৪ গুণীকে স্মরণে দিনব্যাপী বিশেষ আয়োজন

আপডেট : ১৮ জুলাই ২০২৬, ০৬:৩৬ পিএম

রবিবার (১৯ জুলাই) একই দিনে চার গুণী ব্যক্তিত্বকে স্মরণ ও শুভেচ্ছা জানাতে বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে চ্যানেল আই। এদিন প্রয়াত কথাসাহিত্যিক, নাট্যকার ও নির্মাতা হুমায়ূন আহমেদের প্রয়াণ দিবস। পাশাপাশি জন্মদিন কিংবদন্তি অভিনেত্রী কবরী, জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন এবং ‘মাসুদ রানা’র স্রষ্টা কাজী আনোয়ার হোসেনের। দিনব্যাপী বিভিন্ন বিশেষ অনুষ্ঠান, তথ্যচিত্র ও চলচ্চিত্র প্রচার করবে চ্যানেলটি।

হুমায়ূন আহমেদকে স্মরণ করে শনিবার দিবাগত রাত ১টা এবং রবিবার সকাল ৯টা ৪৫ মিনিটে প্রচার হবে ‘তৃতীয় মাত্রা’র বিশেষ পর্ব। ফরিদুর রেজা সাগরের সঞ্চালনায় অনুষ্ঠানে অংশ নেবেন কবি হাসান হাফিজ, প্রকাশক মাজহারুল ইসলাম এবং অভিনেতা ডা. এজাজুর রহমান। স্মৃতিচারণে উঠে আসবে নন্দিত এই নির্মাতার জীবন, সাহিত্য ও সৃষ্টিকর্মের নানা দিক। এছাড়া সকাল ৭টা ৪০ মিনিটে প্রচার হবে ‘গান দিয়ে শুরু’র বিশেষ পর্ব। দুপুর ৩টা ৫ মিনিটে দেখানো হবে হুমায়ূন আহমেদ পরিচালিত চলচ্চিত্র ‘নন্দিত নরকে’।

সন্ধ্যা ৬টায় প্রচার হবে ইফতেখার মুনিম পরিচালিত তথ্যচিত্র ‘রোমাঞ্চ লেখনীর জাদুকর: কাজী আনোয়ার হোসেন’। এতে জনপ্রিয় এই লেখকের জীবন, সাহিত্যকর্ম এবং ‘মাসুদ রানা’ সৃষ্টির পেছনের নানা অজানা গল্প তুলে ধরা হবে।

এরপর সন্ধ্যা ৬টা ২০ মিনিটে প্রচার হবে বিশেষ অনুষ্ঠান ‘মোহময়ী কবরী’। সিনিয়র সাংবাদিক আবদুর রহমানের উপস্থাপনায় অনুষ্ঠানটিতে বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি এই অভিনেত্রীর অভিনয়জীবন, ব্যক্তিজীবন ও চলচ্চিত্রে তাঁর অবদান তুলে ধরা হবে।

দিনের শেষ আয়োজন হিসেবে রাত ৮টা ২০ মিনিটে প্রচার হবে ইমদাদুল হক মিলনের উপস্থাপনায় ‘যুবকদ্বয় আজ’। অনুষ্ঠানের অতিথি থাকবেন অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন। দীর্ঘ অভিনয়জীবন, নির্মাণ ভাবনা এবং ব্যক্তিগত অভিজ্ঞতার নানা দিক নিয়ে কথা বলবেন তিনি।

প্রভা মনে করেন, শিল্পী পরিচয় কখনও লজ্জার বিষয় হতে পারে না। বরং যে পরিচয় একজন মানুষকে সম্মান, যশ, খ্যাতি, অর্থ ও মানুষের ভালোবাসা এনে দিয়েছে, সেই পরিচয়ের প্রতি শ্রদ্ধাশীল থাকা উচিত। সোমবার (৩১...
বছর পাঁচেক ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন জনপ্রিয় টিভি উপস্থাপক ও অভিনেত্রী সামিয়া আফরিন। এরইমধ্যে সম্প্রতি নতুন করে ভিন্ন এক ক্যানসারে আক্রান্ত হয়েছেন তিনি। এবার তাঁর শরীরে জরায়ু ক্যানসার শনাক্ত...
এবারের গল্পে যুক্ত হয়েছে সম্পূর্ণ নতুন এক মাত্রা। দর্শকদের জন্য সবচেয়ে বড় সারপ্রাইজ হলো বিশেষ অতিথি! ব্যাচেলরদের দৈনন্দিন চরম পাগলামির মাঝে এবার প্রবেশ করছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য...
জীবনের নতুন অধ্যায়ে পা রেখেছেন জনপ্রিয় অভিনেত্রী তমা মির্জা। মাস তিনেক ধরে একটি বেসরকারি ব্যাংকে চাকরি করছেন তিনি। অভিনয়ের পাশাপাশি তাঁর এই চাকরির খবর প্রকাশ্যে আসতেই আলোচনায় জাতীয় চলচ্চিত্র...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর