টেক্সাসে হৃদি হকের নির্দেশনায় মিউজিক্যাল শো

আপডেট : ০৯ জুলাই ২০২৬, ০১:৩৯ পিএম

মঞ্চনাটকের পাশাপাশি এখন চলচ্চিত্র নিয়েও ব্যস্ত সময় পার করছেন হৃদি হক। কিছুদিন আগে তাঁর পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘১৯৭১ সেইসব দিন’ যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হয়েছে। ছবিটি সেরা চলচ্চিত্র ও সেরা পরিচালকের মতো গুরুত্বপূর্ণ বিভাগে মনোনয়ন পেয়েছে। এছাড়া সেরা গল্পকার হিসেবে প্রয়াত নাট্যব্যক্তিত্ব ড. ইনামুল হক, সেরা সম্পাদক, সেরা গায়ক বিভাগে কামরুজ্জামান রনি এবং প্রধান চরিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেতা ও সেরা অভিনেত্রী বিভাগে যথাক্রমে সজল নূর ও সানজিদা প্রীতি মনোনীত হয়েছেন। আগামী ২ আগস্ট অনুষ্ঠিত হবে উৎসবের মূল গালা ইভেন্ট।

এরই মধ্যে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের সিডার পার্কে হৃদি হকের নির্দেশনায় অনুষ্ঠিত হলো ব্যতিক্রমধর্মী এক লাইভ মিউজিক্যাল শো। ‘চেতনাতে নজরুল’ শিরোনামের এই আয়োজন উপস্থাপন করে সাংস্কৃতিক সংগঠন প্রদীপ্ত।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, দর্শন ও সৃষ্টিকে কেন্দ্র করে নির্মিত এই প্রযোজনায় প্রথাগত উপস্থাপনার বাইরে সংগীত, নাট্যভাষ্য ও কথনের এক অভিনব ফিউশন দর্শকদের ভিন্ন এক অভিজ্ঞতার মুখোমুখি করে।

মঞ্চে নজরুলসংগীত পরিবেশন করেন কামরুজ্জামান রনি ও সুমনা ব্যানার্জী। অনুষ্ঠানের শেষ পর্বে রনির সঙ্গে নজরুলের আরও কয়েকটি গান যুগলভাবে পরিবেশন করেন আফরোজ মিদৌরি। শিল্পীদের সঙ্গে তবলা, ভায়োলিন, গিটারসহ লাইভ মিউজিক্যাল টিমের সমন্বিত পরিবেশনা পুরো মিলনায়তনে সৃষ্টি করে মনোমুগ্ধকর এক সাউন্ডস্কেপ।

অনুষ্ঠান প্রসঙ্গে হৃদি হক বলেন, ‘প্রতিটি পরিবেশনার মধ্য দিয়ে নজরুলের বিদ্রোহ, প্রেম ও মানবিক চেতনাকে দর্শকদের সামনে নতুন আঙ্গিকে তুলে ধরার চেষ্টা করেছি। সংগীত, নাট্যভাষ্য ও কথনের এই সমন্বিত উপস্থাপনা দর্শকদের ভিন্ন এক অভিজ্ঞতা দিয়েছে। সিডার পার্কে দর্শকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও আন্তরিক সাড়া আমাদের অনুপ্রাণিত করেছে।’

শুধু প্রেম ও রোমান্সনির্ভর সিনেমা ও নাটক নির্মাণ এবং সম্প্রচারে কড়াকড়ি আরোপের দাবি জানিয়ে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। যুবসমাজের নৈতিক অবক্ষয় রোধ, সামাজিক শৃঙ্খলা বজায় রাখা এবং তরুণদের সৃজনশীল...
নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধস। তিব্বত সীমান্তঘেঁষা পাহাড়ি এলাকায় হিমবাহ ধসে নেমে এসেছে কাদা-পাথর-পানির প্রবল স্রোত। এতে এখন পর্যন্ত ১৬৫টি মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন প্রায় দেড় হাজার পর্যটক,...
রোমানিয়ান পপ তারকা ওটিলিয়া আবারও ঢাকার মঞ্চে উঠতে যাচ্ছেন। ২০২২ সালের পর এবার দ্বিতীয়বারের মতো বাংলাদেশে আসছেন ‘বিলিওনেরা’খ্যাত এই সংগীতশিল্পী। আগামী ২৭ নভেম্বর রাজধানীতে অনুষ্ঠিত হবে...
আবারও চলচ্চিত্রের গানে পাওয়া গেল গীতিকার, অভিনেতা ও নির্মাতা মারজুক রাসেলকে। ইয়ামিন ইলান পরিচালিত ‘ঝামেলা’ সিনেমায় ব্যবহার করা হচ্ছে তাঁর লেখা ও সুর করা জনপ্রিয় গান ‘সদরঘাটের পান’। গানটিতে কণ্ঠ...
নেপালের তিব্বত সীমান্তবর্তী রসুয়া জেলায় ঘটে গেল শতাব্দীর অন্যতম ভয়াবহ ও নৃশংস এক আকস্মিক বিপর্যয়। কয়েক মিনিটের তাণ্ডবে প্রাণ হারিয়েছেন ৩৩২ জনেরও বেশি মানুষ, আর নিখোঁজ অন্তত দেড় হাজার, যার অর্ধেকই...
রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী প্রীতিলতা, মেয়ে আগামী এবং মাত্র ১২ বছরের শিশুসন্তান আয়ুশ। একই পরিবারের এই চার জনের নির্মম হত্যাকাণ্ডে স্তব্ধ পুরো দেশ। সামাজিক...
ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রথম দিনেই ওয়াকআউট করেছেন জামায়াত–এনসিপিসহ বিরোধী দলের সংসদ সদস্যরা। বৃহস্পতিবার সংসদের আইন প্রণয়ন কার্যাবলির শুরুতেই, সরকারি দলের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে...
রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় প্রকৃত রহস্য উদ্ঘাটনে গোয়েন্দা সংস্থা ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর