এবার ৭ গোল দিল তৌসিফের আর্জেন্টিনা!

আপডেট : ২০ জুন ২০২৬, ০১:১৫ পিএম

ফুটবলপ্রেমী দর্শকদের আলোচনার কেন্দ্রে ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব! কোনো নাটক কিংবা অভিনয় নয়, বরং একটি প্রীতি ফুটবল ম্যাচের ফলাফল প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো ভাইরাল তিনি।

শুক্রবার (১৯ জুন) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দেন তৌসিফ। ক্যাপশনে তিনি লেখেন, ‘চূড়ান্ত স্কোর: আর্জেন্টিনা ৭ - ২ ব্রাজিল।’

এই পোস্টে দুটি ছবিও শেয়ার করেছেন অভিনেতা। একটি ছবিতে দেখা যায়, আর্জেন্টিনার আকাশি-সাদা জার্সিতে একটি দল, যেখানে তৌসিফ নিজেও রয়েছেন। অন্য ছবিতে রয়েছে ব্রাজিলের হলুদ-সবুজ জার্সি পরা প্রতিপক্ষ দল। 

জার্সি গায়ে ব্রাজিল সমর্থকদের দল। ছবি: ফেসবুক থেকে নেওয়া

ছবি ও পোস্ট দেখে সহজেই বোঝা যায় যে, এই দুই দলের মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। আর সেই ম্যাচেই ব্রাজিলকে ৭-২ গোলের বড় ব্যবধানে হারিয়েছে তৌসিফদের আর্জেন্টিনা।

পোস্টটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া পড়ে। বিশেষ করে অনেক আর্জেন্টিনা সমর্থক ২০১৪ বিশ্বকাপে ব্রাজিলের ঘরের মাঠে জার্মানির কাছে ৭-১ গোলে হেরে যাওয়ার স্মৃতি টেনে এনে নানা ধরনের রসিকতা করছেন। কেউ কেউ লিখেছেন, ‘৭ সংখ্যাটা যেন ব্রাজিলের জন্য অভিশাপ!’

মন্তব্যের ঘরে তৌসিফ নিজেও মজার ছলে লিখেছেন, ‘আমি মজা করছি না, আসলেই ৭-২ গোলে হেরেছে ব্রাজিল।’ তাঁর এই হালকা মেজাজের পোস্টে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের চিরচেনা খুনসুটির নতুন মাত্রা পেয়েছে!

বিশ্বের অন্যতম জনপ্রিয় মার্কিন টিভি সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এ অভিনয় করে খ্যাতি অর্জন করা মার্কিন অভিনেতা আরজে মিটি মারা গেছেন। পর্দায় ক্যান্সার আক্রান্ত এক স্কুল শিক্ষক থেকে মাদক উৎপাদন ও বিপণনে...
ভারতীয় চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা  নানা পাটেকর মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকালে গোয়ায় নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
অপেক্ষার অবসান! ‘এটা আমাদেরই গল্প’র পর এবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। আজ (৭ অক্টোবর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশ পেয়েছে...
১০২ ডিগ্রি জ্বরে আক্রান্ত স্ত্রীর কাছে রাত ৪টার দিকে পরোটা-মাংস খাওয়ার আবদার এবং তা বানিয়ে খাওয়ানোর ঘটনাকে ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন অভিনেতা মুকিত জাকারিয়া।...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর