মাইক্রো ড্রামা সিরিজ ‘সিলভার সাদিয়া’, প্রতি পর্ব ৩ মিনিটের

আপডেট : ১১ মে ২০২৬, ০৩:৩৪ পিএম

দেশে প্রথমবারের মতো নির্মিত হয়েছে মাইক্রো ড্রামা সিরিজ। মাত্র তিন মিনিট দৈর্ঘ্যের প্রতিটি পর্ব নিয়ে তৈরি এই সিরিজের নাম ‘সিলভার সাদিয়া’। মোবাইল-ফার্স্ট দর্শকদের কথা মাথায় রেখে এটি নির্মিত হয়েছে সম্পূর্ণ ভার্টিক্যাল ফরম্যাটে।

সিরিজটির নামভূমিকায় অভিনয় করেছেন সাদিয়া আয়মান। আরও অভিনয় করেছেন অ্যালেন শুভ্র, ফারজানা ছবি ও কামরুজ্জামান তপু। বিশেষ একটি চরিত্রে দেখা যাবে কনটেন্ট ক্রিয়েটর ‘রাফসান দ্য ছোটভাই’-কে। খুব শিগগিরই ইউটিউবে মুক্তি পাবে সিরিজটি।

‘সিলভার সাদিয়া’র গল্প আবর্তিত হয়েছে এক নিম্নমধ্যবিত্ত পরিবারের মাদ্রাসাছাত্রীকে ঘিরে। গোপনে গেমিংয়ের প্রতি আগ্রহ তৈরি হয় তার। মায়ের নীরব সমর্থনে একসময় ইউটিউবে লাইভস্ট্রিম শুরু করে সে। ধীরে ধীরে তৈরি হয় নিজস্ব দর্শকগোষ্ঠী। তবে বিষয়টি বাবার সামনে প্রকাশ পেলে শুরু হয় বাবা-মেয়ের দ্বন্দ্ব। পরিবার, দূরত্ব আর নিজের পরিচয় খুঁজে পাওয়ার গল্প নিয়েই এগিয়েছে সিরিজটির কাহিনি।

সিরিজটি পরিচালনা করেছেন মিরাজ হোসেন। তিনি জানান, বাংলাদেশে এ ধরনের মাইক্রো ড্রামা সিরিজ এবারই প্রথম নির্মিত হয়েছে। নতুন এই ফরম্যাট দর্শকদের ভালো লাগবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

প্রভা মনে করেন, শিল্পী পরিচয় কখনও লজ্জার বিষয় হতে পারে না। বরং যে পরিচয় একজন মানুষকে সম্মান, যশ, খ্যাতি, অর্থ ও মানুষের ভালোবাসা এনে দিয়েছে, সেই পরিচয়ের প্রতি শ্রদ্ধাশীল থাকা উচিত। সোমবার (৩১...
এবারের গল্পে যুক্ত হয়েছে সম্পূর্ণ নতুন এক মাত্রা। দর্শকদের জন্য সবচেয়ে বড় সারপ্রাইজ হলো বিশেষ অতিথি! ব্যাচেলরদের দৈনন্দিন চরম পাগলামির মাঝে এবার প্রবেশ করছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য...
জীবনের নতুন অধ্যায়ে পা রেখেছেন জনপ্রিয় অভিনেত্রী তমা মির্জা। মাস তিনেক ধরে একটি বেসরকারি ব্যাংকে চাকরি করছেন তিনি। অভিনয়ের পাশাপাশি তাঁর এই চাকরির খবর প্রকাশ্যে আসতেই আলোচনায় জাতীয় চলচ্চিত্র...
অনন্ত ভালোবাসা’র তুর্কি নাম ‘কারা সেভদা’। এটি একটি রোমান্টিক ধারাবাহিক, যার মূল বিষয়বস্তু হচ্ছে শ্রেণিবৈষম্যের ভেতর গড়ে ওঠা এক গভীর, কিন্তু করুণ প্রেম। জানা যায়, দীপ্ত টিভিতে সিরিজটি প্রচার হচ্ছে...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর