‘নারীদের জন্য সুস্থ রাজনৈতিক পরিবেশের ব্যবস্থা করে দিতে পারছে না কেউই’

আপডেট : ২৩ এপ্রিল ২০২৬, ১২:৪৯ পিএম

রাজনীতির মঞ্চে পা রেখেছেন জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহের মধ্যদিয়ে আলোচনায় এসেছেন তিনি। যদিও শেষপর্যন্ত দল তাঁর ওপর আস্থা রাখেনি। তবে তিনি যে বিএনপির রাজনীতির সঙ্গেই থাকছেন—এ কথা স্পষ্টভাবেই জানিয়েছেন। অন্যদিকে, একজন অভিনেত্রী কিংবা নারী হয়ে কেন তিনি রাজনীতিতে যোগ দিয়েছেন—তা নিয়েও নেটিজেনদের আলোচনা-সমালোচনার শেষ নেই! এবার রাজনীতিতে যোগ দেওয়ার বেশকিছু কারণ জানালেন চমক নিজেই।

বুধবার (২২ এপ্রিল) দিবাগত রাতে সামাজিকমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে একটি দীর্ঘ পোস্ট দেন অভিনেত্রী। যেখানে তিনি রাজনীতিতে কেন এলেন? দেশের জন্য কাজ করতে চাইলে কি শুধু রাজনীতিই করতে হবে—এমন সব প্রশ্নের জবাব দিয়েছেন।

রাজনীতিতে যোগ দেওয়ার পেছনে বেশকিছু কারণ উল্লেখ করেছেন চমক। তিনি বলেন, ‘দেশের সব ভালো মানুষ যদি এটা চিন্তা করে বসে থাকে যে, রাজনীতি নোংরা লোকের কাজ, তাহলে কোনোদিনই রাজনীতির প্রেক্ষাপট বদলাবে না। ফলে দেশও বদলাবে না।’

অভিনেত্রী বলেন, ‘আপনারা যত ভালো লোকদের নিরুৎসাহিত করবেন রাজনীতিতে আসতে, ততই দুষ্টু লোকরা সুযোগ পাবে। এই দুষ্টু লোকগুলোই অবস্থান নষ্টের ভয়ে এবং দুর্নীতি বন্ধ হয়ে যাওয়ার ভয়ে, তাদের পোষ্য কুকুরগুলোকে লেলিয়ে দেয়, যাতে তারা ওই ভালো লোকগুলোকে আজেবাজে কথা বলে, নিরুৎসাহিত করতে পারে।’

দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার স্মরণে আয়োজিত এক শোকসভায় চমক। ছবি: ফেসবুক থেকে নেওয়া

রাজনীতি দেশসেবার সবচেয়ে বড় প্ল্যাটফর্ম—এমনটা উল্লেখ করে চমক বলেন, ‘দেশের জন্য কাজ করতে হলে যেমন রাজনীতিই করতে হবে—এমন কোনো কথা নেই, তেমনি এটাও সত্যি রাজনীতিই দেশের সেবা করার সবচেয়ে বড় প্ল্যাটফর্ম। তাই ভালো মানুষগুলো যত এই প্ল্যাটফর্ম থেকে দূরে থাকবে নোংরামির ভয়ে, ততই দেশের ক্ষতি হবে।’

সংরক্ষিত আসনে মনোনয়ন ফরম সংগ্রহের পরই এই অভিনেত্রী জানিয়েছিলেন যে, নারী অধিকার নিয়ে তিনি কাজ করতে চান। এবার রাজনীতিতে আসার কারণ জানাতে গিয়েও তিনি বিষয়টি অবতারণা করেন। 

চমক বলেন, ‘দেশের জনসংখ্যার একটি বড় অংশ নারী। সেক্ষেত্রে ন্যূনতম ৩০% নারী সদস্য সংসদে উপস্থিত থাকা প্রয়োজন, যা এখন ১০ শতাংশও নেই। এই দেশের নারী উন্নয়ন তথাপি দেশের উন্নয়নের জন্য নারীদের সক্রিয় উপস্থিতি আরও প্রয়োজন। কিন্তু নতুন নারীদের একটা সুস্থ রাজনৈতিক পরিবেশের ব্যবস্থা করে দিতে পারছে না কেউই! যে ক’জন নারী রাজনীতি করতে পারছেন, তাদের বেশিরভাগই রাজনৈতিক কিংবা প্রভাবশালী পরিবার থেকে এসেছেন বলেই কাজ করতে পারছেন। কিন্তু যাঁরা বহিরাগত কিংবা নতুন—তাঁরা রাজনীতি করতে নামলেই, তাদেরকে পতিতা ট্যাগ লাগিয়ে, তাদের সামাজিক ও পারিবারিকভাবে হেয় করছে কিছু অসৎ লোক।’
 
অভিনেত্রীর মতে, এভাবে চলতে থাকলে দেশের ভালো, শিক্ষিত ও সৎ মানুষগুলো রাজনীতিতে যোগ দেওয়ার আগ্রহ হারিয়ে ফেলবে। দেশও ধীরে ধীরে তলিয়ে যাবে অন্ধকারে। সবশেষে তিনি বলেন, ‘এই কারণেই দেশের সামগ্রিক অবস্থা, বিশ্বাস, নারী সুরক্ষা, ক্ষমতায়ন ও অনুপ্রেরণার জন্য আমি রাজনীতিতে অংশগ্রহণ করতে এসেছি।’

অপেক্ষার অবসান! ‘এটা আমাদেরই গল্প’র পর এবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। আজ (৭ অক্টোবর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশ পেয়েছে...
প্রাণে বাঁচলেন নুসরাত ভারুচা। ইন্দোনেশিয়ার বালিতে শুটিং চলাকালে মারাত্মক দুর্ঘটনার কবলে পড়েছেন এই বলিউড অভিনেত্রী। পরে স্থানীয় একটি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে। তবে কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে...
প্রথমবার মা হতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। তবে গতকাল দেশের একটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয় যে, পুত্রসন্তানের মা হয়েছেন তিনি! আর তা মুহূর্তের মধ্যে সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়লে ভক্তদের...
ফ্রান্সের রাজধানী প্যারিসের ‘হোটেল দ্য পোরতালেস’-এ ২০১৬ সালে অস্ত্রের মুখে কোটি টাকার গহনা ডাকাতির ঘটনায় মার্কিন তারকা কিম কার্দাশিয়ানকে ১৪২ টাকা (১ ইউরো) ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর