পরিবারের মধ্যে ভিন্ন ভিন্ন দলের সমর্থক, আসছে ‘আমাদের বিশ্বকাপ’

আপডেট : ০২ জুলাই ২০২৬, ০৫:০২ পিএম

ফুটবল বিশ্বকাপ মানেই বিশ্বজুড়ে উন্মাদনা। প্রিয় দলের সমর্থনে পতাকা ওড়ানো, জার্সি পরা থেকে শুরু করে বন্ধু-বান্ধবের সঙ্গে তর্ক-বিতর্ক—সব মিলিয়ে এক উৎসবের আমেজে মেতে ওঠেন ফুটবলপ্রেমীরা। বিশ্বকাপ এলে বাংলাদেশে যেন এই উন্মাদনা আরও কয়েকগুণ বেড়ে যায়। বিশেষ করে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের আবেগ-উচ্ছ্বাসে তৈরি হয় অন্যরকম এক আবহ। এবার বিশ্বকাপের উন্মাদনা, পারিবারিক খুনসুটি এবং পাড়া-মহল্লার মজার সব ঘটনাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে নাটক ‘আমাদের বিশ্বকাপ’। 

নাটকটি পরিচালনা করেছেন মহিদুল মহিম। গল্পে উঠে এসেছে একটি পরিবারের সদস্যদের ভিন্ন ভিন্ন দলের সমর্থক হওয়ার কারণে তৈরি হওয়া নানা হাস্যরস, তর্ক-বিতর্ক এবং মজার পরিস্থিতি। শুধু পরিবার নয়, পাড়া-মহল্লাজুড়েও বিশ্বকাপকে ঘিরে বাড়াবাড়ি, উন্মাদনা এবং বিচিত্র সব ঘটনার প্রতিফলন দেখা যাবে।

আমাদের বিশ্বকাপ’র একটি দৃশ্যে ইরফান ও সুনেরাহ। ছবি: ফেসবুক থেকে নেওয়া

মহিদুল মহিম বলেন, ‌‘নাটকটির শুটিং হয়েছে ঢাকার বিভিন্ন লোকেশনে। বড় পরিসরে কাজটি করার চেষ্টা করেছি। সময়ের জনপ্রিয় শিল্পীদের নিয়ে এমন একটি গল্প তুলে ধরতে চেয়েছি, যেখানে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা এবং পারিবারিক ঘটনাগুলো বাস্তবসম্মতভাবে ফুটে উঠবে। প্রচণ্ড রোদ ও গরমের মধ্যে শুটিং করতে হয়েছে, তবে পুরো টিম আন্তরিকতার সঙ্গে কাজ করেছে। এজন্য সবার প্রতি আমি কৃতজ্ঞ।’

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, সুনেহরা বিনতে কামাল, নাদের চৌধুরী, মুনিরা আক্তার মিঠু, দীপা খন্দকার, শরাফ আহমেদ জীবন, সাইদুর রহমান পাভেল, মুকিত জাকারিয়াসহ আরও অনেকে।

সব ঠিক থাকলে, আমাদের বিশ্বকাপ নাটকটি আজ সন্ধ্যা ৭টায় জাগো এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

বিশ্বের অন্যতম জনপ্রিয় মার্কিন টিভি সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এ অভিনয় করে খ্যাতি অর্জন করা মার্কিন অভিনেতা আরজে মিটি মারা গেছেন। পর্দায় ক্যান্সার আক্রান্ত এক স্কুল শিক্ষক থেকে মাদক উৎপাদন ও বিপণনে...
ভারতীয় চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা  নানা পাটেকর মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকালে গোয়ায় নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
অপেক্ষার অবসান! ‘এটা আমাদেরই গল্প’র পর এবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। আজ (৭ অক্টোবর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশ পেয়েছে...
১০২ ডিগ্রি জ্বরে আক্রান্ত স্ত্রীর কাছে রাত ৪টার দিকে পরোটা-মাংস খাওয়ার আবদার এবং তা বানিয়ে খাওয়ানোর ঘটনাকে ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন অভিনেতা মুকিত জাকারিয়া।...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর