সব ঠিক থাকলে শাকিব খানের সঙ্গে অভিনয় করব: নিশো

আপডেট : ২৫ জুলাই ২০২৩, ০৬:৪৮ পিএম

এর আগে 'তথাকথিত' নায়কদের 'বউ-বাচ্চা' প্রসঙ্গে তুলে সমালোচিত হয়েছিলেন আফরান নিশো। ইঙ্গিতের তীর ছিল শীর্ষ নায়ক শাকিব খানের প্রতি। তেমনি তার মুক্তিপ্রাপ্ত 'সুড়ঙ্গ' ছবির প্রচারের কলকাতায় গিয়ে আক্রমণ করে বসেন   আরেক নায়ক নিরব হোসাইনকে। বিষয়টি ভুল বোঝাবুঝি বলে এবার মন্তব্য করলেন নিশো।

পাশাপাশি জানালেন, সিনেমায় শাকিব নয়, তিনি নিজেই তার নিজের প্রতিদ্বন্দ্বী।

ভারতীয় গণমাধ্যম জি ২৪ ঘণ্টা নিশোকে প্রশ্ন করে, 'ঈদে বাংলাদেশ অনেক সিনেমা রিলিজ করলেও শেষে দেখা যাচ্ছে শাকিব খান ও আপনিই একমাত্র সম্মুখ সমরে। আপনি কি শাকিবকে আপনার প্রতিযোগী মনে করেন?'

প্রত্যুত্তরে নিশো বলেন, 'একদমই না। আমি নিজেই নিজের প্রতিদ্বন্দ্বী। আমাদের টাইমলাইন কখনই এক নয়। আমি মনে করি প্রত্যেকেই নিজের সামর্থে নিজের নাম করে। আমারও নিজস্ব দর্শন আছে। আমি অভিনেতা হতে চেয়েছি সবসময়। একটা ইন্ডাস্ট্রি ভালো চলার জন্য হেলদি কম্পিটিশন থাকা জরুরি।'

শাকিবের সঙ্গেও কাজ করবেন বলে জানালেন তিনি। নিশোর ভাষায়, 'যদি চরিত্র আমার পছন্দ হয়, তাহলে কেন নয়? ছবির গল্প, আমার চরিত্র, ছবির টিম পছন্দ হলে অবশ্যই শাকিব খানের সঙ্গে কাজ করব।'

ভারতের পশ্চিমবঙ্গে গেল শুক্রবার (২১ জুলাই) মুক্তি পেয়েছে আফরান নিশো ও তমা মির্জা অভিনীত সিনেমা ‘সুড়ঙ্গ’। বর্তমানে সেখানেই অবস্থান করছেন এর নায়ক, নায়িকা ও পরিচালক রায়হান রাফী। প্রচার করতে গিয়েই ভারতের বেশ ক’টি গণমাধ্যমের মুখোমুখি হয় 'সুড়ঙ্গ' টিম। যেখানে বন্ধু চিত্রনায়ক নিরব ও ইমন তাদের ব্যক্তিজীবন আড়ালে রেখেছেন বলে দাবি করেন নিশো। সেটি নিয়ে শুরু হয় বিতর্ক। যার কারণে ইতোমধ্যেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান নিরব।

ওপার বাংলার একটি গণমাধ্যমকে এ বিষয়ে নিশো বলেন, ‘নিরব, ইমন আমার বন্ধুরা অনেকেই ব্যক্তিগত জীবন লুকিয়ে রাখে। তবে সেটা ক্যারিয়ারে কিছু যোগ করে না। এটা একটা মিস আন্ডারস্ট্যান্ডিং (ভুল বোঝাবুঝি)। আমি ফোনে কথা বলব।’ 
এর আগে, আনন্দবাজারকে দেওয়া এক সাক্ষাৎকারে নিশো বলেছিলেন, ‘আমার বন্ধু নিরব, ইমন ব্যক্তিজীবনকে অন্তরালে রেখেছেন। সেটা তাদের ক্যারিয়ারে যে খুব সাহায্য করেছে, এমনটা নয়। সুপারস্টার, মেগাস্টার যা-ই হোক না কেন তার সবটা মিলিয়ে দর্শক তাকে অনুসরণ করেন। আসলে হিরোর ধারণাটা শুধু আমাদের দেশে আছে। হিরো আসেন, বসেন, একটার জায়গায় পাঁচটা চেয়ার দেওয়া হয়। আমার কাছে হিরো বলাটা বড্ড ফেক মনে হয়। হিরো এবং অভিনেতার মধ্যে বৈষম্য তৈরি করাটা আমার দর্শন অনুমতি দেয় না।’

উল্লেখ্য, এবারের ঈদের সবচেয়ে আলোচিত চলচ্চিত্র শাকিব খানের প্রিয়তমা'। এটি পরিচালনা করেছেন হিমেল আশরাফ। অপর দিকে আছে 'সুড়ঙ্গ'। দুটো ছবিই বিশ্বব্যাপী রিলিজ হয়েছে।

বলিউড সুপারস্টার সালমান খান সম্প্রতি মুম্বাইয়ে স্লাম রিহ্যাবিলিটেশন অথরিটি (এসআরএ)-এর একটি সরকারি অনুষ্ঠানে যোগ দেন। সেখানে তিনি সংস্থার নতুন ডেটা কালেকশন অ্যান্ড ভেরিফিকেশন সাপোর্ট সেন্টার (আইটি...
প্রায় আট বছর পর ভারতীয় সিনেমায় ফিরছেন প্রিয়াঙ্কা চোপড়া। আর সেই প্রত্যাবর্তন হচ্ছে এস এস রাজামৌলির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘বারাণসী’ দিয়ে। নায়িকার জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে...
চার বছরের অপেক্ষার অবসান। আজ বিশ্ব ফুটবলের সবচেয়ে কাঙ্ক্ষিত লড়াই—বিশ্বকাপের ফাইনাল। একদিকে তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা, অন্যদিকে ইউরোপের পরাশক্তি স্পেন। নব্বই মিনিট, কিংবা তারও বেশি...
নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকীতে নুহাশ পল্লীতে মিলাদ, দোয়া ও এতিমদের মাঝে খাবার বিতরণের আয়োজন করা হয়। বৃষ্টির মধ্যেও স্বজন, ভক্ত ও শুভানুধ্যায়ীরা তাঁর কবরে শ্রদ্ধা জানান।
গ্যাস সংকটে তিতাসে দেড় হাজারের বেশি শিল্প সংযোগের আবেদন ঝুলে আছে। ব্যবসায়ীদের মতে, এতে দেশি-বিদেশি বিনিয়োগ, শিল্প উৎপাদন ও কর্মসংস্থান ক্ষতিগ্রস্ত হচ্ছে। সরকার শিল্প ও বিদ্যুৎ খাতে গ্যাস সরবরাহকে...
রাজধানীর তেজগাঁও রেলগেট এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ৫০ বছর। রোববার বিকেল ৪টার দিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে...
সরকারের আগাম পদক্ষেপে সাম্প্রতিক বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক কম হয়েছে বলে দাবি করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। রোববার দুপুরে খাগড়াছড়ির মহালছড়িতে ত্রাণ...
ফিফা বিশ্বকাপের ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে হারিয়ে স্পেন শিরোপা জিতবে বলে বিশ্বাস করেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদো নাজারিও। তাঁর মতে, এই টুর্নামেন্টে স্পেন তাদের প্রায়...
লোডিং...

এলাকার খবর