ফেসবুকে সাদা চুলের বিপাশা ও গ্ল্যামারাস জয়াকে নিয়ে তুলনা, যা উত্তর দিলেন বিপাশা

আপডেট : ০৭ এপ্রিল ২০২৬, ০৯:৫৭ পিএম

সোশ্যাল মিডিয়ায় তারকাদের নিয়ে তুলনা-সমালোচনা যেন এখন নিত্যদিনের ঘটনা। বিশেষ করে বিপাশা হায়াৎ ও জয়া আহসানকে ঘিরে সৌন্দর্য তুলনার বিষয়টি প্রায়ই উঠে আসে আলোচনায়। তবে এ প্রসঙ্গে বেশ ভিন্নধর্মী ও পরিণত দৃষ্টিভঙ্গি তুলে ধরলেন বিপাশা।

রুম্মান রশীদ খানের সঞ্চালনায় এক বিশেষ অনুষ্ঠানে ব্যক্তিগত জীবন ও ক্যারিয়ার নিয়ে খোলামেলা কথা বলেন এই অভিনেত্রী—যার অনেক কিছুই আগে শোনা যায়নি।

তুলনার প্রসঙ্গে বিপাশা বলেন, ‘বিষয়টি একপাক্ষিকভাবে দেখার সুযোগ নেই।’ তাঁর মতে, ‘একদিকে যেমন এতে মানুষের সময় ও এনার্জি অপচয় হচ্ছে, অন্যদিকে এটাও সত্য—তারা দুজনই দর্শকের কাছে গুরুত্বপূর্ণ বলেই এমন আলোচনা হয়। অর্থাৎ ভালোবাসা ও আগ্রহ থেকেই মানুষ এ ধরনের তুলনায় যায়।’

তবে এই প্রবণতাকে খুব ইতিবাচকভাবে দেখেন না তিনি। বিপাশার ভাষায়, ‘সোশ্যাল মিডিয়ায় মন্তব্য বা স্ট্যাটাস লিখতে যে সময় ব্যয় করা হয়, সেই সময়টা মানুষ চাইলে নিজের উন্নয়নে কাজে লাগাতে পারে। বই পড়া, লেখালেখি বা নিজের দক্ষতা বাড়ানোর মতো কাজ করলে ব্যক্তি ও সমাজ—দুটোই উপকৃত হতো।’

বর্তমানে অভিনয়ে খুব বেশি সক্রিয় না থাকলেও চিত্রকলায় বেশ মনোযোগী বিপাশা হায়াৎ। আন্তর্জাতিক অঙ্গনেও রয়েছে তাঁর উল্লেখযোগ্য সাফল্য। তবে অভিনয়কে বিদায় জানাননি তিনি। বরং এখন এমন চরিত্রেই ফিরতে চান, যেখানে শারীরিক ও মানসিকভাবে নিজেকে ভেঙে নতুনভাবে গড়ার সুযোগ থাকবে।

অপেক্ষার অবসান! ‘এটা আমাদেরই গল্প’র পর এবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। আজ (৭ অক্টোবর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশ পেয়েছে...
প্রাণে বাঁচলেন নুসরাত ভারুচা। ইন্দোনেশিয়ার বালিতে শুটিং চলাকালে মারাত্মক দুর্ঘটনার কবলে পড়েছেন এই বলিউড অভিনেত্রী। পরে স্থানীয় একটি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে। তবে কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে...
প্রথমবার মা হতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। তবে গতকাল দেশের একটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয় যে, পুত্রসন্তানের মা হয়েছেন তিনি! আর তা মুহূর্তের মধ্যে সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়লে ভক্তদের...
ফ্রান্সের রাজধানী প্যারিসের ‘হোটেল দ্য পোরতালেস’-এ ২০১৬ সালে অস্ত্রের মুখে কোটি টাকার গহনা ডাকাতির ঘটনায় মার্কিন তারকা কিম কার্দাশিয়ানকে ১৪২ টাকা (১ ইউরো) ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির...
ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় সারা দেশে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৩৪৮ জনে। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
হামের উপসর্গ নিয়ে রোববার ৭ শিশুর মৃত্যু হয়েছে। এতে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ১ হাজার ১৯৬ জনে। একদিনে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৩১৯ জন রোগী। 
সৌদি আরবের মক্কায় দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে জানতে ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়াহকে ডেকে বিস্তারিত ব্যাখ্যা জানতে চেয়েছে বাংলাদেশ। 
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‌‘অন্যায়, অত্যাচার, অসততা ও নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়ানো ও এসবকে পরাজিত করাই দুর্গাপূজার মূল দর্শন।’ আজ রোববার শারদীয় দুর্গোৎসব ও বিজয়া দশমী...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর