা হয়েছে বিশেষ উদ্বোধনী গান ‘রুম ঝুম’। মূলত...
নির্মাতা মেজবাউর রহমান সুমনের ‘হাওয়া’র সাফল্যের পেছনে অন্যতম অবদান রেখেছিল সিনেমাটির গান। মুক্তির আগে হাশিম মাহমুদের ‘সাদা সাদা কালা কালা’, বাসুদেব দাস বাউলের ‘আটটা বাজে দেরি করিস না’ ও মেঘদলের...
শাকিবিয়ানদের দীর্ঘ প্রতীক্ষার অবসান! প্রকাশ্যে এল ঢাকাই সুপারস্টার শাকিব খানের আসন্ন সিনেমা ‘রকস্টার’-এর প্রথম গান ‘পিরিতি’। সামাজিকমাধ্যমে প্রথমে একটি লুক প্রকাশের পর থেকেই ভক্তদের মধ্যে গানটির...
পর্তুগিজ ফেডারেশন ব্যাখ্যা দিলেও সেটা খুব বেশি আশাবাদী করতে পারছে না ফুটবল অঙ্গনকে। দেশটির অনেক সংবাদমাধ্যম জানিয়েছে, রোনালদোকে ঘিরে পরিস্থিতি বেশ উত্তপ্ত হয়ে উঠেছে। আর এই অস্বস্তিকর পরিস্থিতি...
আগামী স্থানীয় নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক বিএনপি নেবে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ বুধবার কুড়িগ্রামে একদিনের সফরের শুরুতে সার্কিট হাউজে...
রাজধানীর মিরপুর ১০ নম্বরে হকার ও পুলিশের সংঘর্ষে রণক্ষেত্র পরিণত হয়েছে পুরো এলাকা। ফুটপাতে সিটি করপোরেশনের উচ্ছেদ অভিযান ঘিরে গাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ কোনো নিষিদ্ধ বই নয় মন্তব্য করে এই বই বিক্রির নিন্দা জানিয়েছেন সাবেক অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। মঙ্গলবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক...
লোডিং...

এলাকার খবর