বিশ্বকাপ ফুটবল নিয়ে ইত্যাদির সংকলিত পর্ব

আপডেট : ০২ জুলাই ২০২৬, ০১:৩৫ পিএম

চাঁপাইনবাবগঞ্জের আম্রকানন শুধু প্রকৃতির অপার সৌন্দর্যেই ঘেরা নয়, বরং সেখানে জড়িয়ে রয়েছে ইতিহাসের নানা গুরুত্বপূর্ণ অধ্যায়। গৌড়-সুলতানী আমলে সেই প্রাচীন বরেন্দ্র অঞ্চল যতটা গৌরবের চরম শিখরে উন্নীত হয়েছিল, তা যুগে যুগে আরও সমৃদ্ধ হয়েছে নানা ঐতিহাসিক নিদর্শন ও প্রত্নসম্পদে। প্রায় এক দশক আগে, তথা ২০১৬ সালের বৈশাখে সেখানকার হর্টিকালচার সেন্টারের আম্রকাননে ধারণ করা হয়েছিল ইত্যাদির এই বিশেষ পর্ব। 
 
আগামীকাল শুক্রবার রাত ৮টার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রচার হবে সেই বিশেষ পর্বের কিছু অংশ। পাশাপাশি অন্যান্য পর্ব থেকেও চমৎকার সব অংশ নিয়ে সাজানো হয়েছে ইত্যাদির এই সংকলিত পর্ব। যেহেতু বিশ্বজুড়ে এখন ফুটবল বিশ্বকাপের উন্মাদনা, তাই বিশ্বকাপ ফুটবল নিয়ে অতীতের বিভিন্ন আকর্ষণীয় ও তথ্যবহুল পর্বের চমৎকার সব অংশ দিয়ে এবারের সংকলিত পর্বটি সাজানো হয়েছে।

প্রায় শতাধিক নৃত্যশিল্পীর অংশগ্রহণে ইত্যাদির এবারের পর্বে রয়েছে একটি জমজমাট নৃত্য। ছবি: ফাগুন অডিও ভিশন

বিষয়-বৈচিত্র্যে ভরপুর ইত্যাদির এই পর্বে রয়েছে বেশকিছু মানবিক ও শিক্ষামূলক প্রতিবেদন। এর মধ্যে অনুষ্ঠান ধারণস্থান চাঁপাইনবাবগঞ্জ এবং সেই অঞ্চলের বিখ্যাত ‘আম’ নিয়ে রয়েছে দুটি তথ্যবহুল প্রতিবেদন। এ ছাড়াও রয়েছে ফজলে রাব্বী রবিন নামে এক যুবকের সর্পপ্রীতির ওপর একটি সচেতনতামূলক প্রতিবেদন। ফুটবল নিয়ে তিনবার গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস অর্জনকারী মাগুরার হালিমের ওপর রয়েছে একটি অনুকরণীয় প্রতিবেদন। ১৯৯৫ সালে তাঁকে প্রথম দর্শকদের সামনে উপস্থাপন করেছিল ইত্যাদি। 

এ ছাড়া খুলনার ফুলতলা উপজেলার প্রচারবিমুখ, অসহায় ও দরিদ্র মানুষের সেবায় নিবেদিতপ্রাণ এবং পরম শিক্ষানুরাগী কুতুবুদ্দিন আহমেদের ওপর রয়েছে একটি শিক্ষামূলক প্রতিবেদন। বিদেশি প্রতিবেদন করা হয়েছে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর প্রত্নতাত্ত্বিক দেশ গ্রিসের রাজধানী এথেন্স এবং সেখানকার ইভজোন্স নামক এক সেনাদলের ওপর।

মামা-ভাগ্নের দেখা মিলবে ইত্যাদির সংকলিত পর্বে। ছবি: ফাগুন অডিও ভিশন

অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জকে নিয়ে মোহাম্মদ রফিকউজ্জামানের লেখা ও হানিফ সংকেতের সুরে একটি গানের সঙ্গে স্থানীয় প্রায় শতাধিক নৃত্যশিল্পীর অংশগ্রহণে রয়েছে একটি জমজমাট নৃত্য। রয়েছে একটি বক্তব্যধর্মী মিউজিক্যাল ড্রামা। গানটিতে বিভিন্ন অফিসের কিছু অসঙ্গতি তুলে ধরা হয়েছে। এতে অভিনয় করেছেন প্রাণ রায় ও জয়রাজ।

ইত্যাদির পক্ষ থেকে জানানো হয় যে, দর্শকপর্বের জন্য চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী গম্ভীরা দলকে আমন্ত্রণ জানানো হয়েছিল। গম্ভীরাশিল্পী মাহাবুবুল আলম ও ফাইজুর রহমান মানি চাঁপাইনবাবগঞ্জ ও লোকসংগীত নিয়ে গম্ভীরা পরিবেশন করেছেন। তাঁদের পরিবেশিত গান থেকে প্রশ্নোত্তরের মাধ্যমে বিজয়ী নির্বাচন করা হয়েছে।

নানান সামাজিক অসংগতি এবং সমসাময়িক ঘটনা নিয়ে ইত্যাদির বিভিন্ন পর্ব থেকে সংকলন করা বেশকিছু বিদ্রূপাত্মক নাট্যাংশসহ এবারও যথারীতি থাকছে নানি-নাতি, মামা-ভাগ্নে ও চিঠিপত্র বিভাগ।

ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। সংকলিত এই পর্ব প্রচার হবে কেয়া কসমেটিকসের সৌজন্যে।

ঘোষিত হলো ৭৮তম এমি অ্যাওয়ার্ডস। বাংলাদেশ সময় মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোরে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের পিকক থিয়েটারে বসেছিল টেলি-দুনিয়ার মর্যাদাপূর্ণ এই পুরস্কার আয়োজন। এবারের আসরে সবচেয়ে বেশি...
শোবিজ জগতের সাম্প্রতিক খবর, তারকাদের আলোচিত ঘটনা, সিনেমা, গান, নাটক ও ওটিটির বর্ণাঢ্য আয়োজন নিয়ে ইনডিপেনডেন্ট ডিজিটালের নতুন অনুষ্ঠান ‘ইনডিপেনডেন্ট বাজ’ (আই-বাজ)। সাপ্তাহিক এই অনুষ্ঠানে দর্শকদের...
সম্প্রতি ‘স্টর্ম: আর্থস মাইটিয়েস্ট মিউট্যান্ট’র চতুর্থ কিস্তি প্রকাশ করেছে মার্ভেল কমিকস। যেখানে ঠাঁই পেয়েছে জনপ্রিয় জাপানি মাঙ্গা সিরিজ ‘জুজুৎসু কাইসেন’র শিবুয়াকাণ্ড! ক্যামিওতে উপস্থিত হয়েছে...
পহেলা বৈশাখ উপলক্ষে বিভিন্ন টেলিভিশন চ্যানেলের পর্দায় রয়েছে বর্ণাঢ্য আয়োজন। নাচ, গান, সিনেমা, টকশোসহ দিনব্যাপী প্রচার হবে নানা অনুষ্ঠান। তবে বিশেষ দিন মানেই দর্শকের কাছে বিশেষভাবে নজর কাড়ে একক...
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর